Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আরাফ : ১৭৯ তাহাকে অস্তিত্ব দান করেন তখন সে আবার আঘাত করে । ফলে সে এরূপ বিকট চীৎকার দেয় যাহা জিন ইনসান ছাড়া সকলেই শুনিতে পায়। বারা (রা) বলেন : তখন তাহার জন্য জাহান্নামের দরজা উন্মুক্ত হয় এবং তাহার জন্য অগ্নিশষ্যা বিছানো হয়। উপরোক্ত বর্ণনা ছিল বারা ইব্‌ন আযির (রা) হইতে ইমাম আহমদ, নাসাঈ, ইব্‌ন মাজা ও ইবৃন জারীর (র)-এর বর্ণিত হাদীসের । মুহাম্মদ ইব্‌ন আমর ইব্ন আতা (র) ... আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত হাদীসে বলা হইয়াছে : মানুষের মৃত্যুকালীন সময়ে ফেরেশতারা উপস্থিত হন। যদি লোকটি নেক্কার হয় তাহা হইলে ফেরেশতারা বলেন : হে পরিতুষ্ট আত্মা! বাহির হইয়া আস। তুমি উত্তম দেহে ছিলে, তাই প্রশংসনীয়ভাবে বাহির হও, সুসংবাদ নাও। প্রভুর সন্তুষ্টি নিয়া আনন্দময় হাওয়ায় পরিভ্রমণের ফেরেশতারা আসার পথে পরিভ্রমণ করার সময় এইরূপ বলিতে বলিতে আসিবে এবং যখন আকাশের দরজায় পৌঁছিয়া উহা খুলিতে বলিবে, তখন প্রশ্ন আসিবে : কে এই ব্যক্তি? তাহারা বলিবেন : অমুক ব্যক্তি । তখন বলা হইবে : মারহাবা হে উত্তম দেহের পুণ্যাত্ম! প্রশর্সতভাবেই প্রবেশ হও এবং আল্লাহ্‌র সন্তোষ ও সুবাসিত পরিমণ্ডলে আনন্দময় ভ্রমণের সুসংবাদ নাও । তাহাকে এইভাবে সপ্ত আকাশ পর্যন্ত বলা হইবে এবং সেখানে আল্লাহ্‌ পাকের দরবারে তাহাকে পৌছানো হইবে। পক্ষান্তরে মৃত্যুপথযাত্রী যদি পাপিষ্ট হয় তাহা হইলে ফেরেশতারা বলিবেন : হে অপির দেহের কলুষিত আত্মা! নিন্দনীয়ভাবে বাহির হইয়া আস এবং তপ্ত পানি, আধার কুঠঠরী ও কদাকার জুটির সুসংবাদ গ্রহণ কর । রূহ বাহির না হওয়া পর্যন্ত তাহারা ইহা বলিতে থাকিবে । যখন রূহ বাহির হইবে তখন উহা লইয়া আকাশের দিকে উঠিবে এবং আকাশের দরজা খোলার জন্য বলিবে । সেখান হইতে প্রশ্ন করা হইবে : লোকটি কেঃ তাহারা বলিবেন : অমুক ব্যক্তি। তখন তাহারা বলিবেন : না, খবিস দেহের খবিস আত্মার জন্য কোন শুভেচ্ছা নাই । নিন্দিত হইয়া ফিরিয়া যাও। তোমার জন্য আকাশের দরজা খোলা হইবে না। অতঃপর তাহাকে আসমান ও যমীনের মাঝ পথ হইতে বিদায় করা হইবে এবং সে তাহার কবরে ফিরিয়া আসিবে। | “১01 51916 ০ এ. আয়াতাংশের ব্যাখ্যায় ইব্ন জুরাইজ (র) বলেন : তাহার আমলসমূহ আকাশে প্রবেশ করিতে পারিবে না। তেমনি তাহাদের বূহও আকাশে প্রবেশের অনুমতি পাইবে না। এই মতটিতে উভয় মতের সময় ঘটিয়াছে। আল্লাহই ভাল জানেন। অতঃপর আল্লাহ্‌ বলেন : ৮০] 5 0০ হেত এ 59355, জুমহুর আইয়েম্মা আয়াতটি এইভাবে পড়িয়াছেন এবং 4। অর্থ তাহারা উট বলিয়াছেন। ইব্‌ন মাসউদ (রা) উহার অর্থ করিয়াছেন উটনীর বাচ্চা । অন্য এক রিওয়ায়েতে বলা হইয়াছে : উটনীর জুটি । “পপি বুরানরররাদুর রক যতক্ষণ না সুচের ছিদ্র পথে উট প্রবেশ করে। আবুল আলিয়া ও যাহ্হাকও এই মত পোষণ করেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে আলী ইব্‌ন আবূ তালহা ও আওফী (র) অনুরূপ বর্ণনা করেন। ইব্‌ন আব্বাস (রা) হইতে মুজাহিদ ও ইকরামা রে) বর্ণনা করেন যে, তিনি “জামাল" স্থলে 'জুম্মাল' পড়িতেন। অথাঁৎ যতক্ষণ না উটের রশি সুঁচের ছিদ্রে প্রবেশ করে।

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।