0০011191115 ২৪৮ তাফসীরে ইব্ন কাছীর ১২৪. আমি তোমাদের হস্তপদ বিপরীত দিক হইতে অবশ্যই কর্তন করিবই; অতঃপর তোমাদিগের সকলকেই শুলবিদ্ধও করিবই । ১২৫. তাহারা বলিল, আমরা আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করিব। ১২৬. ভূমি তো আমাদিগকে শাস্তিদান করিতেছ এই জন্য যে, আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনে বিশ্বাস করিয়াছি যখন উহা আমাদের কাছে আসিয়াছে । হে আমাদের প্রতিপালক! আমাদিগকে ধৈর্য দান কর এবং আমাদিগকে মৃত্যু দান কর মুসলমান অবস্থায় । তাফসীর : এখানে আল্লাহ্ তা'আলা জানাইতেছেন যে, যাদুকরগণ পরাভূত হইয়া ংগে মূসা (আ)-এর উপর ঈমান আনায় জনগণের উপর ইহার যে প্রভাব-প্রতিক্রিয়া দেখা দিল উহাকে অভিশপ্ত ফিরআউন একটি পূর্বপরিকল্লিত চক্রান্ত ভাবিয়া যাদুকরগণকে কিভাবে শাসাইয়াছিল। তিনি বলেন : 20 4? , ভা কত সিএস ০০] এ ৮০৪৩ ৮০ ৪ অর্থাৎ তোমরা যে তোমাদের উপর মুসাকে আজ বিজয়ী করিয়াছ ইহা তোমাদের পূর্ব ' পরিকল্পিত সম্মিলিত চক্রান্ত ও যোগসাজশ । তোমরা উভয় দল পরামর্শ করিয়া পারস্পরিক সম্মতি সহকারে ইহা করিয়াছ। অন্য এক আয়াতে আল্লাহ্ তা'আলা ফিরআউনের এই বক্তব্য উদ্ধীত করেন : ০০এ। 5 ৩০] ০ £+1 অর্থাৎ নিশ্চয়ই মুসা তোমাদের গুরু যে তোমাদিগকে যাদু শিখাইয়াছে। সে সকল কিছু জানে আর সে হইল তোমাদের মধ্যমণি বা কেন্ত্রীয় ব্যক্তি। অবশ্য ফিরআউন যাহা বলিল তাহা চরম ভুল কথা । কারণ, মুসা (আ) মাদায়েন হইতে আসিয়া সরাসরি আল্লাহ্র পথের দাওয়াত নিয়া তাহার নিকট হাযির হইয়াছেন। তিনি যে বিস্ময়কর মু'জিযাসমূহ. প্রদর্শন করিয়াছেন তাহা তাহার নবৃওয়াত ও রিসালাতের সত্যতা প্রমাণের জন্য । তাহারই সামনে ফিরআউন তাহার রাজ্যের অন্তর্ভুক্ত মাদায়েন ও অন্যান্য শহর হইতে যাদুকরগণকে মিসরে সমবেত করার জন্য সং্বাহক প্রেরণের ব্যবস্থা করিয়াছে। ইহা ছিল তাহার ও তাহার সভাসদগণের পরামর্শক্রমে গৃহীত সিদ্ধান্ত । যাদুকররা তাহার নিকট উপস্থিত হওয়ার পর সে তাহাদিগকে বিজয়ী হইতে পারিলে উত্তম পুরস্কারে পুরস্কৃত করার প্রতিশ্রুতি দিয়াছিল। সুতরাং জনগণকে এই ব্যাপারে উৎসুক করা ও তাহাদের নিকট এই অবস্থাটি প্রকাশ পাওয়া এবং ফিরাআউনের দরবারে তাহাদের আগমন এই সব কিছুর জন্য তাহারা নিজেরাই দায়ী । মুসা (আ) যাদুকরদের কাহাকেও চিনেন না, তাহাদিগকে কখনও দেখেন নাই এবং আগে তাহাদের সহিত কোথাও মিলিত হন নাই । ফিরআউন নিজেও তাহা ভালভাবে জানে । তথাপি জনতার সামনে উহা বলার উদ্দেশ্যে হইল তাহাদিগকে বোকা বানানো এবং বানোয়াট কথা বলিয়া তাহাদিগকে নিজের দলে বহাল রাখা । এইভাবে সে তাহাদের মূর্খতার সুযোগ নিয়া তাহাদিগকে নানা বানোয়াট কথার মাধ্যমে বোকা বানাইয়া রাজতৃ চালাইয়া যাইতেছে ছিল। যেমন আল্লাহ্ তা“আলা অন্যত্র বলেন : £2১ $ 220 *৮০(%3 অর্থাৎ উহাতে তাহার সম্প্রদায় ভীত হইয়া তাহার অনুগত হইল। এমনকি তাহার মূর্খ _ সম্প্রদায় তাহার $/। ৫ (1 অর্থাৎ “আমিই তোমাদের সর্বোচ্চ প্রতিপালক প্রভু" দাবীটিও
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।