Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সুরা আ'রাফ ১৫৫ ২২. এইভাবে সে তাহাদিগকে প্রবঞ্চনার বারা অধঃপতিত করিল । অতঃপর যখন প্রকাশ হইয়া পড়িল এবং তাহারা উদ্যান-পত্র দ্বারা নিজদিগকে আবৃত করিতে লাগিল। তখন তাহাদের প্রতিপালক তাহাদেরকে সম্বোধন করিয়া বলিলেন, আমি কি তোমাদেরকে ৪৪38১8808১০ এবং আমি কি তোমাদিগকে বলি নাই যে, শয়তান তোমাদের প্রকাশ্য শত্র ? ২৩. তাহারা বলিল, হে আমাদের প্রতিপালক ! আমরা নিজদের প্রতি অন্যায় করিয়াছি, যদি তুমি আমাদিগকে ক্ষমা না কর এবং দয়া না কর, তবে অবশ্য আমরা ক্ষতিগ্রস্তদিগের অন্তর্ভূক্ত হইব । তাফসীর : সাঈদ ইবন আবূ আরূবা রে) ... উবাই ইব্‌ন কা'ব (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, উবাই ইব্‌ন কা'ব (রা) বলিয়াছেন : হযরত আদম (আ) খেজুর বৃক্ষের ন্যায় দীর্ঘদেহী ছিলেন। তাহার মাথায় ঘন দীর্ঘ কেশ ছিল। জান্নাতে তাহার তরফ হইতে ত্রুটি সংঘটিত হইয়া যাইবার পর তাহার গুপ্তস্থান অনাবৃত হইয়া গেল। ইতিপূর্বে তিনি স্বীয় গুপ্তা দেখিতেন না। ইহাতে লজ্জায় তিনি জান্নাতে এদিক ওদিক দৌড়াইতে লাগিলেন । জান্নাতের একটি গাছ তাহার মাথার চুল জড়াইয়া ধরিল। গাছকে তিনি বলিলেন, “আমাকে ছাড়িয়া দাও।' গাছ বলিল “আমি তোমাকে ছাড়িব না।' আল্লাহ্‌ তা'আলা তাহাকে ডাকিয়া বলিলেন, “ওহে আদম ! আমার কাছ হইতে কি ভাগিয়া যাইতেছ ? তিনি বলিলেন, “পরওয়ারদেগার ! তোমা হইতে আমার লজ্জা হইতেছে। ইব্ন জারীর এবং ইবৃন মারদুবিয়া ... উবাই ইব্‌ন কাব (রা) হইতে উপরোক্ত হাদীসকে স্বয়ং রাসূলুল্লাহ্‌ (সা) এর বাণী ৫১, ০২৯) বলিয়া বর্ণনা করিয়াছেন। কিন্তু, যে সনদে আলোচ্য হাদীস স্বয়ং রাসূলুল্লাহ্‌ (সা)-এর বাণী বলিয়া উল্লেখিত হইয়াছে, উহার চাইতে সেই সনদই অধিকতর শক্তিশালী, যাহাতে উহাকে উবাই ইব্‌ন কা'ব নিজস্ব কথা (১৪১৮ ০+:--৮) বলিয়া উল্লেখিত হইয়াছে। ইব্‌ন আব্বাস (রা) হইতে যথাক্রমে সাঈদ ইব্‌ন যুবায়ের তৎ হইতে মিনহাল ইব্‌ন আমর হাসান ইবৃন আম্মারাহ সুফিয়ান ইকৃন উয়াইনা ও ইব্‌ন মুবারক ৭ করিয়াছেন যে, ইব্‌ন আব্বাস (রা) বলেন : “আল্লাহ্‌ তা“আলা হযরত আদম (আ) এবং বিবি হওয়াকে যে গাছের কাছে যাইতে নিষেধ করিয়াছিলেন, উহা ছিল 'গন্দম' বা "গম গাছ' তাহারা উহা খাইবার পর তাহাদের গপ্তস্থান অনাবৃত হইয়া গেল । তাহারা স্ব-স্ব হস্ত দ্বারা স্বীয় গুপ্তাঙ্গকে আবৃত করিত : ডুমুর গাছের পাতা একটির সাথে আরেকটিকে জোড়া দিয়া উহা দ্বারা নিজেদের গা ঢাকিতে লাগিলেন। হযরত আদম (আ) জান্নাতে দৌড়াইতে লাগিলেন। জান্নাতের একটি গাছে তাহার মাথার চুল জড়াইয়া গেল। আল্লাহ্‌ তা'আলা তাহাকে ডাকিয়া বলিলেন : ওহে আদম! আমার নিকট হইতে কি তুমি পালাইতেছ?' হযরত আদম (আ) বলিলেন, “পরওয়ারদেগার! পালাইতেছি না; কিন্তু তোমা হইতে আমার লজ্জাবোধ হইতেছে । আন্মাহ্‌ তা'আলা বলিলেন, আমি জান্নাতে তোমার জন্যে যে সকল নিয়ামত হালাল করিয়া দিয়াছিলাম, উহারা কি উহা হইতে সংখ্যায় ও পরিমাণে অধিকতর ছিল না যাহা তোমার জন্যে হারাম করিয়াছিলাম ।

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।