Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আরাফ ২৫৭ ) $ (কুম্মাল) গমের পোকা । ইব্‌ন আব্বাস রো) হইতে বর্ণিত আছে যে, উহা গমের মধ্যে উৎপন্ন হয় ও উহা হইতে নির্গত হয়। ইব্‌ন আব্বাস (রা) হইতে ইহাও বর্ণিত হইয়াছে যে, উহা হইল “দবা' টিডিডর ক্ষুদ্র সংস্করণ । উহার কোন পাখা নাই। মুজাহিদ, ইকরামা, কাতাদা প্রমুখও তাই বলেন। হাসান ও সাঈদ ইব্‌ন জুবায়ের রে) বলেন : উহা হইল ক্ষুদ্রাকৃতির কালো পোকা । আবদুর রহমান ইবৃন যায়েদ ইব্ন আসলাম (র) বলেন : কুম্মাল হইল কাঠসম | ইব্‌ন জারীর বলেন : 'কুমলাতুন' শব্দের বহু বচন হইল কুম্মাল। উহা উটের পোকার মতই এক ধরনের পোকা । উহা উটকে দংশন করে ও পীড়া দেয় । কবি আ“শ বলেন : ০৮০ 6৬১ এক ১০১০০ * ৮৪ আ। ১০০ ৬4 79 জাতির মত নষ্ট ছেলে কুম্মালসম দুষ্টকীট ওষুধ হল রদ্দ্ধ দুয়ার শিকল বীধা বেদম পিট । ইব্‌ন জারীর (র) বলেন : আরবী ভাষাভাষী বসরার একদল আলিম বলেন, 'কুম্মাল' আরবদের পরিভাষায় “হুমনান' যাহার একবচন হইল হুমনানাহ্‌! উহা এটেল পোকা হইতে ছোট ও উকুন হইতে বড়। তিনি আরও বলেন : ইব্‌ন হুসাইদ রাষী রে) ... সাঈদ ইব্‌ন যুবায়ের হইতে বর্ণনা করেন : যখন মূসা (আ) ফিরআউনের নিকট আসিয়া বলিলেন : আমার সংগে বনী ইসরাঈলগণকে যাইতে দাও, তখন সে উহাতে রাষী হইল না। তখন আল্লাহ্‌ তা'আলা তুফান বা প্রবল বৃষ্টিপাত ঘটাইলেন। ফিরআউন উহাকে আযাব ভাবিয়া ভয় পাইল ও মূসা (আ)-কে বলিল : তুমি তোমার প্রভুকে ডাকিয়া আমাদিগকে এই শাস্তি হইতে মুক্তি দাও। তাহা হইলে আমরা তোমার উপর ঈমান আনিব ও তোমার সংগে বনী ইসরাঈলগণকে যাইতে দিব। অতঃপর মুসা (আ) তাহা করিলেন । কিন্তু তাহারা ঈমান আনিল না ও বনী ইসরাঈলগণকে তাহার সংগে যাইতে দিল না। তবে সেই বছর এত ফল-ফসল হইল যাহা পূর্বে কখনও হয় নাই । তখন তাহারা বলিল, আমরা তো ইহাই পাবার যোগ্য । তখন আল্লাহ্‌ তাআলা টিড্ড পাঠাইলেন। তাহাদের সকল ক্ষেত খামারে উহা ছড়াইয়া পড়িল । তাহারা বুঝিতে পারিল, ফল ফসল আর কিছুই অবশিষ্ট থাকিবে না। তাই তাহারা বলিল- হে মুসা! আমাদিগকে দু'আ করিয়া টিড্ড মুক্ত কর। তাহা হইলে আমরা ঈমান আনিব এবং বনী ইসরাঈলগণকে তোমার সংগে যাইতে দিব । তখন মুসা (আ) আল্লাহ্‌র কাছে প্রার্থনা করায় টিড্ডি চলিয়া গেল। কিন্তু তাহারা ঈমান আনিল না ও বনী ইসরাঈলগণকে মুসা (আ)-এর সহিত যাইতে দিল না। পক্ষান্তরে তাহারা গৃহগুলি সুরক্ষিত করিয়া উহাতে আশ্রয় লইয়া বলিল, আমরা এখন নিরাপদ অবস্থানে রহিয়াছি। তখন আল্লাহ্‌ তা'আলা কুম্মাল প্রেরণ করিলেন । উহা গমের কীট এবং গম হইতেই উহা নির্গত হইত । তখন কর। তাহা হইলে আমরা তোমার উপর ঈমান আনিব এবং তোমার সংগে বনী ইসরাঈলগণকে যাইতে দিব। মূসা (আ) তাহাই করিলেন। দুষ্টকীট উধাও হইল । কিন্তু তাহারা এবারেও ঈমান আনিল না ও বনী ইসরাঈলগণকে তাহার সংগে যাবার অনুমতি দিল না। ইত্যবসরে মুসা (আ) ফিরআউনের দরবারে উপস্থিত হইলেন । হঠাৎ ফিরআউন ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙউর শব্দ শুনিতে পাইল । তখন তিনি ফিরআউনকে বলিলেন : তুমি ও তোমার ইবনে কাছীর ৪র্থ __ ৩৩

— পৃষ্ঠা ২৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।