0০011191115 সূরা আরাফ | | ২৮৭ সাক্ষ্য দিতেছি, নিশ্চয় তুমি আল্লাহ্র রাসূল । তখন রাসূল (সা) বলিলেন : এই ইয়াহুদীকে তোমাদের ভাই বলিয়া গ্রহণ কর। ইত্যবসরে তাহার মৃত্যু ঘটিল। তাহাকে কাফন পরাইয়া জানাষা পড়া হইল! এই হাদীসটি অত্যন্ত শক্তিশালী । সহীহ সংকলনে আনাস (রা) হইতে ইহা বর্ণিত হইয়াছে। হিশাম ইবৃন আস উমুবী হইতে ... হাকিম (র) তাহার মুস্তাদরাকে বর্ণনা করেন : আমি ও অপর এক ব্যক্তি রোম সম্রাট হেরাক্রিয়াসের দরবারে প্রেরিত হইলাম । তাহাকে ইসলামের দাওয়াত পৌছানো ছিল আমাদের কাজ । আমরা তদুদ্দেশ্য বাহির হইয়া দামেশকের শহরতলীতে জাবালা ইব্ন আবহাম গাস্সানীর দরবারে উপস্থিত হইলাম । তখন তিনি তাহার আসনে উপবিষ্ট ছিলেন। তিনি আমাদের সাথে কথা বলার জন্য একজন দূত নিয়োগ করিলেন । আমরা বলিলাম : আল্লাহ্র শপথ ! আমরা কোন দূতের সহিত কথা বলিব না। আমাদিগকে সম্রাটের কাছে পাঠানো হইয়াছে। যদি আমাদিগকে তাহার সহিত কথা বলিতে দেওয়া হয় তবেই আমরা কথা বলিব । অন্যথায় কোন দূতের মাধ্যমে কথা বলিব না। অর্থাৎ দূত ফিরিয়া গিয়া তাহাকে ইহা জানাইল । তিনি আমাদিগকে তাহার সহিত কথা বলার অনুমতি দিলেন । বর্ণনাকারী বলেন : তখন হিশাম ইব্ন আস তাহার সহিত কথা বলিলেন এবং গাস্সানীকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান জানাইলেন। নগর রক্ষকের পরিধানে তখন কালো পোশাক ছিল। হিশাম তাহাকে জিজ্ঞাসা করিলেন : আপনি কালো পোশাক পরিয়াছেন কেন ? গাস্সানী বলিলেন : ইহা পরিধান করিয়া শপথ গ্রহণ করিয়াছি যে, যতক্ষণ পর্যন্ত তোমাদিগকে সিরিয়া হইতে বহিষ্কার না করিব, ততদিন ইহা খুলিব না। তখন আমরা বলিলাম : আপনার এই দরবারকে সাক্ষী রাখিয়া বলিতেছি, আল্লাহ্র শপথ ! আমরাই উহা আপনার দেহ হইতে খুলিয়া নিব এবং ইনশাআল্লাহ্ আমরা আপনাদের বিশাল সাম্রাজ্য করতলগত করিব । আমাদের নবী মুহাম্মদ (সা) আমাদিগকে এই সংবাদ দান করিয়াছেন । তিনি বলিলেন : তোমরা সেই জাতি নহ। তাহারা দিনভর রোযা থাকিবে ও রাতভর ইবাদত করিবে । তোমাদের রোযা কি রকম ? . আমরা তখন আমাদের রোযার বর্ণনা দিলাম । সংগে সংগে তাহার মুখ মলিন হইয়া গেল। অতঃপর বলিলেন : তোমরা এখন উঠ । আমাদিগকে তিনি সম্রাটের নিকট পৌঁছাইয়া দেওয়ার জন্য সংগে একজন দূত দিলেন। আমরা সেখান হইতে সম্রাটের উদ্দেশ্যে বাহির হইয়া এমন কি মূল শহরের কাছে পৌঁছাইলাম। : আমাদের সংগীটি আমাদিগকে বলিল : তোমাদের এই বাহনজ্তু নগরীতে প্রবেশ করিবে না। যদি তোমরা চাও তো আমরা তোমাদিগকে দক্ষ অথবা ভারবাহী অশ্বে বহন করিতে পারি। আমরা বলিলাম, আল্লাহর কসম! আমরা আমাদের বাহন ছাড়া অন্য কোন বাহনে চড়িব না। তাহারা সম্রাটের কাছে এই খবর পৌছাইল। সম্রাট তাহাদিগকে নির্দেশ দিলেন আমাদের বাহনের নিয়ে যাওয়ার । অতঃপর আমরা সেখানে আমাদের বাহনে চড়িয়া তরবারি ঝুলাইয়া প্রবেশ করিলাম ৷ যখন আমরা তাহার প্রাসাদের দরবার কক্ষে গেলাম তখন বাহাদুরের মতই উহা কোষাবদ্ধ করিলাম । সম্রাট আমাদের দিকে তাকাইয়া দেখিতেছিলেন। আমরা তখন সুউচ্চ কণ্ঠে বলিলাম : লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর । অতঃপর আল্লাহই জানেন, কিভাবে
— পৃষ্ঠা ২৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।