0০011191115 ২৬৮ তাফসীরে ইবৃনে কাছীর তবে এখানে মৃত্যু অর্থ গ্রহণের আনুসংগিকতা যেমন সুস্পষ্ট, তেমিন আলোচ্য আয়াতে বেহুশী অর্থ গ্রহণের আনুসংগিকতাও সুস্পষ্ট । কারণ, ইহার পরেই বলা হইয়াছে 311 43 অর্থাৎ অতঃপর তাহার হুশ ফিরিল ৷ বেহুশ না হইলে হুশ ফিরার কথা আসে না। 9০ 003 অর্থাৎ আল্লাহ্র পবিত্রতা, মহত্ব ও প্রতিপত্তি এতই অধিক যে, জীবদ্দশায় পৃথিবীতে তাহাকে কেহ দেখিতে পাইবে না। 4501 ০5 আয়াতাংশের ব্যাখ্যায় মুজাহিদ (র) বলেন : আমি তোমাকে দেখিতে চাওয়ার ব্যাপারে তওবা করিলাম । ০:০০) 25 আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে ইবৃন আব্বাস (রা) ও মুজাহিদ (র) বলেন: বনী ইসরাঈলের মধ্য হইতে আমি প্রথম মুমিন । ইব্ন জারীর এই ব্যাখ্যাটি পসন্দ করিয়াছেন। ইবৃন আব্বাস (রা) হইতে অপর এক বর্ণনায় উহার ব্যাখ্যায় বলা হইয়াছে যে, আল্লাহ্কে পৃথিবীতে দেখিতে না পাওয়ার প্রথম বিশ্বাসী মূসা আ)। আবুল আলিয়া (র) বলেন : মূসা (আ) পূর্বেও মু'মিন ছিলেন। তবে কিয়ামত পর্যন্ত কোন সৃষ্টি যে আল্লাহ্কে স্বচক্ষে দেখিতে পাইবে না, এই ঈমান প্রথম তাহারই হইয়াছে । এই অভিমতটি সুন্দর । মুহাম্মদ ইবনে জারীর (র) তাহার তাফসীরে এই ব্যাপারে একটি লম্বা বিস্ময়কর ও দুর্লভ আছার উদ্ধৃত করিয়াছেন। মুহাম্মদ ইব্ন ইসহাক ইবৃন ইয়াসার উহার বর্ণনাকারী । মনে হয় উহা ইসরাইলী বর্ণনা । আল্লাহই ভাল জানেন। ২০ “৮০৮১ আয়াতাংশ প্রসংগে নবী করীম (সা) হইতে আবু সাঈদ ও আবু হুরায়রার দুইটি বর্ণনা রহিয়াছে। আবূ সাইদ রে)-এর হাদীসটি ইমাম বুখারী তাহার সংকলনে উদ্ধৃত করিয়াছেন। যেমন : আবু সাইদ খুদরী হইতে মুহাম্মদ ইবন ইউসুফ বর্ণনা করেন যে, তিনি বলেন : নবী করীম (সা)-এর নিকট এক ইয়াহুদী আগমন করিল। তাহার মুখমণ্ডলে থাপ্পর মারা হইয়াছিল। সে আফসোস করিল : হে মুহাম্মদ! আপনার এক সাহাবী আমার মুখমণ্ডলে থাপ্পর মারিয়াছে। তান বলিলেন : তাহাকে ডাকিয়া আন । যখন তাহাকে ডাকিয়া আনা হইল, তখন তিনি প্রশ্ন করিলেন : কেন তুমি তাহার মুখে চপেটাঘাত করিলে ? সে জবাব দিল : হে আল্লাহর রাসূল! আমি এই ইয়াহুদীর নিকট দিয়া যাইতেছিলাম | শুনিতে পাইলাম সে বলিতেছে, সেই আল্লাহ্ যিনি মুসা আ)-কে মানব জাতির উপর শ্রেষ্ঠ মর্ধাদা দান করিয়াছেন । আমি প্রশ্ন করিলাম : মুহাম্মদ (সা)-এর উপরেও ? সে বলিল : মুহাম্মদের উপরেও । ইহা শুনিয়া আমি ক্রোধ সামলাইতে পারি নাই । তাই থাপ্পর মারিয়াছি। রাসূল (সা) বলিলেন : নবীদের মধ্যে আমাকে শ্রেষ্ঠ বলিতে যাইও ন:। কারণ, কিয়ামতের দিন সকলেই বেহুশ হইয়া যাইবে । অতঃপর প্রথম আমি জাগ্রত হইব। আমি চোখ মেলিয়া দেখিতে পাইব মূসা (আট) আরশের একটি পায়া ধরিয়া দীড়াইয়া আছেন। তাই আমি জানি না, কিয়ামতের বেহুশী হইতে তিনি কি আমার আগে জাগিয়াছেন, না আমার সংগে জাণিয়াছেন ?
— পৃষ্ঠা ২৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।