Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা আরাফ ২৫১ ১২৯. তাহারা বলিল, “আমাদের নিকট তোমার আসিবার পূর্বেও আমরা নির্যাতিত হইয়াছি এবং তোমার আসিবার পরেও । সে বলিল, শীঘ্ঘই তোমাদের প্রতিপালক তোমাদের শক্রু ধ্বংস করিবেন এবং তিনি তোমাদিগকে রাজ্যে তাহাদের স্থলাভিষিক্ত করিবেন; অতঃপর তোমরা কী কর তাহা তিনি লক্ষ করিবেন । তাফসীর : এখানে আন্মাহ্‌ তা'আলা ফিরআউন ও তাহার সভাসদগণ মুসা আ) ও তাহার সম্প্রদায়ের উপর যে অত্যাচার চালাইয়াছিল ও ভবিষ্যতেও যাহা চালাইবার পরিকল্পনা নিয়াছিল তাহা জানাইতেছেন। তিনি বলেন : ূ ১৮০১ ৯৪ ১০ 95039 অর্থাৎ ফিরআউনের সম্প্রদায়ের একদল লোক ফিরআউনকে | | 272১ এ 5251 অর্থাৎ আপনি কি মূসা ও তাহার সম্প্রদায়কে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করিতে এবং আপনার প্রজাপুঞ্জকে আপনার ইবাদত ছাড়িয়া আল্লাহ্র ইবাদত করার আহ্বান জানাইয়া ফিরিতে সুযোগ দিতে চাহেন? হায় আল্লাহ্‌! কী আশ্চর্য! তাহারা মূসা (আ) ও তাহার সম্প্রদায়ের ফাসাদের (1) জন্যে ভয় পাইতেছে? জানিয়া রাখ, ফিরআউন ও তাহার সম্প্রদায়ই ফাসাদ সৃষ্টিকারী । কিন্তু তাহারা উহা বুঝে না। তাই তাহারা বলিল : 009 4255 অর্থাৎ আপনাকে ও আপনার দেবতাগণকে বর্জন করিবে । একদল তাফসীরকার বলেন : এখানে 51) অক্ষরটি অবস্থা প্রকাশের জন্য ব্যবহৃত হইয়াছে। অর্থাৎ আপনি কি মূসা ও তাহার সম্প্রদায়কে ফাসাদপূর্ণ অরাজক অবস্থা সৃষ্টির জন্য সুযোগ দিতে চাহেন ? সে তো আপনার ইবাদত আগেই বর্জন করিয়াছে! উবাই ইব্‌ন কাব রে) এই অর্থ গ্রহণ করিয়াছেন। তিনি বলেন : তাহাদের অবস্থা এই দীড়াইয়াছে যে, তাহারা আপনার ও আপনার দেবতাগণের ইবাদত বর্জন করিয়াছে । ইব্‌ন জারীর রে) ইহা বর্ণনা করেন। | একদল এ. 4) স্থলে ৬.১খ। পড়েন। অর্থাৎ আপনার ইবাদত । ইবৃন আব্বাস রো) ও মুজাহিদ (র) প্রমুখ হইতে এইরূপ বর্ণিত হইয়াছে । একদল বলেন-: এখানে 9) সংযোজক শব্দ। অর্থাৎ আপনি কি তাহাদিগকে ফাসাদ সৃষ্টি ও আপনার প্রভুগণকে বর্জনের সুযোগ দিতে " চাহেন? আপনি তো তাহাদিগকে সেই প্রতিশ্রুতিই দিয়াছেন। পূর্বোক্ত কারণের ভিত্তিতে একদল বলেন : ফিরআউনের একটি দেবতা ছিল। সে উহার উপাসনা করিত । হাসান বাসরী বলেন : ফিরআউনের একটি দেবতা ছিল। সে গোপনে উহার উপাসনা করিত। একদল বলেন : তাহার কাঁধে ঝুলানো একটি ফুল থাকিত এবং সে উহাকেই পূজা করিত ও প্রণতি জানাইত। 322) 350 আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে সুদ্দী বলেন : ইব্‌ন আব্বাস (রা) মনে করেন, কোন সুন্দর গাভী দেখিলেই ফিরআউন উহাকে পুজা করার জন্য সকলকে নির্দেশ দিত। এই কারণেই তাহাদের পূজার জন্য একটি সুন্দর সবল হাম্বারবকারী দীমড়া বাছুর সৃষ্টি করা হইয়াছিল।

— পৃষ্ঠা ২৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।