Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 তাফসীরে ইবনে কাসীর ওয়ারাকা ইবৃন নাওফিল মহানবী (সা)-কে বলিয়াছেন : হে মুহাম্মদ ! তুমি যাহা কিছু নিয়া আসিয়াছ তদ্রপ দায়িত্ব নিয়া যেসব নবী রাসূল নিজ উম্মতের নিকট আসিয়াছিল, তাহাদের সহিতও শত্রুতা পোষণ করা হইয়াছে । ০1১ ১4১২ ০০৪০৩ আয়াতাংশটি আরবী ব্যাকরণ অনুষায়ী বদলের স্থানে সমাসীন। তখন ইহার মুবাদ্দাল মিনহু হইতেছে 7০ শব্দটি । সুতরাং ইহার অর্থ দীড়ায় উহাদের শত্রু হইল মানব ও জিন শয়তান । প্রত্যেক জাতির শয়তান হইল উহারাই যাহাদের দুষ্টামীর কোন উপমা ও নজীর নাই। এইসব রাসূলদিগের সাথে সেইসব দুষ্ট দুরাচার শয়তান ছাড়া কাহারাই বা শক্রতা করিতে পারে ? ইহাদের উপর আল্লাহরই লা'নত ও অভিশাপ পতিত হউক । উক্ত আয়াতের ব্যাখ্যায় কাতাদা (র) হইতে পর্যায়ক্রমে মুআম্মার ও আবদুর রাষ্যাক হাদীস বর্ণনা করিয়াছে । উহাতে বল! হইয়াছে, জিনের মধ্যেও শয়তান রহিয়াছে এবং মানুষের মধ্যেও রহিয়াছে । ইহারা একে অপরের কাছে মিথ্যা ও কল্পিত কথা প্রচার করে । কাতাদা (র) আরও বলেন : আমি জানিতে পারিয়াছি যে, আবু যার রো) একদিন নামায পড়িতেছিলেন। তখন নবী করীঞ্ (সা) আবূ যার (রা)-কে বলিলেন, হে আবু যার! মানব শয়তান ও জিন শয়তানের প্রবঞ্চনা হইতে আল্লাহ্র নিকট আশ্রয় প্রার্থনা কর। আবূ যার রো) জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহ্‌র নবী ! মানুষের মধ্যেও কি শয়তান হইতে পারে ? মহানবী (সা) উত্তর দিলেন : হ্যা,হ ইয়া থাকে । এই হাদীসটি অ আবু যার (রা) ও কাতাদা (র)-এর মধ্যভাগে বিচ্ছিন্ন সনদে বর্ণিত। অবশ্য হাদীসটি অন্য এক সনদেও বর্ণিত হইয়াছে । বহু বর্ণনাকারীর সূত্রে জাবু যার (রা) হইতে ইব্‌ন জারীর বর্ণনা করিয়াছেন। আবূ যার (রা) ধলেন : আমি একদা মহানবী (সা)-এর নিকট একটি মজলিসে উপস্থিত ছিলাম । মজলিসটি দীর্ঘ সময় ছিল । মহানবী (সা) আমাকে জিজ্ঞাসা করিলেন, হে আবু যার ! তুমি কি নামাষ পড়িয়াছ ? আমি বলিলাম-_ন!, হে আল্লাহ্‌র নবী ! আমি নামায পড়ি নাই। মহানবী (সা) বলিলেন : ওঠ, দুই রাকাআত নামাধ পড়। আমি উঠিয়া গিয়া নামায পড়িলাম, অতঃপর মহানবী (সা)-এর নিকটে বসিলাম । মহানবী (সা) বলিলেন, হে আবু যার ! তুমি কি মানুষ ও জিন শয়তান হইতে আশ্রয় প্রার্থনা করিয়াছ £ আমি বলিলাম__-হে আল্লাহ্‌র রাসূল ! আমি আশ্রয় প্রার্থন? করি নাই । মানুষের মধ্যেও কি শয়তান হইতে পারে ? মহানবী (সা) উত্তর দিলেন, হ্যা, “মানুষ শয়তান জিন শয়তানের তুলনায় অধিক দুষ্টপরায়ণ।” এই বর্ণনাটিও বিচ্ছিন্ন সনদে বর্ণিত হইয়াছে । তবে এই বর্ণনাটি এমনিভাবে অবিচ্ছিন্ন সনদেও বর্ণিত রহিয়াছে। যেমন ইমাম আহমদ রে) ... ... আবৃ যার (রা) হইতে বর্ণনা করেন : মহানবী (সা) মসজিদে থাকাকালে আমি তাহার নিকট আসিয়া বসিলাম । মহানবী (সা) আমাকে বলিলেন, হে আবু যার ! তুমি কি নামায পড়িয়াছ £ আমি বলিলাম_ না, নামায পড়ি নাই। মহানবী (সা) বলিলেন ওঠ. নামায পড় । আমি উঠিয়া নামায পড়িলাম ৷ অতঃপর তাহার কাছে আবার বসিলে মহানবী (সা) বলিলেন, হে আবূ যার! মানব ও জিন শয়তান হইতে আশ্রয় প্রার্থনা কর। আমি বলিলাম, হে আল্লাহ্‌র রাসূল ! মানুষের মধ্যেও কি শয়তান হয় ? মহানবী (সা) বলিলেন, হ্যা হইয়া থাকে ।

— পৃষ্ঠা ২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।