Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর ইত্যবসরে আল্লাহপাক তাহাদের দিকে দৃষ্টি দিবেন। তিনি তাহাদিগকে নির্দেশ দিবেন : “যাও, এখন জান্নাতে প্রবশে কর ৷ আমি তোমাদিগকে ক্ষমা করিয়াছি।" আবদুল্লাহ্‌ ইবৃন মুবারক (র) ... ইবৃন মাসউদ (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : “কিয়ামতের দিন মানুষের হিসাব নিকাশ লওয়া হইবে । যাহাদের পাপ হইতে পুণ্য বেশী হইবে তাহারা জান্নাতে যাইবে । পক্ষান্তরে যাহাদের পুণ্য হইতে পাপ বেশী হইবে তাহারা জাহান্নামে যাইবে ।” তারপর তিনি পাঠ করেন: চি 5277551 2০2০ ও 58 44) ৩ ১০০৪ অর্থাৎ তখন যাহার পাল্লা ভারী হইবে, সে তো লাভ করিবে সন্তোষজনক জীবন। কিন্তু যাহার পাল্লা হান্কা হইবে তাহার বাসস্থান হইবে হাবিয়া। তারপর তিনি বলেন, একদানা পরিমাণ আমল হইলেও পাল্লা ভারী বা হান্কা হইবে (১০১ : ৬-১১)। তিনি আরও বলেন : আর যাহার পাপ-পুণ্য সমান হইবে, তাহারাই আ'রাফবাসী ৷ তাহারা পুলের উপর অপেক্ষমান অবস্থায় অবস্থান করিবে । তাহারা জান্নাতবাসী ও জাহান্নামবাসিগণকে দেখিতে পাইয়া চিনিবে। যখন জান্নাতবাসীর দিকে দৃষ্টি পড়িবে, তখন তাহাদিগকে সম্বোধনপূর্বক সালাম জানাইবে। আর যখন তাহাদের সৃষ্টি জাহান্নামীদের উপর পড়িবে, তখন বলিবে, প্রভু হে! আমাদিগকে জালিমদের সংগী বানাইও না। আমরা জালিমদের নিবাস হইতে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাহিতেছি। তিনি আরও বলেন : পুণ্যবানদিগকে নূরের আলো দান করা হইবে । তাহারা উহার আলোকে সম্মুখে, ডাইনে-বামে যদৃচ্ছা চলিতে পারিবে । এমনকি উম্মতের সেদিন প্রত্যেক ব্যক্তি : ও গোষ্ঠীকে নূরের আলো দেওয়া হইবে কিন্তু যখন পুলসিরাতের নিকট পৌঁছিবে, তখন মুনাফিক নর-নারীর নূর অন্তর্থিত হইবে । তখন জান্নাতীরা মুনাফিকদের দুর্গতি দেখিয়া ভয়ে বলিয়া উঠিবে__ প্রভূ হে! আমাদিগকে সার্বক্ষণিক নূর প্রদান কর। তবে আ'রাফবাসীদের নূর প্রত্যাহার করা হইবে না। আল্লাহ্‌ তাহাদের সম্পর্কে বলেন : তাহারা জান্নাতে প্রবেশ করে নাই, তবে প্রবেশাকাজক্টী । বর্ণনাকারী বলেন যে, অতঃপর ইবৃন মাসউদ (রা) বলেন : নিশ্চয় কোন বান্দা যখন একটি পুণ্য করে, তাহার নামে দশটি পুণ্য লেখা হয়।.আর যখন কোন পাপ করে, তখন একটা পাপের বেশী লেখা হয় না। অতঃপর তিনি বলেন : যে ব্যক্তির দশগ্তণের উপর একগুণ বিজয়ী হইল সে ধ্বংস হইল । হাদীসটি বর্ণনা করেন ইব্‌ন জারীর (র)। ইবৃন জারীর (র) ... ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : আ'রাফ হইল জান্নাত ও জাহান্নামের মাঝখানের দেয়াল । এইখানে অবস্থানকারীরাই আ'রাফবাসী | আল্লাহ্‌ পাক যখন তাহাদিগকে ক্ষমা করিবেন, তখন তাহারা একটি ঝরনার কাছে নীত হইবে । উহার নাম নহরে হায়াত বা সঞ্জীবনী ঝরনা । স্বর্ণের পাত দ্বারা উহার তীরগুলো পরিবৃত ও তলদেশে মণিমুক্তার ছড়াছড়ি । উহার মাটি হইল মিসক আম্বরের ৷ তাহাদিগকে উহাতে অবগাহন করানো হইবে মানসিক ও দৈহিক পরিশুদ্ধি ও পরিচ্ছন্নতার জন্য । ফলে তাহাদের দেহের ও চেহারার বর্ণ পরিবর্তন হইয়া গ্রীবাদেশ আলোকোজ্জ্বল রূপ ধারণ করিবে । তাহাদের রঙ-বূপ ঠিক হবার পর রহমানুর রহীম-__তাহাদের দিকে দৃষ্টি দিবেন এবং বলিবেন- তোমরা যাহা কামনা কর তাহা বল। তখন তাহারা তাহাদের মনোবাঞ্কনা পেশ করিবে । তখন আল্লাহ্‌ পাক বলিবেন- তোমাদের দাবী মঞ্জুর হইল এবং প্রত্যেকে উহার সত্তর গুণ পাইবে । অতঃপর

— পৃষ্ঠা ১৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।