Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা আ'রাফ ২৮৩ রর বার জার রাজা পা রর পাচার রর এবি সানা রিনার পা করিলে আমি বনী ইসরাঈলদের নিকট কি জবাব দিব ? আলী ইবৃন আবু তালিব (রা) হইতে সুফিয়ান সাওরী বর্ণনা করেন : মুসা, হারূন, শিবর ও শিব্বীর একদা পাহাড়ের পাদদেশে গেলেন। হারূন পাহাড়ের উপত্যকায় আরোহণ করিলেন । আল্লাহ্‌ তা'আলা সেখানে তাহাকে মৃত্যু দান করলেন । অতঃপর যখন মূসা (আ) বনী ইসরাঈলগণের নিকট একাকী ফিরিলেন, তখন তাহারা প্রশ্ন করিল : হারূন কোথায় ? তিনি জবাব দিলেন : আল্লাহ্পাক তাহাকে মৃত্যু দান করিয়াছেন। তাহারা বলিল : তুমিই তাহার নম্রতা ও নিখুঁত অবয়বের জন্য হিংসাপরবশ হইয়া তাহাকে হত্যা করিয়াছে । অথবা. এই ধরণের অন্য কিছু বলিল । তখন মুসা (আ) বলিলেন : তোমাদের মধ্য হইতে ইহার সত্যতা যাচাইয়ের জন্য পছন্দ মতে লোক মনোনীত কর। তাহারা সন্তরজন লোক মনোনীত করিল । এই সমত্তরজন সম্পর্কেই আল্লাহ্‌ পাক আলোচ্য আয়াতে বলিয়াছেন। তাহারা যখন পাহাড়ের উপত্যকায় পৌঁছিয়া হারূন (আ)-এর লাশকে প্রশ্ন করিল : হে হারন! কে তোমাকে হত্যা করিয়াছে? তিনি জবাব দিলেন : আমাকে কেহই হত্যা করে নাই, কিন্তু আল্লাহ্‌ আমাকে মৃত্যু দান করিয়াছেন। তাহারা বলিল : আজ হইতে তুমি আর কখনও আমাদের অবাধ্য হইও না। এই কথা বলামাত্র তাহারা ভূমিকম্প দ্বারা আক্রান্ত হইল ও সকলেই মৃত্যুবরণ করিল। তখন মূসা (আ) ডানে ও বামে তাকাইয়া বলিয়া উঠিলেন : হে আমার প্রতিপালক! তুমি ইচ্ছা করিলে আগেই আমাকেসহ তাহাদিগকে ধ্বংস করিতে পারিতে । তুমি কি কতিপয় মূর্বের কৃতকর্মের জন্যে আমাদিগকে ধ্বংস করিবে ? ইহা তোমার পরীক্ষা ছাড়া কিছুই নহে। ইহা দ্বারা তুমি যাহাকে ইচ্ছা বিভ্রান্ত কর ও যাহাকে ইচ্ছা পথ দেখাও। অতঃপর আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে জীবিত করিলেন এবং তাহাদের সকলকে নবীর অনুসারী বানাইলেন। এই আসারটি অত্যন্ত গরীব এবং অন্যতম বর্ণনাকারী আম্মার ইব্‌ন উবায়েদ সম্পূর্ণ অপরিচিত । অবশ্য শু“বা-ও আবূ ইসহাক (রে) হইতে জনৈক বনী সলুলের মাধ্যমেও বর্ণিত হয়। তবে ইব্‌ন আব্বাস (রা), কাতাদা, মুজাহিদ ও ইব্‌ন জারীর (র) বর্ণনা করেন : উক্ত সত্তর জন নেতৃস্থানীয় ব্যক্তি ভূমিকম্প দ্বারা এই জন্য আক্রান্ত হইল যে, তাহারা তাহাদের '_. সম্প্রদায়কে গো-বৎস পুজা চালাইয়া যাইতে দিয়াছে এবং তাহাদিগকে উহা হইতে বিরত রাখিতে সচেষ্ট হয় নাই । মুসা (আ)-এর বক্তব্যেও উহা প্রকাশ পায় । যেমন তিনি বলেন : তুমি কি আমাদের কতিপয় আহম্কের কৃতকর্মের জন্য আমাদিগকে ধ্বংস করিবে ? 5:59 9:০৯ 21 অর্থাৎ তোমার পরীক্ষা, ইমতিহান ও আজমায়েশ। ইবৃন আব্বাস (রা), সাদ ইব্‌ন যুবায়ের, আবুল আলীয়া, রবী ইকৃন আনাস (র) প্রমুখ বেশকিছু পূর্ববর্তী ও পরবর্তী যুগের আলিম এইরূপ অর্থ করিয়াছেন। ইহা ছাড়া অন্যরূপ কোন ব্যাখ্যা ইহার নাই। মূসা (আ) বলেন : তোমার নির্দেশ ছাড়া কাহারও নির্দেশ চলে না এবং তোমার বিধান ছাড়া কাহারও বিধান নাই । তাই তুমি যাহা করিয়াছ তাহাই হইয়াছে । তুমি যাহাকে ইচ্ছা পথভ্রষ্ট হইতে দাও এবং যাহাকে ইচ্ছা পথ দেখাও । যাহাকে তুমি পথভ্রষ্ট হইতে দাও তাহাকে পথ দেখাইবার কেহই নাই । আর তুমি যাহাকে পথ দেখাও তাহাকে বিভ্রান্ত করিবার কেহই নাই।

— পৃষ্ঠা ২৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।