Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আ'রাফ ১৬৩ অর্থাৎ হে মুহাম্মদ ! যাহারা এইরূপ ভ্রান্ত-বিশ্বাস রাখে তাহাদিগকে বল, তোমরা যে সব অশ্্রীল কাজ করিতেছ আল্লাহ্‌ সেইরূপ অশ্ত্রীল কাজের নির্দেশ দেন না। | অতঃপর আল্লাহ্‌ পাক প্রশ্ন করেন : ১৮ ৭০০ এ] ৮০৮৮ অর্থাৎ তোমরা কি আল্লাহ্‌র নামে তাহাই বলিতেছ যাহা তোমরা জান না? অবশেষে আল্লাহ্‌ পাক এই প্রসংগে তাহার সুস্পষ্ট নীতি ও নির্দেশ তুলিয়া ধরেন। যেমন :. 1৮ 500১2) 22158 অর্থাৎ হে মুহাম্মদ ! বলিয়া দাও, আমার প্রতিপালক ন্যায়নীতি ও স্থিতিশীলতার নির্দেশ দেন। এখানে ..হ)৬ এর অর্থ 2০31১ 0১০) অর্থাৎ ন্যায় নীতি ও স্থিতিশীলতা । এই প্রসংগে আল্লাহ্‌ তা'আলার পরবর্তী নির্দেশ হইল : , 02০০ এ ০১০০ 2১৪১০ ০৮০ ৭ ০ পজ্ [কিতা রর ১৪১০১০৬88৬৭, প্রতিটি ইবাদতের ক্ষেত্রে তোমরা ন্যায়ের উপর স্থির এবং তীহাকে ডাকার বেলায় আন্তরিকভাবে তাহার দীনের নিয়মনীতি অনুসরণ কর। আর রা প্রচারের দায়িত্ব লাভ করিয়াছেন । পরস্ত্র তিনি এ আদেশও দেন যে, তোমরা বিশুদ্ধচিত্তে একান্ত একনিষ্ভাবে তাহার ইবাদত কর। কেননা যে ইবাদত শরীআত সম্মত ও শির্কমুক্ত নয় তাহা তিনি কবূল করেন না। ১১১ আধ ০৫ আয়াতাংশের তাৎপর্য লইয়া মতভেদ রহিয়াছে। ইবন আবু নাজীহ (র) মুজাহিদ (র) হইতে বর্ণনা করেন : “তিনি মৃত্যুর পর তোমাদিগকে আবার জীবিত করিবেন” । হাসান বসরী (র) বলেন : “যেভাবে তিনি তোমাদিগকে দুনিয়ায় সৃষ্টি করিয়াছেন কিয়ামতের দিন ঠিক সেইভাবে তোমাদেরকে জীবিত করিবেন” । কাতাদা রে) বলেন : “অনস্তিত্ হইতে তিনি তোমাদিগকে অস্তিত দান করিয়াছেন, তঃপর তোমরা বিলীন হইবে, তিনি আবার তোমাদিগকে অস্তিত্ব দান করিবেন ।” আবদুর রহমান ইব্‌ন যায়েদ ইব্ন আসলাম (র) বলেন : “যেভাবে তিনি প্রথম তোমাদিগকে সৃষ্টি করিয়াছেন, শেষ বিচারের দিনেও তিনি তোমাদিগকে সেইভাবে সৃষ্টি করিবেন ।” ইমাম আবু জা“ফর ইবৃন জারীর তাবারী রে) শেষোক্ত মতটি গ্রহণ করিয়াছেন। অতঃপর তিনি ইহার সমর্থনে সুফিয়ান সাওরী ও শু“বা (র)-এর বর্ণিত হাদীস পেশ করেন। হাদীসটি এই : সুফিয়ান সাওরী ও শু“বা (র) .... ইবৃন আব্বাস রো) হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন আব্বাস রো) বলেন : রাসূলুল্লাহ (সা) আমাদিগকে উপদেশ প্রসংগে বলেন : হে লোক সকল ! তোমরা আল্লাহ্র কাছে হাযির হইবে নগ্ন দেহে খাতনাবিহীন অবস্থায় । যেমন আল্লাহ্‌ বলেন : যেভাবে শুরুতে তোমাদিগকে সৃষ্টি করিয়াছি, সেভাবেই তোমাদিগকে ফিরাইয়া আনিব। ইহা আমার অঙ্গীকার । নিশ্চয় আমি উহা করিব।' শু'বা রে) কর্তৃক বুখারী ও মুসলিম এবং সুফিয়ান সাওরী (র) কর্তৃক বুখারীতে ইহা বর্ণিত হইয়াছে। 2১১5 ৮4 ৩৫ এর তাৎপর্য সম্পর্কে মুজাহিদ (র) হইতে ওরাকা ইবৃন ইয়াস বর্ণনা করেন : “মুসলিমকে মুসলিম ও কাফিরকে কাফির হিসাবে উপস্থিত করা হইবে” ।

— পৃষ্ঠা ১৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।