0০011191115 ১৭৬ তাফসীরে ইব্ন কাছীর ৪১. তাহাদের শয্যা হইবে জাহান্নামের এবং তাহাদের উপরে, আচ্ছাদনও; এইভাবে আমি জালিমদিগকে প্রতিফল দিব। তাফসীর : আল্লাহ্ পাক বলেন : «৮... ০11] ছে এ অর্থাৎ তাহাদের কোন নেক আমল বা দু'আ কবুল হইবে না। মুজাহিদ ও সাঈদ ইব্ন যুবায়ের (র) উক্ত ব্যাখ্যা প্রদান করেন। ইবৃন আব্বাস (রা) হইতে আওফী ও আলী ইব্ন আবূ তালহা রে)-ও অনুরূপ বর্ণনা করেন। সাওরী (র) ইব্ন আব্বাস (রো) হইতে অনুরূপ ব্যাখ্যা করেন। যাহ্হাক রর) বর্ণনা করেন, তাহাদের রূহসমূহের জন্যে আকাশের দরজা খোলা হইবে না। সুদ্দী (র)-ও অনুরূপ বর্ণনা করেন । আরও একাধিক ব্যাখ্যাকার অনুরূপ বলিয়াছেন । ইব্ন জারীরের বর্ণিত রিওয়ায়েত উহার সমর্থক | যেমন : ইব্ন জারীর (র) ... বারা রো) হইতে বর্ণনা করেন যে, রাসূল (সা) পাপীদের রূহ কবজ প্রসঙ্গে বলেন : তাহাদের রূহ নিয়া ফেরেশতা আকাশের দিকে যাইবে । যখন আকাশে পৌছিবে, তখন একদল ফেরেশতা প্রশ্ন করিবেন--উহা কি পাপীর রূহ নহে? অতঃপর তাহারা বলিবে : অমুক, পৃথিবীতে যে ঘৃণ্য নাম লইয়া ডাকা হইত সেই নাম নিয়া ডাকা হইবে। তারপর যখন তাহারা উহা লইয়া আকাশে প্রবেশের জন্যে দরজা খুলিতে বলিবে, তখন তাহা ' খোলা হইবে না।' অতঃপর রাসূল (সা) আলোচ্য আয়াতাংশ পাঠ করেন। ইহা একটি দীর্ঘ হাদীসের অংশ মাত্র। পূর্ণ হাদীসটি আবূ দাউদ, নাসাঈ ও ইব্ন মাজা মিনহাল ইবৃন আমরের সুত্রে বর্ণনা করেন। ইমাম আহমদ (রে)-ও সেই দীর্ঘ হাদীসটি বর্ণনা করেন। যেমন : ইমাম আহমদ (র) ... বারা ইবন আযিব (রা) হইতে বর্ণনা করেন যে, বারা (রা) বলেন : “আমরা এক আনসারের জানাযা পড়ার জন্য রাসূল (সা)-এর সহিত বাহির হইলাম । আমরা তাহার কবরের কাছে পৌঁছিলাম। যখন তাহাকে দাফন করা হইতেছিল তখন রাসূল (সা) একস্থানে বসিলেন। আমরাও তাহার চতুষ্পার্থ ঘিরিয়া বসিলাম | আমাদের মাথার উপর পাখি উড়িতেছিল। তাহার হাতে একখানা কাষ্ঠ ছিল । তিনি উহা দ্বারা মাটি চিরিতেছিলেন। অতঃপর উপরের দিকে মাথা তুলিয়া বলিলেন : তোমরা কবর আযাব হইতে আল্লাহ্র কাছে পানাহ চাও। এইভাবে তিনি দুইবার অথবা তিনবার বলিলেন । অতঃপর বলিলেন : যখন কোন মু'মিন বান্দার পার্থিব জীবনের সম্পর্ক চুকাবার মুহূর্ত আসে ও পারলৌকিক জীবনের দিকে সে পাড়ি জমায়, তখন আকাশ হইতে একদল ফেরেশতা নামিয়া আসে । তাহাদের মুখমণ্ডল সূর্যের মত উজ্জ্বল ও পরিষ্কার । তাহাদের সাথে জান্নাতের কাফন থাকে । আর থাকে লাশ অবিকৃত রাখার জান্নাতী ওষধ। তাহারা আসিয়া তাহার কাছে বসার পলকমাত্র ব্যবধানে মালাকুল মউত হাযির হন। তিনি আসিয়া তাহার শিয়রে বসেন। অতঃপর বলেন : হে পরিতৃপ্ত আত্মা! আল্লাহ্র মাগফিরাত ও সন্তুষ্টির উদ্দেশ্যে বাহির হইয়া আস। অতঃপর রাসূল (সা) বলেন : পাত্র থেকে তরল পদার্থ যেভাবে সহজেই ফোটা ফোটা করিয়া প্রবাহিত হয় ঠিক তেমনি অতি সহজেই তাহার প্রাণ__বাহির হইয়া আসিবে । উহা বাহির হওয়া মাত্র পলকের ভিতর ধরিয়া জান্নাতী কাফনে রাখা হইবে । অতঃপর জান্নাতী ওষধে তাহার লাশ অবগাহন করানো হইবে । তখন উহা হইতে মিশক আম্বরের পবিত্র আ্রাণ নির্গত হইবে । অবশেষে সেই আত্মা লইয়া তাহারা আকাশের দিকে যাইবে । পথে একদল
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।