Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২২৪ তাফসীরে ইব্‌ন কাছীর লৃত (আ) হইলেন ইবরাহীম (আ)-এর ভ্রাতুষ্পুত্র আমরের দৌহিত্র ও হারূনের পুত্র। তিনি. ইব্রাহীম (আ)-এর সময় ঈমান আনিয়া তাহার সহিত সিরিয়ায় যান এবং. আন্নাহ্‌ তা'আলা তাহাকে সদূম ও উহার পার্খ্ববততাঁ এলাকার লোকদিগকে হিদায়েত করার জন্যে প্রেরণ করেন। কারণ, তাহারা এমন একটি জঘন্য পাপ উদ্ভাবন ও অনুসরণ করিতেছিল যাহা ইতিপূর্বে কোন বনী আদম কিংবা অন্য কোন জীব উহা করে নাই। তাহা হইল নারী ছাড়িয়া পুরুষের দ্বারা কামনা চরিতার্থ করা । সদূমবাসীর আগে কোন মানব সন্তান ইহা পসন্দ ও অনুসরণ -তো দূরের কথা, ইহা চিন্তাও করে নাই। আল্লাহ্‌র লানত হউক তাহাদের উপর | ০ ০০ ০০ ঞ ০ ও আয়াতাংশের ব্যাখ্যায় আমর ইব্‌ন দীনার বলেন : লূত (আ)-এর সম্প্রদায়ের আগে এই কুকর্মের কোথাও কোন উল্লেখ বা আলোচনা পর্যন্ত ছিল না। দামেশ্ক জামে মসজিদের প্রতিষ্ঠাতা উমাইয়া খলীফা ওয়ালীদ ইব্ন আবদুল মালিক বলেন : আল্লাহ্‌ তাআলা যদি আমাদিগকে লৃত (আ)-এর সম্প্রদায়ের এই কুকীর্তি সম্পর্কে অবহিত না করিতেন তাহা হইলে আমরা চিন্তাও করিতে পারিতাম না যে, যৌনতৃপ্তি চরিতার্থের জন্য নারী ছাড়িয়া পুরুষকেও ব্যবহার করা যায়। তাই লুত (আ) তাহার সম্প্রদায়কে বলিলেন : তোমরা কি এমন এক কুকর্ম করিয়া চলিবে যাহা সৃষ্টি জগতের কেহই কখনও করে নাই? তোমরা অবশ্যই নারীর বদলে কাম-চরিতার্থের জন্য পুরুষের কাছে যাইতেছ। অর্থাৎ তোমরা নারীর প্রয়োজন পুরুষ দিয়া মিটাইতেছ। অথচ আল্লাহ্‌ তা'আলা এই কাজের জন্য নারী ভিন্ন কোন পুরুষ সৃষ্টি করেন নাই। ইহা তোমাদের সীমালংঘন ও মূর্খতা । কারণ, তোমরা অপাত্রে তোমাদের যৌনশক্তির অপব্যবহার করিতেছ। তাই তিনি ইহার পর বলেন : এই দেখ, আমার কন্যাগণ ৷ তোমাদের যাহা করিবার তাহা ইহাদের সহিতই সম্ভব হইতে পারে । এই কথা দ্বারা তিনি তাহাদের স্ত্রীগণের দিকে ইংগিত করিয়াছেন। তাহারা আপত্তি করিয়া বলে যে, তাহারা তাহাদের প্রতি আকর্ষণ হারাইয়া ফেলিয়াছে। তাই তাহারা জবাবে বলিল : তুমি অবশ্যই জান, তোমার কন্যাদের উপর আমাদের কোন অধিকার নাই বা আগ্রহ নাই এবং ইহাও জান যে, আমরা কি চাহিতেছি। আমরা তো চাহিতেছি তোমার মেহমানগণকে । তাফসীরকারগণ বলেন : তাহাদের পুরুষরা যেভাবে বেপরোয়া হইয়া একে অপরের মুখাপেক্ষী হইত, তেমনি তাহাদের নারীরাও নারীদের বেপরোয়া ব্যবহারে বাধ্য ছিল। ০9৫9৩5625 ডিও ও্তির্ঠ ৩৫ 6৪৩৫ ৫) ৫ ৩৪৫৫ 2৫ ফেজ ৪ ৯6 ০0১ ৮২. উত্তরে তাহার সম্প্রদায় শুধু বলিল, ইহাদিগকে তোমাদের জনপদ হইতে বহিষ্কার কর, ইহারা তো এমন লোক যাহারা অতি পবিত্র হইতে চাহে। তাফসীর : আলোচ্য আয়াতে বলা হইয়াছে, লূত (আ)-এর আহ্বানের জবাবে তাহারা কিছু না বলিয়া তাহাকে ও তাহার সঙ্গীগণকে দেশ হইতে বহিষ্কারের আহ্বান জানাইল। আল্লাহ্‌

— পৃষ্ঠা ২২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।