0০011191115 সুরা আরাফ ১৭৭ ফেরেশতা দেখিয়া বলিবে : এই পবিব্র আত্মাটি কাহার? তদুত্তরে মুত্যুদূতগণ বলিবেন : ইহা অমুকের পুত্র অপুকের । পার্থিব জীবনে তাহাকে যে সুনামের সহিত ডাকা হইত সেই নাম নিয়া ডাকা হইবে । অতঃপর তাহারা পৃথিবী সংলগ্ন আকাশে উপস্থিত হইবেন। তাহারা আকাশের দরজা খোলার কথা বলার সাথে সাথে উহা খোলা হইবে । সেখানে আল্লাহ্র নৈকট্য প্রাপ্ত আগাইয়া দিবেন। এইভাবে যখন সেই বহর সপ্তম আকাশে পৌঁছিবে, তখন আল্লাহ্ পাক নির্দেশ দিবেন__আমার বন্ধুকে ইল্লীনবাসীদের তালিকাতুক্ত কর। আর উহা মাটির পৃথিবীতে ফিরাইয়া দাও । কারণ, উহা হইতে আমি সৃষ্টি করিয়াছি, উহাতে আমি ফিরাইয়া দিব এবং উহা হইতে আবার বাহির করিয়া আনিব। রাসূল (সা) বলেন : অতঃপর রূহ ফিরাইয়া দেওয়া হইবে । তখন তাহার নিকট দুইজন ফেরেশতা আসিবে । তাহারা উভয়ে তাহার পার্থ বসিয়া প্রশ্ন করিবে, তোমার রব কে? সে জবাব দিবে : আল্লাহ্ আমার রব। তাহারা আবার প্রশ্ন করিবে তোমার দীন কি? সে জবাবে বলিবে : আমার দীন হইল ইসলাম । তাহারা আবার প্রশ্ন করিবে : তোমাদের মধ্য হইতে যাহাকে প্রেরিত পুরুষ করা হইয়াছিল সে কে? সে বলিবে : তিনি রাসূলুল্লাহ্ (সা)। তাহারা প্রশ্ব করিবে : তোমার কাজ কি ছিল? সে বলিবে : আল্লাহ্র কিতাব পড়িয়াছি। উহার উপর ঈমান আনিয়াছি এবং উহাকে সত্য বলিয়া গ্রহণ করিয়াছি । তখন আকাশ হইতে এক ঘোষক ঘোষণা করিবেন : আমার বান্দা সত্য বলিয়াছে। তাহাকে জান্নাতের বিছানায় স্থাপন কর ও জান্নাতের পোশাকে পরিবৃত কর আর তাহার জন্য জান্নাতের দরজা খুলিয়া দাও। অতঃপর সেই আত্মার সাথে জান্নাতের সংযোগ ঘটিবে ও নিমিশের ভিতর তাহার কবর প্রশস্ত হইয়া যাইবে । রাসূল (সা) বলেন : তখন তাহার নিকট সুগন্ধিপূর্ণ সুন্দর পরিচ্ছদ পরিহিত একজন সুন্দর লোক উপস্থিত হইবে । সে বলিবে : তাহাকে শুভেচ্ছা জানাও যাহার জন্যে তোমার এই দিনটি আরামদায়ক হইল আর এই প্রতিশ্রতিই তোমাকে দেওয়া হইয়াছিল। তখন সেই আত্মা প্রশ্ন করিবে : তুমি কে? তোমার মুখমণ্ডল খুবই কল্যাণময় দেখায় । তখন সে বলিবে : আমি তোমার নেক আমল । তখন সে বলিবে- হে আমার রব! আমাকে আমার পরিবারবর্গ ও ধন-সম্পদের সহিত মিলিঙ্ঞ হইবার সুযোগ প্রদানের.জন্য কিয়ামত ঘটাও, কিয়ামত ঘটাও । অতঃপর রাসূল (সা) বলেন : কাফির বান্দার যখন পার্থিব জীবন শেষ হয় ও পরকালের যাত্রার জন্য পা বাড়ায়, আকাশ হইতে তখন কদাকার চেহারার ফেরেশতা নাযিল হয় । তাহারা পরিচ্ছন্রকারক পাত্র সাথে নিয়ে আসে । তাহারা আসিয়া লোকটির কাছে বসামাত্র মউতের ফেরেশতা হাযির হয়। তিনি আসিয়া তাহার শিয়রে বসেন। অতঃপর তিনি বলেন : হে পাপাত্া! আল্লাহ্র কঠোরতা ও অসত্তুষ্টির দিকে নির্গত হও । রাসূল (সা) বলেন : অতঃপর তাহার দেহ হইতে আত্মাকে বিচ্ছিন্ন করা হয় এবং পশম হইতে যেভাবে উহার আবর্জনাগুলি টানা হেঁচড়া করিয়া বাহির করা হয়, তেমনি উহা দেহ হইতে টানা হেচড়া করিয়া বাহির করা হয় । অতঃপর উহা মুহূর্তের মধ্যে হাতে নিয়া ধৌতপাত্রে , স্থাপন করা হয়। তখন তাহা হইতে মড়কের দুর্গন্ধ নির্গত হয়। পৃথিবীতেও উহার দুর্গন্ধ ইবনে কাছীর ৪র্থ-_ ২৩
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।