Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

57092. সুরা আরাফ ১৬৭ এই উপলক্ষেই আল্লাহ্‌ পাক ঘোষণা করেন : পি এ ১৩০০ ৬ অর্থাৎ হে আদম সন্তান! প্রত্যেক ইবাদতের সময়ে সুন্দর পরিচ্ছদ পরিধান কর? ইব্‌ন আব্বাস (রা) হইতে আওফী বর্ণনা করেন : মানুষ উলঙ্গ হইয়া বায়তুল্লাহ্‌ তাওয়াফ করিত। তাই আল্লাহ্‌ তা'আলা তাহাদিগকে পোশাক পরিধানের নির্দেশ দিয়াছেন । আর পোশাক বলিতে আবরুর আবরণ ও দেহ আচ্ছাদনের উত্তম পরিধেয়কে বুঝায় । আলোচ্য আয়াতে তাহাদিগকে ইবাদতের সময় আবরুর আবরণ ও উত্তম পরিধেয় ব্যবহারের নির্দেশ দেওয়া হইয়াছিল । ইমাম মালিক (র)-সহ বহু পূর্বসূরি ইমাম ও তাফসীরকার আলোচ্য আয়াতের অনুরূপ তাফসীর করিয়াছেন তাহারা ইহাও বলেন যে, আয়াতটি মুশরিকদের উলঙ্গ হইয়া তাওয়াফ করা উপলক্ষে নাযিল হইয়াছে। হাফিজ ইবৃন মারদুবিয়া (র) সাঈদ ইবৃন বশীর (র) হইতে ও কাতাদা (র) আনাস রো) হইতে মারফু সূত্রে বর্ণনা করেন যে, আলোচ্য আয়াতটি জুতা পরিহিত অবস্থায় নামায পড়া উপলক্ষে নাযিল হইয়াছে । তবে এই হাদীসটির বিশুদ্ধতা সম্পর্কে প্রশ্ন রহিয়াছে। আলোচ্য আয়াত ও তার সমর্থক হাদীসসমূহের আলোকে নামাযের সময় বিশেষত জুমুআ ও ঈদের নামাযে সাজগোজ, সুগন্ধি ব্যবহার ও মিসওয়াক করা বিভিন্ন সঙ্জা হিসাবে মুস্তাহাব বলিয়া গণ্য হইবে । তবে পরিষ্কার পরিচ্ছন্ন সাদা পোশাকই উত্তম । ইমাম আহমদ (র) .... ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন : রাসূলুল্লাহ্‌ (সা) বলেন : তোমরা সাদা পোশাক পরিধান কর। কেননা সাদা পোশাক সর্বোত্তম । তোমাদের মৃতদের সাদা পোশাকের কাফন পরাইও। আসমুদ সর্বোত্তম সুরমা । ইহা দৃষ্টিকে উজ্জ্বল করে এবং চোখের পাতার পশম সংরক্ষণ ও উদগম ঘটায় ।” এই হাদীসের সনদ খৃবই নির্ভরযোগ্য ৷ রাবীগণের মাঝে ইমাম মুসলিমের শর্তাবলী পাওয়া যায়। হাদীসটি আবূ দাউদ, তিরমিযী, ইব্‌ন মাজা ও ইমাম আহমদ বর্ণনা করেন আবদুল্লাহ্‌ ইব্‌ন উসমান হইতে । ইমাম তিরমিষী হাদীসটিকে “হাসান সহীহ" বলিয়াছেন। অপর একদল হাদীসবেত্তা সামূরা ইব্‌ন জুন্দুব (রা) হইতে নির্ভরযোগ্য সূত্রে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেন : তোমাদের সাদা পোশাক ব্যবহার করা উচিত। তোমরা তাহা পরিধান কর । কেননা উহা অতি উত্তম পরিচ্ছদ । তোমাদের মৃতদেরও সাদা কাপড়ের কাফন দিও। মুহাম্মদ ইব্‌ন সিরীন (র) হইতে বিশুদ্ধ সূত্রে কাতাদা রে)-এর মাধ্যমে ইমাম তাবারানী (র) বর্ণনা করেন যে, তামীম দারী এক হাজার মুদ্রার এক চাদর কিনে ছিলেন। তিনি তাহা পরিধান করিয়া নামায পড়িতেন। অতঃপর আল্লাহ্‌ পাক বলেন : (১:5 [50 %$ অর্থাৎ পানাহার কর আর অপব্যয় করোনা। পূর্বসূরিদের একদল বলেন, আল্লাহ্‌ পাক এ আয়াতাংশে গোটা চিকিৎসা বিদ্যার সমাহার ঘটাইয়াছেন।

— পৃষ্ঠা ১৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।