Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২৪২ | তাফসীরে ইব্‌ন কাছীর ১০৮. এবং সে তাহার হাত বাহির করিল আর তৎক্ষণাৎ উহা দর্শকদের দৃষ্টিতে শুভ্র উজ্জ্বল প্রতিভাত হইল। | তাফসীর :%::০১:% এর ব্যাখ্যা প্রসংগে ইব্ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন তালহা (র) বলেন : পুরুষ অজগর । সুদ্দী ও যাহ্হাকও অনুরূপ ব্যাখ্যা দান করেন । ফিতনা সম্পকীয়ি হাদীসে ইয়াীদ ইব্‌ন হারূন রে) ... ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, ৮৮০ ১৪)৩-এর ব্যাখ্যা প্রসংগে তিনি বলেন : মূসা (আ) লাঠি নিক্ষেপের সাথে সাথে উহা বিরাট এক আজদাহায় পরিণত হইল এবং ভীষণ ফনা তুলিয়া ফিরআউনের দিকে ধাবিত হইল। অজগরটি যখন ফিরআউনকে গ্রাস করিতে উদ্যত হইল তখন সে প্রাণ ভয়ে ছুটিয়া আসিয়া মূসা (আ)-এর কাছে প্রার্থনা করিল উহাকে বিরত রাখার জন্য এবং মুসা আ) তাহাই করিলেন। কাতাদা বলেন : উহা মদীনার মতই বিশাল আজদাহায় পরিণত হইয়াছিল (23:৯5 %*-5-এর ব্যাখ্যা প্রসঙ্গে সুদ্দী (র) বলেন : সেই বিশাল অজগরটি যখন ফনা তুলিয়া হা করিল তখন উহার দাড়ির দিকটি মাটিতে ও উপরিভাগটি রাজপ্রাসাদের দেয়ালের উপর পর্যন্ত বিস্তৃত হইল । অতঃপর উহা ফিরআউনকে গ্রাস করিতে অগ্রসর হইল । যখন সে উহা দেখিল, তখন ভয়ে লক্ষ প্রদান করিল ও মলদ্বার দিয়া দূষিত হাওয়া নির্গত হইল । ইতিপূর্বে কখনও তাহার উহা হয় নাই। সে এতই কম্পমান হইল যে, চীৎকার করিয়া বলিল- হে মুসা! তুমি উহাকে সামলাও, আমি তোমার উপর ঈমান আনিব ও বনী ইসরাঈলগণকে তোমার সহিত যাইতে দিব। তখন মূসা (আ) অজগরটি ধরিয়া ফেলিলেন এবং উহা পুনরায় লাঠিতে পরিণত হইল । ইবৃন আব্বাস (রা) হইতে ইকরামা (র)-ও অনুরূপ বর্ণনা করিয়াছেন। ওয়াহাব ইবৃন . মুনাব্বিহ্‌ (র) বলেন : মূসা আ) যখন রাসূল হইয়া প্রথম ফিরআউনের দরবারে প্রবেশ করিলেন, তখন ফিরআউন তাহাকে দেখিয়া বলিল, আমি তো তোমাকে চিনিতে পারিয়াছি। মূসা (আ) বলিলেন_ হ্যা । তখন সে বলিল : আমরা কি তোমাকে আমাদের মাঝে শিশুরূপে দেখি নাই? তখন মুসা (আ) উহার প্রত্যুন্তরে যাহা বলার তাহা বলিলেন । ফিরআউন ক্রুদ্ধ হইয়া বলিল : উহাকে পাকড়াও কর। তৎক্ষণাৎ মূসা (আ) লাঠি নিক্ষেপ করিলেন এবং উহা ভীষণ অজগরে পরিণত হইল । অতঃপর ইহা ফিরআউনের দলবলের উপর লেলাইয়া দেওয়া হইল । ফলে তাহারা পরাভূত হইল এবং তাহাদের পঁচিশ হাজার লোক মারা গেল। তাহারা ভয়ে দিশাহারা হইয়া একদল আরেকদলকে পদদলিত করিয়া মারিল। ফিরআউনও পরাভূত অবস্থায় স্বীয় প্রাসাদে আশ্রয় নিল। ইব্‌ন জারীর (র) এইরূপ বর্ণনা করেন। ইমাম আহমদ (র)-ও তাহার কিতাব “আয যুহুদে' ইহা উদ্ধত করেন। ইব্‌ন আবূ হাতিম (র)ও উহা বর্ণনা করেন। তবে বর্ণনাটি বিরল বটে । আল্লাহই ভাল জানেন । ১:৮৫ হ ০ ০৯93 ৯3 অর্থাৎ মূসা আ) বগলে হাত ঢুকাইয়া উহা হইতে হাত বাহির করামাত্র উহা আলোকোজ্ছুল হইয়া খলমল করিতেছিল। অথচ উহা কুষ্ঠ বা অন্য কোন ব্যাধির কারণে নহে । যেমন আল্লাহ্‌ তা“আলা বলেন : : : 05 ০০ পেস আল ও এ ৮১০ ১, ১৫ অর্থাৎ তোমার হাত বগলে প্রবিষ্ট করিয়া বাহির কর, উহা কোনরূপ ক্ষতি ছাড়াই শুভ্র উজ্জ্বল হইবে (২৭ : ১২)।

— পৃষ্ঠা ২৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।