0০011191115 সুরাআ'রাফ | ১৮৯ ৪৮. আ“রাফবাসিগণ যে লোকদিগকে লক্ষণ দ্বারা চিনিবে, তাহাদিগকে সম্বোধন করিয়া বলিবে, তোমাদের দল ও তোমাদের অহংকার কোন কাজে আসিল না। ৪৯. দেখ, ইহাদেরই সম্বন্ধে কি তোমরা শপথ করিয়া বলিতে যে, আল্লাহ্ ইহাদের প্রতি দয়া প্রদর্শন করিবেন না। ইহাদিগকেই বলা হইবে, তোমরা জান্নাতে প্রবেশ কর, তোমাদের কোন ভয় নাই এবং তোমরা দুঃখিতও হইবে না। তাফসীর : আল্লাহ্ তা'আলা জানাইতেছেন যে, আ'রাফবাসিরা মুশরিক মোড়ল ও বাহাদুরদিগকে নরকে তাহাদের লক্ষণ দেখিয়া চিনিবে ও তাহাদিগকে উপহাস করিয়া বলিবে : তোমাদের ধন-সম্পদের প্রাচুর্য তোমাদের কোনই কাজে আসিল না। অথচ তোমরা ইহা লইয়া বড়াই করিতে । প্রচুর সম্পদ জমাইয়াও তোমরা আল্লাহ্র শাস্তি হইতে বাচিতে পারিলে না। অবশেষে তোমরা চির লাঞ্ছিত হইয়াছ। নো 011400৭78 ১১2০9 এই আয়াতাংশের ব্যাখ্যা সম্পর্কে ইবৃন আব্বাস (রা) হইতে আলী ইবৃন তালহা (র) বর্ণনা করেন : তাহারা হইল আ'রাফবাসী। ১৮» ০2 সি ০0555 এ পু অর্থাৎ তাহাদিগকেই বলা হইবে, তোমরা জান্নাতে স্বচ্ছন্দ ও নির্ভয়ে প্রবেশ কর। ইব্ন জারীর (র) বলেন : আমাকে মুহাম্মদ ইব্ন সা'দ তাহার পিতা হইতে, তিনি তাহার চাচা হইতে, তিনি তাহার পিতা হইতে ও তিনি তাহার পিতা হইতে বর্ণনা করেন ” ০103 .. কি ই ৯০ ৬৮ -এর ব্যাখ্যার প্রসংগে ইবৃন আব্বাস রো) বলেন : আল্লাহ্ তা'আলার ফায়সালা মুতাবিক যখন আ'রাফবাসী জান্নাতী ও জাহান্নামীদেরকে অনুরূপ বলিল, তখন আল্লাহ্ পাক স্বয়ং সেই দান্তিক বিত্তবানদিগকে প্রশ্ন করিবেন : আ'রাফের এই লোকগুলিই কি তাহারা যাহাদের সম্পর্কে তোমরা কসম করিয়া বলিতে যে, তাহারা আল্লাহ্র অনুগহ পাইবে নাঃ তাই তোমাদিগকে নির্দেশ দিলাম, তোমরা জান্নাতে প্রবেশ কর, কোন ভয়. নাই তোমাদের, তোমাদের কোনই দুঃখ থাকিবে না। হ্যায়ফা (রা) এই প্রসংগে রাসূল (সা)-এর একটি হাদীস বর্ণনা করেন। তিনি বলেন : তাহারাই আ'“রাফবাসী যাহাদের আমল তালগোল পাকাইয়া গিয়াছে । তাহাদের পুণ্য জান্নাতে যাওয়ার" মত পর্যাপ্ত নহে এবং পাপও জাহান্নামী হওয়ার জন্যে যথেষ্ট নহে। তাই তাহাদিগকে আ'রাফে রাখা হইয়াছে । তাহারা মানুষের লক্ষণ দেখিয়া চিনিতে পারিবে । আল্লাহ্ পাক যখন অন্যসব বান্দাদের বিচার ফায়সালা শেষ করিবেন, তখন্ তাহাদিগকে শাফায়াত জোগাড় করিতে বলা হইবে । তখন তাহারা আদম (আ)-কে গিয়া বলিবে : আপনি আমাদের পিতা । তাই আমাদের জন্যে আল্লাহ্র কাছে শাফায়াত করুন। তিনি বলিবেন : তোমরা কি জান, আন্মাহ্ এক ব্যক্তিকে নিজ হাতে সৃষ্টি করিয়া নিজের রূহ হইতে তাহাকে প্রাণ দান করিয়াছেন এবং তাহার উপর আন্মাহ্র গযব না হইয়া রহমত বর্ষিত হইয়াছিল। আমি ছাড়া কি আর কাহাকে সকল ফেরেশতা সিজদা করিয়াছিল ? তাহারা বলিবে : না। তাহা হইলে তোমাদের
— পৃষ্ঠা ১৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।