0০011191115 ২১৮ তাফসীরে ইব্ন কাছীর তাহা সত্য । কারণ, সালিহ (আ)-এর সম্প্রদায় তাহার নিকট তাহার নবী হওয়ার সত্যতা সম্পর্কে প্রমাণ চাহিয়াছিল। প্রথমে তাহারা দাবী করিল, তাহাদের স্বচক্ষে হিজর এলাকার এক প্রান্তে অবস্থিত কাতিবা নামক স্থানের পাথরটিতে দৈবাৎ কিছু ঘটাইবে। তাহারা দাবী করিল, উহা হইতে একটি গর্ভবর্তী যুবতী উটনী যেন বাহির হয় এবং উহা যেন দুগ্ধ দান করে। সালিহ্ (আ) তাহাদের এই দাবীর উপর কঠিন শপথ ও প্রতিশ্রুতি গ্রহণ করিলেন যে, আল্লাহ্ তাআলা তাহাদের এই দাবী পূরণ করিলে তাহারা ঈমান আনিবে ও তাহাকে মানিয়া চলিবে । অতঃপর তিনি নামাযে দীড়াইয়া আল্লাহ্র নিকট প্রার্থনা করিলেন। সংগে সংগে সেই নিশ্ছিদ্র প্রস্তরটি নড়িয়া উঠিল এবং উহা ফাটিয়া একটি উটনী বাহির হইয়া আসিল । উহা গর্ভবতী ও দুগ্ধবতী ছিল । অর্থাৎ তাহাদের চাহিদা মতেই সব হইল । ফলে তাৎক্ষাণিকভাবে সামূদ জতির নেতা জুন্দা ইবৃন আমর ও তাহার সহিত যাহারা সেখানে উপস্থিত ছিল ঈমান আনিল। অন্যান্য সন্ত্রান্ত ব্যক্তিবর্গও ঈমান আনার অভিলাধী হইল । অতঃপর তাহাদের প্রতিমাসমূহের পুরোহিত জুআব ইব্ন আমর ইব্ন লবীদ ও হুবাব তাহাদিগকে বিরত রাখিল। রাবাব ইব্ন সা'আর ইবৃন যুলমআসও এই ব্যাপারে সক্রিয় ছিল। জুন্দা ইবৃন আমর এর চাচাত ভাই ছিলেন শিহাব ইব্ন খলীফা ইব্ন মুহাল্লাহ্ ইবনে লবীদ ইবৃন হিরাস। তিনি সামূদ জাতির সর্বাপেক্ষা সম্মানিত ও সন্ত্রান্ত নেতা ছিলেন। তিনি ইসলাম গ্রহণে ইচ্ছুক ছিলেন । কিন্তু তাহাকে পুরোহিতরা বাধা দেওয়ায় তিনি বিরত হইলেন । তখন তাহার সহিত যাহারা ঈমান আনিয়াছিল তাহাদের একজন অর্থাৎ মুহাওয়াশ ইবন আসমাতা ইব্ন দুমায়েল এ চরণগুলি পাঠ করেন : 65195১৮102১ ০9]] ১০৯] ০ প্কি০ ৩০৬০ ৮2153 ত্ছত 00০ ৮45 শি উট ১০০ ৯০০ 419১ ৮৫৮৮৮219১50 স1105 ০৩৩ তেকি এ 2৮2১১১১১১০4 শি ১ এ| ৩৩ 21 ০০) অর্থাৎ আমর গোত্রের বিরাট দলটি দলপতি শিহাবের সাথে নবীর দীন গ্রহণে অগ্রসর হইয়াছিল । শিহাব ছিল সমগ সামুদ সম্প্রদায়ের অতি প্রিয় নেতা । সে দীনের আহ্বানে সাড়া দিতে ইচ্ছুক ছিল বটে, যদি দিত! এখন অবশ্য আমাদের প্রিয় হইল সালিহ্। জুআব প্রমুখ তাহাদের অনুগতদের প্রতি সুবিচার করে নাই । হিজরবাসীর জন্য ইহা বিরাট ক্ষতির যে, তাহারা সত্যের আলো পাইয়াও লাঞ্কিত জীবনে ফিরিয়া গেল। উদ্ত্রীয় উপস্থিতি ও উহার প্রতিপালন পরিচর্যা তাহাদের মধ্যে কিছুকাল চলিয়াছিল। তাহাদের কূপ হইতে উহা একদিন পানি পান করিত ও একদিন তাহাদিগকে পান করিতে দিত এবং একদিন তাহারা পানির বদলে উহার দুধ পান করিত । দুধে ওলান এরূপ পরিপূর্ণ থাকিত যে, তাহারা ইচ্ছামতে পেট পুরিয়া পান করিত ও পাত্রপূর্ণ করিয়া নিত। আল্লাহ্ তাআলা অন্যত্র বলেন : সক ৮১৩ 5 25205: :0017185, অর্থাৎ উহাদিগকে জানাইয়া দাও যে, উহাদের মধ্যে পানি বন্টন নির্ধারিত এবং পানির অংশের জন্যে প্রত্যেকে উপস্থিত হইবে পালাক্রমে (৫৪ : ২৮)।
— পৃষ্ঠা ২১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।