Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২৩২ তাফসীরে ইব্‌ন কাছীর তাফসীর : আল্লাহ্‌র গযব ও ধ্বংসলীলার পর নিজ সম্প্রদায়ের করুণ পরিণতি দেখিয়া শুআয়ব (আ) দুঃখ ও ক্ষোভে মুখ ফিরাইয়া নিলেন এবং অভিমান ভরে বলিলেন-আমি আগেই তোমাদিগকে আল্লাহ্র সতর্কবাণী পৌঁছাইয়া বারবার সাবধান করিয়াছি । তথাপি তোমরা উহা বিশ্বাস কর নাই এবং ঈমান আন নাই । ফলে তোমরা এইভাবে ধ্বংসপ্রাপ্ত হইয়াছ। এখন আর আমি কিভাবে তোমাদের জন্য আক্ষেপ করিতে পারি? আমি আমার প্রভুর রিসালাতের দায়িতৃ পালন করিয়াছি । তোমরা উহা প্রত্যাখ্যান করিয়া স্বাভাবিক পরিণতির শিকার হইয়াছ। তাই তোমাদের জন্য আমার আক্ষেপ করার কিছুই নাই। ০:০7 ০ ০৮৮1৬ অর্থাৎ কাফির এগার াদাজ্জাগডার। ৮5৬৬6 ১,০৬১ 25532) (652 (5) , 1 02৮98: 6 2891262)2 (4 17661 ০ 241৫ ০৪৮৩$28 (৭০) ০75 :26%৫ %৫8 ১2১৬৫ 2) 21৫20 কা ৯৫. অতঃপর অকল্যাণকে কল্যাণে পরিবর্তিত করি, অবশেষে তাহারা প্রাচূর্যের অধিকারী হয় এবং বলে, আমাদের পূর্ব পুরুষগণও তো দুঃখ-সুখ ভোগ করিয়াছে । অতঃপর অকস্মাৎ আমি তাহাদিগকে পাকড়াও করি, এমনকি তাহারা উপলব্ধি করিতে পারে না । তাফসীর : আল্লাহ্‌ তা'আলা অতীতের জীতিসমূহকে কিভাবে পরীক্ষা করিয়াছেন এইখানে সেই খবর প্রদান করিতেছেন। যাহাদের কাছে তিনি পয়গান্বর পাঠাইয়াছেন তাহারা রোগ-ব্যাধি ও দুঃখ-দারিদ্র্যের শিকার ছিল। তাহা এই কারণে যে, এই বিপদাপদে তাহারা বিনয়াবত থাকিবে ও সহজেই আল্লাহ্‌র দিকে রাসূলের আহ্বানে সাড়া দিবে । যখন তাহাতে ফলোদয় না হয় তখন রোগ-ব্যাধি ও দুঃখ-দারিদ্র্যকে সুস্থতা, সবলতা ও সুখ-স্বাছন্দ্যে পরিবর্তিত করি। তাহা এই জন্য যে, তাহারা যেন কৃতজ্ঞাবনত হইয়া আমার ডাকে সহজে সাড়া দিতে পারে । কিন্তু ৮০ 2৮ অর্থাৎ যখন ধন-সম্পদ ও সন্তান-সন্তৃতির প্রাচুর্য পায়, তখনও তাহারা পথে আসে না। তাহারা বলে, আমাদের পূর্ব পুরুষদের জীবনেও এরপ দুঃখের পর সুখ আসিয়াছে। তাই তিনি বলেন : 9৮52 এ ০৯১ 2 ০৪75৬ অর্থাৎ তাহাদিগকে একটার পর একটা অবস্থা দিয়া পরীক্ষার পর পরীক্ষা করিয়া যখন উহার কোনটি দ্বারাই পথে আনা গেল না; বরং তাহারা আরও ওদ্বত্য হইয়া বলিল, আমাদের বাপদাদাদের যামানায়ও সুখ-দুঃখ ছিল, ইহাতে নৃতন কিছুই নাই, তখন হঠাৎ তাহাদিগকে এমনভাবে পাকড়াও করিলাম যে, তাহারা বুঝিবারও অবকাশ পাইল না।

— পৃষ্ঠা ২৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।