0০011191115 ১৫০ তাফসীরে ইব্ন কাছীর তাহার রহমতের মধ্যে আসিয়া অন্তরায় হইবার সুযোগ পায় না। ইবরাহীম নাখঈ, হাকাম ইব্ন উয়াইনা, সুদ্দী এবং ইব্ন জুরায়েজ (র) হইতেও অনুরূপ ব্যাখ্যা বর্ণিত হইয়াছে। তবে তাহারা বলিয়াছেন, তাহাদের সম্মুখ দিক হইতে অর্থাৎ পার্থিব বিষয়ে এবং তাহাদের পশ্চাৎ দিক হইতে অর্থাৎ আখিরাতের বিষয়ে । মুজাহিদ (র) বলিয়াছেন : তাহাদের সম্মুখ দিক হইতে ও তাহাদের ডান দিক হইতে অর্থাৎ তাহারা যে পথে ইবলীসের প্রতারণা ধরিয়া ফেলিতে পারে সেই পথে এবং তাহাদের পশ্চাৎ দিক হইতে ও তাহাদের বাম দিক হইতে অর্থাৎ তাহারা যে পথে ইবলীসের প্রতারণা ধরিয়া ফেলিতে না পারে সেই পথে । ইবৃন জারীর (র) বলিয়াছেন : “অগ্র-পশ্চাৎ, ডান-বাম এর সামধ্িক অর্থ হইতেছে সৎ-অসৎ, ন্যায়-অন্যায়, পাপ-পুণ্য এবং নেকী-বদীর যাবতীয় পথ । ইবলীস সং, ন্যায়, পুণ্য ও নেকীর পথে দীড়াইয়া মানুষকে উহা হইতে বিরত রাখিতে সচেষ্ট থাকে এবং সে অসৎ, অন্যায়, পাপ ও বদীর পথে দাড়াইয়া তাহাকে উহাতে লিপ্ত “করিতে সচেষ্ট থাকে । নেকীর কাজকে মানুষের নিকট অকল্যাণকররূপে প্রতীয়মান করিয়া প্রদর্শন করা এবং বদীর কাজকে তাহার নিকট কল্যাণকররূপে প্রতীয়মান করিয়া প্রদর্শন করা ইবলীসের কাজ। ইব্ন আব্বাস (রা) হইতে ইকরামা রে) তৎ হইতে হাকাম ইব্ন আবান (র) বর্ণনা করিয়াছেন যে, ইবন আব্বাস (রা) বলেন : “ইবলীস তাহাদের সম্মুখ দিক হইতে, তাহাদের পশ্চাৎ দিক হইতে, তাহাদের ডান দিক হইতে এবং তাহাদের বাম দিক হইতে বলিয়াছে; কিন্তু সে তাহাদের উর্ধবদিক হইতে বলে নাই। কারণ, উর্ধ্বদিক হইতে বান্দার প্রতি শুধু আল্লাহ্ তা'আলার রহমতই নাধিল হইয়া থাকে। ইব্ন আব্বাস রো) হইতে আলী ইব্ন আবূ তালহা (র) বর্ণনা করিয়াছেন যে, ইব্ন আব্বাস (র) বলেন : 0503৯ এ ৭ অর্থাৎ তুমি তাহাদের অধিকাংশকেই তাওহীদপন্থী বা একতৃবাদী পাইবে না । আর তুমি তাহাদের অধিকাংশকেই কৃতজ্ঞ পাইবে না, কথাটা ছিল ইবলীসের নিছক অনুমান । কিন্তু পরবর্তী বাস্তব ঘটনা তাহার অনুমানের অনুরূপই ঘটিয়া গিয়াছে। যেমন, আল্লাহ্ তা'আলা অন্যত্র বলিয়াছেন : ০০ 4৩৬ ৩০, ১০০০] ০ ৩৪ তা ৩৪৬ এ ০ চিত ৩৬০ এ ৮০5 0৫ ০15 5505 এও 9 ৫০ 05 ৬ ৬% ১০ এ এ 0. “আর ইবলীস তাহাদের উপর স্বীয় অনুমানকে সত্য করিয়া দেখাইয়াছে; অতএব মুমিনদের একটা দল ছাড়া সকল আদম সন্তানই তাহাকে অনুস্রণ করিয়াছে । আর তাহাদের উপর ইবলীসের কোন ক্ষমতা ও প্রভাব এই উদ্দেশ্য ছাড়া কোন উদ্দেশ্যেই নাই যে, আমি (উক্ত প্রভাব দ্বারা) যে ব্যক্তি আখিরাত সম্পর্কে সংশয়ে নিপতিত থাকে, তাহা হইতে সেই ব্যক্তিকে পৃথক করিব, যে ব্যক্তি আখিরাতে ঈমান আনে । আর তোমার প্রতিপালক প্রত্যেক বিষয়ের সংরক্ষক অধিকর্তা” (৩৪ : ২০-২১)। এই কারণেই হাদীসে মানুষের উপর শয়তানের যাবতীয় প্রভাব হইতে আশ্রয় প্রার্থনার বর্ণনা আসিয়াছে। হাফিজ আবু বকর বায্যার (র) ... ... ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন, তিনি বলেন :
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।