Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা আরাফ ২৬৯ ইমাম বুখারী (র) তাহার সংকলনের বিভিন্ন স্থানে ইহা উদ্ধত করেন। ইমাম মুসলিম (র) তাহার সংকলনের আহাদীসুল আহ্বিয়া অধ্যায়ে উহা উদ্ধৃত করেন। আবু দাউদ (র) তাহার সুনানের এক খণ্ডে উহা অন্য সনদে উদ্ধৃত করেন । আবু সাঈদ সাদ ইবৃন মালিক ইবৃন সিনান খুদরী (র) হইতে ও আমর ইব্‌ন ইয়াহইয়া ইবৃন উমারা ইব্‌ন আবুল হাসান রে) উহা বর্ণনা করেন। আবূ হুরায়রা (রা)-এর হাদীস সম্পর্কে ইমাম আহমদ (র) তাহার মুসনাদে বলেন : আবু হুরায়রা (রা) হইতে পর্যায়ক্রমে আবদুর রহমান ইব্ন আরাজ, আবু সালামা ইব্‌ন আবদুর রহমান, ইব্ন শিহাব, ইবরাহীম ইব্‌ন সাদ, আবু কামিল ও আহমদ বর্ণনা করেন : একজন মুসলমান ও একজন ইয়াহুদী ঝগড়ায় লিপ্ত হইল । মুসলমানটি বলিল : সেই সত্তার শপথ! তিনি মুহাম্মদ (সা)-কে সকল সৃষ্টি জগতের উপর মর্যাদা দান করিয়াছে। তখন ইয়াহুদীটি বলিল : সেই সন্তার শপথ! যিনি মূসা (আ)-কে সকল সৃষ্টি জগতের উপর মর্যাদা দিয়াছেন। ইহাতে মুসলমানটি ইয়াহুদীটির উপর চটিয়া গিয়া তাহাকে চপেটাঘাত করিল। অতঃপর ইয়াহুদীটি রাসূল (সা)-এর নিকট আসিয়া অভিযোগ করিল । তিনি মুসলমানটিকে ডাকাইয়া জিজ্ঞাসা করায় সে আনুপূর্বিক ঘটনা ব্যক্ত করিল। তখন তিনি বলিলেন : আমাকে মুসা (আ)-এর উপরে স্থান দিতে যাইও না। কারণ, কিয়ামতের দিন.সকল লোক বেহশ হইয়া যাইবে । অতঃপর প্রথম আমার ইশ হইবে । তখন আমি দেখিব যে, মুসা (আ) আরশের একটি পায়া ধরিয়া দীড়াইয়া রহিয়াছেন। আমি জানি না তিনি আমার আগে ইশ ফিরিয়া পাইয়াছেন, না আমাদের সকলের ভিতর হইতে আল্লাহ্‌ তা'আলা তাহাকে কোন স্বতন্ত্র মর্যাদা দান করিয়াছেন ? যুহরীর সনদে বুখারী ও মুসলিমেও ইহা উদ্ধৃত হইয়াছে । হাফিজ আবু বকর ইব্ন আবুদ দুনিয়া বর্ণনা করেন যে, ইয়াহুদীকে চপেটাঘাতকারী মুসলিম হইলেন আবূ বকর (রা)। তবে বুখারী ও মুসলিমে মুসলমানটিকে আনসার বলা হইয়াছে। ইহাই বিশুদ্ধ ও সুস্পষ্ট । আল্লাহই সর্বজ্ঞ। রাসূল (সা)-এর 'আমাকে মুসা (আ)-এর উপরে স্থান দিও না, বক্তব্য তাহার “আমাকে নবীদের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিও না ও ইউনুস ইব্‌ন মাত্তার উপরেও স্থান দিও না।” বক্তব্যটির মতই। ইহার বিভিন্ন ব্যাখ্যা রহিয়াছে । | কেহ বলেন : ইহা বিনয়সূচক বক্তব্য । কেহ বলেন : ইহা তীহার অপরিজ্ঞাত বিষয়টি জানার পূর্বেকার বক্তব্য । কেহ বলেন : উত্তেজনা ও বিদ্বেষের ভিত্তিতে নবীদের ভিতর পার্থক্য সৃষ্টি না করার জন্য ইহা বলা হইয়াছে। | কেহ বলেন : দুই উম্মতের ঝগড়া মিটাবার জন্য ইহা তাহার একটি আপোসমূলক রায় মাত্র । আল্লাহ্‌ই সর্বজ্ঞ!

— পৃষ্ঠা ২৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।