Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০01116115 সূরা আরাফ ২৮৫ সকলকে বলিলেন : তোমরা এই লোকটিকে বেশী বিভ্রান্ত বলিবে, না তাহার উট্ুকে ? সে কি বলিয়াছে তাহা শুনিয়াছ ? তাহারা বলিল : হ্যা, ইয়া রাসূলাল্লাহ (সা)! আল্লাহ্‌র সর্বব্যাপী রহমতকে সে সীমাবদ্ধ করিয়াছে। আল্লাহ্‌ তা'আলা একশত রহমত সৃষ্টি করিয়াছেন। উহা রহিয়াছে। অবশিষ্ট নিরানব্বই ভাগ তাহার কাছে সংরক্ষিত রহিয়াছে । তোমরা এই লোকটিকে বেশী বিভ্রান্ত বলিবে, না তাহার উটকে £ আবদুস সামাদ ইবৃন আবদুল ওয়ারিস হইতে আলী ইব্‌ন নসরের সূত্রে আবু দাউদ, ইমাম আহমদ (র) ইহা বর্ণনা করেন। নবী করীম (সা)... হইতে ইমাম আহমদ (র) বর্ণনা করেন : আল্লাহ্‌ তা'আলার একশত রহমত রহিয়াছে। তন্মধ্যে হইতে একটি রহমত সকল সৃষ্টিকে প্রদত্ত হইয়াছে । এমন কি হিংস্র জন্তুর সন্তান বাৎসল্য উহারই অংশ বিশেষ । অবশিষ্ট নিরানব্বইটি রহমত তিনি কিয়ামতের পরের জন্য রাখিয়াছেন। ইমাম মুসলিম (র) একাই নিজ সূত্রে বর্ণনাটি উদ্ধত করেন। নবী করীম (সা) হইতে ... ইমাম মুসলিম (র) অনুরূপ বর্ণনা করেন। নবী করীম (সা) হইতে ... ইমাম আহমদ (র) বর্ণনা করেন : আল্লাহ্‌ তা'আলার এক শত রহমত রহিয়াছে। তন্মধ্য হইতে নিরানব্বইটি তিনি নিজের কাছে সংরক্ষণ করিয়াছেন । বাকী একভাগ তোমাদের কাছে পাঠাইয়াছেন। উহা দ্বারা জিন, ইনসান ও অন্যান্য সৃষ্টি তাহাদের মধ্যে পারস্পরিক দয়া ও অনুকম্পার লেনদেন করে । কিয়ামত অনুষ্ঠিত হইলে অবশিষ্ট রহমত প্রয়োগ করিবেন । এই সনদে শুধু ইমাম আহমদই বর্ণনা করেন। . আহমদ (র) ... আবূ সাঈদ (রা) হইতে বর্ণনা করেন : রাসূলুল্লাহ (সা) বলেন আল্লাহ্পাকের একশত রহমত রহিয়াছে । উহা হইতে একটিমাত্র তিনি সৃষ্টিকুলের ভিতর বন্টন করিয়াছেন । উহা দ্বারা ইনসান, জানোয়ার ও পাখ-পাখালী তাহাদের পারস্পারিক স্নেহ-গ্রীতি ও ভক্তির আদান-প্রদান করিয়া থাকে । আ'মাশ রে) হইতে আবু মু'আবিয়ার সূত্রে ইবৃন মাজা (র)ও অনুরূপ বর্ণনা করেন। আবুল কাসিম তাবারানী ... হুযায়ফা ইব্‌ন ইয়ামান (র) হইতে বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন : যাহার হাতে আমার প্রাণ তাহার শপথ ! অবশ্যই দীনের অন্তর্ভুক্ত পাপাচারী বেহেশতে যাইবে যদি সে আহাম্মক হিসাবে জীবন-যাপন করে । যাহার হাতে আমার প্রাণ তাহার শপথ ! যাহার অর্জিত পাপ তাহাকে জাহান্নামের দিকে হাকাইবে সেও অবশ্য জান্নাতে যাইবে । যাহার হাতে আমার প্রাণ তাহার শপথ ! আল্লাহ্‌ তা'আলা কিয়ামতের দিন এত দরাজ হস্তে ক্ষমা করিবেন যে, ইবলীসও ক্ষমা পাওয়ার আশা করিবে । এই হাদীসটি চরম গরীব । সা'দ অপরিজ্ঞাত রাবী । ১৮০ ০ (৪০ অর্থাৎ ফলে আমার রহমত লাভ তাহাদের জন্য জর হইয়া যাইবে তাহাদের প্রতি ইহসান হিসাবে । যেমন অন্যত্র আল্লাহ্‌ বলেন : ১ ৮৮86 15 তি) ৪ অর্থাৎ তোমাদের প্রভু নিজের ওপর অপরিহার্য করিয়াছেন দয়া করা । 2১82 2৯30 অর্থাৎ বর্ণিত গুণাবলী যাহাদের ভিতর থাকিবে তাহারাই রহমত পাইবে এবং তাহারা হইল উম্মতে মুহাম্মদী (সা)। ১১52 5551 অর্থাৎ যাহারা শির্ক ও কবীরা গুনাহ হইতে বাচিয়া থাকে । ১91 35559

— পৃষ্ঠা ২৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।