Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ২০৪ তাফসীরে ইব্‌ন কাছীর হত্যা করা হইয়াছে বটে । ইয়াধীদ আর রাক্কাশী বলেন__নুহ (আ)-এর জীবন বড়ই বেদনার বিলাপমুখর ছিল বলিয়া তাহার নাম নূহ্‌ হইয়াছে । আদম (আ) হইতে নূহ (আ) পর্যন্ত দশ যুগ অতিক্রান্ত হইয়াছে । এই সকল যুগের মানুষ ইসলামের উপরই ছিল। ইবৃন আব্বাস (রা)-সহ কয়েকজন তাফসীরকার বলেন : পৌত্তলিকতা শুরু হয় এইভাবে যে, কিছু সম্প্রদায় তাহাদের পুণ্যবান পূর্বসূরিদের নামে মসজিদ প্রতিষ্ঠা করিয়া উহাতে তাহাদের চিত্র অংকন করিত। উদ্দেশ্য ছিল যে, পরবরতীরা যেন তাহাদের অবস্থা ও ইবাদত বন্দেগী সম্পর্কে অবহিত থাকে এবং তাহাদের অনুকরণ করিতে পারে । তারপর দীর্ঘ পরিক্রমায় সেই ছবিগুলিকে মূর্তিতে পরিণত করা হয়। এভাবে তাহারা কালের এক পর্যায়ে এসে সেই মূর্তিগুলোর পূজা অর্চনা শুরু করিল । এবং সেই সব নেক্কার পূর্বপুরুষের নামে মূর্তিগুলির নামকরণ করা হইল। যথা ওয়াদ্দুন, সুয়া, ইয়াগুছ, ইয়াউক, নাসর ইত্যাদি । যখন পৌত্তলিকতা এইভাবে গভীরে পৌঁছিল এবং মানুষের মনের গহনে শিকড় গাড়িল তখন উহার মূলোৎপাটনের জন্য আল্লাহ্‌ তা'আলা তাহার দয়া ও অনুগ্রহ স্বরূপ তাহার রাসূল নূহ (আ)-কে প্রেরণ করেন একমাত্র লা শরীক আল্লাহ্‌র ইবাদতের পয়গাম দিয়ে ৷ তাই তিনি আসিয়া, আহ্বান জানান : , ০7 ০5০ (5 ০৬ ১৮৪ এ] ৩৪০০ এ]। 9১৩০ ৮৯ ৪ “হে আমার জাতি! একমাত্র আল্লাহ্‌র ইবাদত কর। তিনি ছাড়া তোমাদের অন্য কোন ইলাহ নাই । আমি তোমাদের উপর মহা বিপদের শাস্তির আশংকা করিতেছি” (৭ : ৫৯)। অর্থাৎ কিয়ামতের দিন যখন তোমরা মুশরিক অবস্থায় আল্লাহ্র সমীপে হাযির হইবে তখন অবশ্যই তোমরা কঠিন শাস্তি ভোগ করিবে। ৯ ৬৫ ১৯/9৪ অর্থাৎ তাহাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বলিবে। ০৮০49 5 55 | অর্থাৎ তোমার এই আহ্বান অবশ্যই বিভান্তিপূর্ণ। কারণ, তুমি বাপ-দাদার এতকালের পৌত্তলিক ধর্ম বর্জন করিতে বলিতেছ। ঠিক এইভাবেই পাপীরা নেককারগণকে বিভ্রান্ত মনে করে । যেমন অন্যত্র আল্লাহ্‌ বলেন : 99 ০৭১১ 01 9৬ ০১50 সি, অর্থাৎ যখন তাহারা ঈমানদারগণকে দেখিত, বলিত, এই লোকগুলি অবশ্যই পথহারা হইয়াছে (৮৩ : ৩২)। অন্যত্র তিনি বলেন্‌ : ১৮৯২-১ 2৭ 9১4০0? 3 নে টিসি 0 ৫৭ 520) 25 ০:০৫ 93, . ৮4৪ | [১ “আর কাফিররা মুমিনগণ সম্পর্কে বলে, যদি উহা ভালই হইত তাহা হইলে তাহারা ইহার দিকে আমাদের অগ্রগামী হইত না; উহারা ইহা দ্বারা পরিচালিত নহে, তাই বলে, ইহাতো প্রাচীন মিথ্যা কাহিনী (৪৬ : ১১)। এখানে আল্লাহ্‌ বলেন : . ১৯৮০ 25 25৭৮5 চিত পিসি 1৯৩০৩ অর্থাৎ আমি বিভ্রান্ত নহি: বরং সকল কিছুর প্রতিপালক প্রভুর প্রেরিত পুরুষ ।

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।