Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৬৮ তাফসীরে ইব্‌ন কাছীর ইমাম বুখারী (র) বলেন যে, ইবৃন আব্বাস (রা) বলেন : যত ইচ্ছা খাও আর যাহা ইচ্ছা পান কর, যতক্ষণ না অপব্যয় ও দন্তের শিকার হও। ইবৃন জারীর (র) .... ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : আন্মাহ্‌ পাক পানাহার বৈধ করিয়াছেন যতক্ষণ না তাহাতে অপব্যয় ও দণ্ত দেখা দেয়। সনদটি বিশুদ্ধ । অপর এক রিওয়ায়েত ইমাম আহমদ (র) .... শুআয়েবের পিতা হইতে বর্ণনা করেন যে, শুআয়েবের পিতা বলেন : রাসূলুল্লাহ সো) বলিয়াছেন : খাও, পান কর, পরিধান কর, দান কর এবং অপব্যয় ও দন্ত থেকে মুক্ত থাক। নিশ্চয় আল্লাহ্‌ তাহার বান্দার প্রাপ্ত নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ দেখিতে ভালবাসেন । অপর এক রিওয়ায়েত শুআয়েবের পিতা হইতে যথাক্রমে শুআয়েব, আমর ইব্‌ন শুআয়েব, কাতাদা, ইবৃন মাজা ও নাসাঈ বর্ণনা করেন যে, শুআয়েবের পিতা বলেন : রাসূল (সা) বলিয়াছেন__দশ্ত ও অপব্যয় মুক্ত থাকিয়া যত পার খাও, পরিধান কর ও দান কর। ইমাম আহমদ (র) .... মিকদাদ ইব্‌ন মা“দিকারে আল কিন্দী হইতে বর্ণনা করেন যে, মিকদাদ (রা) বলেন : রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন-_বনী আদমের পেট পুরিয়া খাদ্য গ্রহণ করা একটি মন্দকাজ। তাহার মেরুদণ্ড শক্ত থাকে সেই পরিমাণ খাদ্যই তাহার জন্য যথেষ্ট । সুতরাং সে তাহা পূর্ণ করিতে গিয়া যেন এক-তৃতীয়াংশ খাদ্য, এক-তৃতীয়াংশ পানীয় ও এক তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্যে বিভক্ত করিয়া নেয়। নাসাঈও হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইমাম তিরমিযী (র) হাদীসটিকে কোথাও “হাসান' আর কোথাও “হাসান সহীহ্‌' বলিয়াছেন। আবু ইয়ালা মুসেলী (র) .... আনাস ইব্‌ন মালিক (র) হইতে তাহার মুসনাদে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সো) বলেন : তোমার লোভনীয় সকল বস্তু আহার করাই অপব্যয়। হাদীসটি ইমাম দারে-কুতনী তাহার “আল্‌ ইফরাদ" গ্রন্থে সংকলন পূর্বক মন্তব্য করেন- হাদীসটি গরীব । কেননা বাকীয়ার সূত্র ভিন্ন অন্য কোন সূত্রে ইহা বর্ণিত হয় নাই। সুদ্দী (র) বলেন__যাহারা উলঙ্গ হইয়া তাওয়াফ করিত তাহারা যতদিন মক্কা শরীফে সেই মৌসুমে অবস্থান করিত, ততদিন চর্বিজাতীয় খাদ্য আহার করা হারাম মনে করিত । আল্লাহ্‌ তা“আলা তাহাদের উদ্দেশ্যেই এই আয়াত নাযিল করেন : (১, এ? [51 71$ সুতরাং আয়াতটির তাৎপর্য এই যে, তোমরা হালাল খাদ্য হারাম করিয়া বাড়াবাড়ি করিও না। মুজাহিদ রে) বলেন : আল্লাহ্‌ পানাহারের জন্যে যত কিছু হালাল করিয়াছেন তাহাই পানাহার করিতে এখানে নির্দেশ দিয়াছেন। আবদুর রহমান ইব্‌ন যায়েদ রে) বলেন : 19১৮০ থু অর্থ (46 এ? অর্থাৎ তোমরা হারাম বস্তু আহার করিও না কারণ, উহাই 1, .। তথা বাড়াবাড়ি। ইব্‌ন আব্বাস (রা) হইতে আতা খুরাসানী (র) বর্ণনা করেন : আলোচ্য আয়াত পানাহারের সীমারেখা নির্ধারণের জন্যে অবতীর্ণ হইয়াছে । ইবৃন জারীর (র) বলেন : ১১১০:০]। স ৭29 বলিয়া আল্লাহ্‌ তা'আলা বুঝাইয়াছেন : নিলে রবিন অর্থাৎ আল্লাহ্‌ তাআলা সীমালংঘনকারীদের পসন্দ করেন না। সেই সীমা হইল হালাল ও হারামের সীমা । আর তাহার লঙ্ঘন হইল হালালকে হারাম বানানো

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।