Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২১৪ তাফসীরে ইব্ন কাছীর উটের পাদানিতে পা রাখিলেন। তখন তাহার কাছে কিছু বলার অনুমতি চাহিলাম । তিনি ' অনুমতি দিলে আমি ঘরে ঢুকিয়া সালাম দিলাম । তিনি প্রশ্ন করিলেন : তোমার ও বনূ তামীমের মাঝে কোন ব্যাপার আছে কি? আমি বলিলাম : হ্যা, তাহাদের সহিত আমাদের বিরোধপূর্ণ সম্পর্করহিয়াছে। বনু তামীমের নিঃসংগ এক বৃদ্ধার নিকট গিয়াছিলাম। সে আমাকে আপনার নিকট নিয়া আসিতে অনুরোধ করিল। সে এখন দরজার নিকট দীড়ানো রহিয়াছে । তখন তাহাকে আসার অনুমতি দেওয়া হইল। অতঃপর সে আসিল এবং আমি আরয করিলাম : আপনি অবশ্যই দেখিতেছেন যে, আপনার কারণে আমাদের ও বনূ তামীমদের মাঝে এই প্রতিবন্ধকতা সৃষ্টি হইয়াছে। তাই আপনি ইহার একটি সুরাহা করুন এবং বনূ তামীমের এই বৃদ্ধাকেও সাহায্য সংরক্ষণ করুন। তখন বৃদ্ধা বলিল : হে আল্লাহ্‌র রাসূল (সা)! আমি এই কারণেই আপনার কাছে ছুঁটিয়া আসিয়াছি। আমি বলিলাম-__আমিও একই উদ্দেশ্যে আসিয়াছি। আমার এই আত্ীয়া নিজের মরণ নিজে ডাকিয়াছে। সে নিজেই নিজ দায়িতে ইহা করিয়াছে। আমার সহিত তাহার এমন কোন শক্রতা ছিল না যে, আমি তাহাকে এই বিপদে টানিয়া আনিব। আমি এমন কাজ হইতে আল্লাহ্‌ ও আল্লাহ্‌র রাসূলের কাছে পানাহ চাই যাহা “আদ প্রতিনিধির মত হইবে । রাসূল (সা) প্রশ্ন করিলেন : “আদ প্রতিনিধির ব্যাপারটা কি? তিনি অবশ্য আমা হইতেও উহা ভালো জানেন। তথাপি আমার নিকট হইতে জানিতে চাহিলেন। আমি বলিলাম, আদ সম্প্রদায় যখন দুর্ভিক্ষের শিকার হইল, তখন কীল নামক এক প্রতিনিধিকে কা“বাঘরে প্রার্থনার জন্য তাহারা প্রেরণ করিল। সে মুআবিয়া ইবৃন বকরের কাছে আসিয়া তাহার ঘরে একমাস অবস্থান করিল । সেখানে থাকিয়া সে শরাব পান করিত আর নাচগানে মত্ত থাকিত। দুই ছিন্নমূল নর্তকী নৃত্য করিত। যখন মাস পার হইল তখন তাহাদের নিয়া এক পাহাড়ে গেল মধু-চন্দ্রিমা যাপনের জন্য। অবশেষে সে আল্লাহ্‌র কাছে প্রার্থনা জানাইল : হে আল্লাহ্‌! তুমি জান, আমি কোন রুগ্নের তদ্বিরে আসি নাই যে, তুমি তাহার দাওয়াই দিবে। তেমনি কোন বন্দীর সুপারিশ করিতে আসি নাই যে, তুমি তাহাকে মুক্তির ব্যবস্থা করিবে । হে আল্লাহ্‌! তুমি 'আদ জাতিকে আগে যেভাবে বারি বর্ষণ করিয়া পরিতৃপ্ত করিয়াছ, এখনও তাহা কর। তখন তাহার সামনে কালো মেঘ দেখা দিল। অতঃপর গায়েবী আওয়াজ আসিল-_উহা গ্রহণ কর। অতঃপর যখন সে কালো মেঘ কবূল করিল, তখন আওয়াজ আসিল সে জলন্ত ভম্ম গ্রহণ করিল । তাই “আদ জাতির কেহই অবশিষ্ট থাকিবে না। আমি জানিতে পাইয়াছি যে, অতঃপর অগ্নি প্রবাহ তাহাদের সকলকে ধ্বংস করিয়াছে। অন্য এক বর্ণনাকারী আবূ ওয়াইল বলেন : বর্ণনাটা সঠিক। তিনি আরও বলেন : সেই ঘটনা হইতেই নর-নারী নির্বিশেষে সকলের ভিতর এই প্রবাদটি চালু হইয়াছে যে, “আদ প্রতিনিধির মত হইও না।' ইমাম আহমদের মুসনাদে এইভাবে উহা বর্ণিত হইয়াছে। যায়েদ ইব্‌ন হুবাব হইতে আরদ ইব্‌ন হুমায়েদের সুত্রে ইমাম তিরমিযীও অনুরূপ বর্ণনা করেন। আসিম ইব্‌ন বাহদালা হইতে সালাম ইব্‌ৃন আবুল মুনাধিরের সুত্রে ইমাম নাসাঈও উহা বর্ণনা করেন। হারিস ইব্‌ন হাসান

— পৃষ্ঠা ২১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।