Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা আরাফ ১৮৭ তাহারা জান্নাতে যাইবে । তখন তাহাদের সমুজ্ল গ্রীবাদেশ দেখিয়া সকলেই চিনিবে যে, তাহারা ক্ষমাপ্রাপ্ত আ'রাফবাসী ৷ তাই তাহাদিগকে সবাই আখ্যা দিবে “মিসকীন জান্নাতী । ইব্‌ন আবূ হাতিমও (র) জারীর (র) হইতে এবং সুফইয়ান সাওরী (র) মুজাহিদ (র) ও আবদুল্লাহ্‌ ইবৃন হারিস (রা) হইতে বর্ণনা করেন৷ তবে ইহা আবদুল্লাহ্‌ ইবৃন হারিসের বক্তব্য মনে করাই সঠিক। আল্লাহই ভাল জানেন । মুজাহিদ ও যাহ্হাক হইতেও অনুরূপ বর্ণিত হইয়াছে। সাঈদ ইব্ন দাউদ (র) আমর ইব্‌ন জারীর হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : রাসূল (সা)-কে আ'রাফবাসী সম্পর্কে প্রশ্ন করা হইলে তিনি বলেন- তাহারা বান্দাকুলের শেষভাগে রায়প্রাণ্ত দল। রাব্বুল আলামীন সকলের বিচার শেষ করিয়া তাহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া : বলিবেন- তোমরা তো সেই দল যাহাদের পুণ্য তাহাদিগকে জাহান্নাম হইতে বাচাইয়াছে, কিন্তু জান্নাতে প্রবেশ করিতে পার নাই । অতএব তোমরা আমার মুক্তিপ্রাপ্ত দল । সুতরাং জান্নাতের যেখানে ইচ্ছা মুক্তভাবে বিচরণ কর। হাদীসটি হাসান মুরসাল। একদল বলেন : তাহারা ব্যভিচারের সন্তান। এই বক্তব্যটি কুরতুবী বর্ণনা করেন। ইব্‌ন আসাকির (র) ... আনাস ইব্‌ন মালিক (রা) নবী করীম (সা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন: নবী করীম (সা) বলিয়াছেন, জিন জাতির মু'মিনরাও সাওয়াব ও শাস্তিপ্রাপ্ত হইবে। অতঃপর আমরা জিজ্ঞাসা করিলাম, তাহাদের সাওয়াব প্রাপ্ত মু'মিনরা কোথায় থাকিবে? তিনি বলিলেন : তাহারা আ'রাফে থাকিবে। তাহারা উন্মাতে মুহাম্মদীর সংগে জান্নাতে ঠাই পাইবে না। অতঃপর আমরা প্রশ্ন করিলাম আ'রাফ কি? তিনি বলিলেন : জান্নাতের দেয়াল ঘেরা একটি নির্দিষ্ট এলাকা । উহাতে ঝরনা প্রবাহমান । উহাতে বৃক্ষ, গুলি ও ফলফলাদি জন্মে । বায়হাকী (র) ... ওয়ালিদ ইব্‌ন মূসা হইতে উহা বর্ণনা করেন। সুফিয়ান সাওরী (র) ... মুজাহিদ হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : নেককার, ফকীহ ও আলিমগণ আ'রাফাবাসী হইবেন । ইব্‌ন জারীর (র) ... আবু মুজলায হইতে বলেন : আ'রাফবাসী হইলেন ফেরেশতা । তাহারা জান্নাতী ও জাহান্নামী সকলকেই চিনেন । তিনি আরও বলেন : পরবর্তী আয়াতসমূহে বলা হইয়াছে, জান্নাতী ও জাহান্নামীদের সহিত তাহাদের কথোপকথনের পর জান্নাতীরা নির্ভয় নির্ভাবনায় জান্নাতে প্রবেশ করিবে । বিশুদ্ধ মত এই যে, উহা আবু মুজলায তাবিবীর ব্যক্তিগত কথা । উহা বক্তব্য হিসাবে ব্যতিক্রমধর্মী ও প্রকাশ্য অভিমতসমূহের পরিপন্থী । প্রাসংগিক আয়াতের ভাষ্য, তাৎপর্য, ইংগিত সকল কিছুই জুমহ্রের বর্ণিত অভিমতের সমর্থক । মুজাহিদের অভিমতটিও একান্তই তাহার একমাত্র মত । আল্লাহই ভাল জানেন। . কুরতুবী রে) প্রমুখ বর্ণনা করেন যে, এই ব্যাপারে বারটি মত সৃষ্টি হইয়াছে । কেহ বলেন, কিয়ামতের ফিতনায় ক্ষিপ্রতাকামী নেক্কারবৃন্দ। কেহ বলেন, বিশিষ্ট এক সৃষ্টি যাহারা মানুষের খবরাদি জানিবে। কেহ বলেন, নবীগণ ৷ কেহ বলেন, ফেরেশতাগণ ইত্যাদি । ১৮০৬ ০১০৪ এই আয়াতাংশের ব্যাখ্যা প্রসংগে ইবৃন আব্বাস.(রা) হইতে আলী ইব্‌ন তালহা (র) বর্ণনা করেন : পরানোর পিজা নিরসন সার মসীলিগ্ত মুখমণ্ডল দেখিয়া তাহারা চিনিবে।

— পৃষ্ঠা ১৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।