0০011191115 ১৯০ ূ তাফসীরে ইব্ন কাছীর . সেই রহস্য জানা নাই যে, কেন আমি তোমাদের জন্য শাফায়াত করিতে অপারগ । তোমরা বরং আমার সন্তান ইবরাহীমের কাছে যাও। তাহারা তখন ইবরাহীম (আ)-এর কাছে আসিয়া তাহাদের জন্যে আল্লাহ্র কাছে সুপারিশ করিতে বলিবে ৷ তখন তিনি বলিবেন : তোমরা কি তাহাকে জান আল্লাহ্ তা'আলা যাহাকে বন্ধুরূপে গ্রহণ করিয়াছিলেন? তোমরা কি তাহাকে জান গোটা জাতি যাহাকে আগুনে পুড়িয়া মারিতে চাহিয়াছিল শুধু আল্লাহ্র পথে চলার কারণে? সেকি আমি ছাড়া অন্য কেহ? তাহারা বলিবে : না । তখন তিনি বলিবেন : তোমরা সেই রহস্য জান না যে কারণে আমি তোমাদের সুপারিশ করিতে অপরাগ । তোমরা বরং আমার সন্তান মুসার কাছে যাও। তাহারা অতঃপর মুসা (আ)-এর নিকট আসিলে তিনি বলিবেন : তোমরা কি জান, আল্লাহ্ তাআলা কাহার সহিত সরাসরি বহুবার কথা বলিয়াছেনঃ আর কাহাকে তিনি মুক্তিপ্রাপ্ত ও নৈকট্যলাভকারী বলিয়াছেনঃ সেই লোক কি আমি ছাড়া অন্য কেহ ? তাহারা বলিবে : না। তখন তিনি বলিবেন, তবে তোমাদের এই রহস্য জানা নাই যে, কেন আমি তোমাদের সুপারিশ করিতে অক্ষম | তোমরা বরং ঈসা (আ)-এর কাছে যাও। তাহারা তখন ঈসা (আ)-এর কাছে আসিয়া আল্লাহ্র দরবারে তাহাদের জন্য শাফায়াতের কথা বলিবে । তিনি বলিবেন : তোমরা কি জান আল্লাহ্ কাহাকে বিনা বাপে সৃষ্টি করিয়াছেন? তাহারা বলিবে. না। তিনি প্রশ্ন করিবেন : তোমরা কি জীন কোন লোক হাত বুলাইলে অন্ধ দৃষ্টিশক্তি পাইত ও কুষ্ঠরোগী ভাল হইত এবং কাহার কথায় মৃত ব্যক্তি আল্লাহ্র মযীঁতে জীবিত হইতঃ তাহা কি আমি ছাড়া কেহ? তাহারা বলিবে__জানি না। তখন তিনি বলিবেন : আমি নিজেই বিতর্কিত ও ব্বিত। আমি কেন যে তোমাদের সুপারিশ করিতে অক্ষম সে রহস্য তোমাদের জানা নেই। তোমরা বরং মুহাম্মদ (সা)-এর কাছে যাও। তখন তাহারা আমার নিকট আসিবে । আমি আমার হাত দিয়া বুকে হাত মারিয়া বলিব : নিশ্চয় আমি এই কাজের জন্য রহিয়াছি। অতঃপর আরশের সামনে গিয়া অবস্থান গ্রহণ করিব। তখন আমার প্রভুর কাছে আসিব তিনি আমাকে এমন প্রশংসা শিখাইবেন যাহা কেহ কখনও শুনে নাই । অতঃপর আমি তীহাকে সিজদা দিব এবং উহা দীর্ঘায়িত করিব । তখন আমাকে বলা হইবে : হে মুহাম্মদ! মাথা তোল এবং যাহা চাওয়ার তাহা চাও, আমি দিব । তুমি শাফায়াত কর, আমি কবল করিব । তখন আমি মাথা তুলিব এবং বলিব : হে আমার প্রতিপালক প্রভু! আমার উন্মত। তখন তিনি বলিবেন : তাহারা তোমার ইখতিয়ারে থাকিবে । তনুহ্র্তে এমন কোন নবী বা ফেরেশতা থাকিবে না যে আমার এই মর্যাদায় ঈর্ধাবিত হইবে না। ইহাই মাকামে মাহমুদ । অতঃপর আমি তাহাদিগকে লইয়া.জান্নাতে আসিব ও জান্নাতের দরজা খুলিতে বলিব। তখন আমার ও তাহাদের জন্য জান্নাতের দরজা খুলিয়া দেওয়া হইবে । আমরা জান্নাতে. প্রবেশ করিলে বরণকারীদের একজন তাহাদিগকে লইয়া একটি নহরের কাছে যাইবে । উহার নাম সঞ্জীবনী ঝরনা উহার তীরসমূহ স্বর্ণ ও মণিমুক্তা খচিত। উহার মাটি মিসক-আম্বরের ৷ উহার তলদেশে ইয়াকৃত পাথর থাকিবে ! তাহারা উহাতে অবগাহন
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।