0০011191115 ১৬৪ | তাফসীরে ইবৃন কাছীর আবুল আলিয়া (রে) উহার তাৎপর্য সম্পর্কে বলেন : “আন্নাহ্ পাকের ইলমে যেভাবে বিধৃত আছে সেভাবেই তাহাদিগকে উপস্থিত করা হইবে ।” সাঈদ ইব্ন যুবায়ের (র) বলেন : “আল্লাহ যেভাবে তোমাদের জন্যে লিপিবদ্ধ করিয়াছেন সেভাবেই তোমাদের প্রত্যাবর্তন হইবে ।” তাহার অন্য একটি বর্ণনায় আছে : “তোমরা দুনিয়াতে যেরূপ ছিলে পরকালেও তদ্রুপ হইবে ।” মুহাম্মদ ইবৃন কাব কারজী (র) বলেন : ১5১ ৮৪০4 ৮৫ এর তাপর্য হইল এই যে, আল্লাহ্ যাহার সৃষ্টির মূলে দুর্ভাগ্য রাখিয়াছেন তাহার পরিণতি দুর্ভাগ্যজনকই হইবে সে যতই সৌভাগ্যের আমল করুক না কেন। তেমনি তিনি যাহাকে সৌভাগ্যের উপর সৃষ্টি করিয়াছেন, পরিণামে সে ভাগ্যবানই হইবে সে যতই দুর্ভাগ্যের আমল করুক না কেন। যেমন হযরত মূসা (আ)-এর যুগে যাদুকরগণ দুর্ভাগাদের মতই আমল করিয়াছিল। পরিশেষে তাহারা সৃষ্টির মূলভিত্তিতে প্রত্যাবর্তনের জন্য ঈমান আনিল। সন্দী রর) বলেন : 9501 ৮625 ৩৮ 359 ৩৭৯ 0০১, ১১১৯ "ছি ৮৫ আয়াতটির ১১১১০ শি [০$ অংশের তাৎপর্য হইল এই যে, আমি যেভাবে তোমাদের একদলকে হিদায়েতপ্াপ্ত ও অপরদলকে বিভ্রান্ত করিয়া সৃষ্টি করিয়াছি সে ভাবেই তোমরা মাতৃগর্ভ হইতে ভূমিষ্ট হইবে আর সেভাবেই মৃত্তিকাগর্ত হইতে উখিত হইবে । ইব্ন আব্বাস (রা) হইতে আলী ইব্ন তালহা (র) বলেন : “আল্লাহ্ আদম সন্তানদের সৃষ্টির শুরুতেই কাফির ও মু'মিন নির্ধারণ করিয়াছেন। যেমন আল্লাহ পাকের ঘোষণা : ০১০০ তত ৩ 59 অর্থাৎ তিনিই তোমাদের সকলকে সৃষ্টি করিয়াছেন। সুতরাং তোমাদের একদল কাফির ও একদল মু'মিন (৬৪ : ২)। সুতরাং সৃষ্টির শুরুতে যেভাবে তাহাদিগকে মুমিন ও কাফির বিভক্ত করিয়াছেন, কিয়ামতের পরেও তিনি তাহাদিগকে সেইভাবে দুইদলে বিভক্ত করিবেন । এই ব্যাপারে আমার বক্তব্য হইল এই : বুখারী শরীফে ইব্ন মাসউদ (রা) কর্তৃক বর্ণিত একটি হাদীসেও উহার সমর্থন মিলে । যেমন, তাহার বর্ণনায় বলা হইয়াছে : “সেই মহান সন্তার শপথ যিনি ব্যতীত অন্য কোন মাবুদ নাই । তোমাদের কেহ বেহেশতীদের কাজ করিবে । এমন কি তাহার এবং বেহেশতীদের মধ্যে মাত্র এক হাত কিংবা দুই বাহুর বিস্তার পরিমাণ দূরত্বের ব্যবধান থাকিবে । ঠিক এমন সময় তাহার ভাগ্যলিপি আগাইয়া আসিবে । অমনি সে দোযখীদের কাজ শুরু করিবে । অবশেষে সে জাহান্নামী হয় । তেমনি তোমাদের কেহ দোযখীদের কাজ করিতে থাকিবে এমনকি তাহার এবং দোযখের মাধ্যখানে মাত্র এক হাত বা দুই বাহুর বিস্তার পরিমাণ ব্যবধান থাকিবে এমন সময় তাহার নিয়তির লিখন অগ্রব্তী হইবে । তখন বেহেশতীদের কাজ করিতে থাকিবে । পরিণামে সে বেহেশতী হইবে। সাহ্ল ইবৃন সা'দ রো) হইতে সনদ সহকারে আবুল কাসিম বাগবী (র) বর্ণনা করেন যে, রাসূল (সা) বলেন : “নিশ্চয় আল্লাহ্র কোন বান্দা এমন আমল করে যাহাকে মানুষ জান্নাতীদের আমল বলিয়া মনে করে; অথচ সে জাহান্নামী । পক্ষান্তরে কোন বান্দা এমন আমল করে
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।