Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৪৬ তাফসীরে ইব্‌ন কাছীর আয়াতে 3 পদকে যায়েদা ধরিলে উহার অর্থ এইরূপ হইবে : “যখন আমি তোমাকে আদেশ করিলাম, তখন কিসে তোমাকে সিজদা করা হইতে বিরত রাখিল' ? ইব্‌ন জারীর (র) উপরোল্লেখিত অভিমত দুইটিকে উল্লেখপূর্বক উভয়টিকে প্রত্যাখ্যান করত আয়াতের ভিন্নরূপ অর্থ করিয়াছেন। তিনি বলিয়াছেন, এখানে €. ক্রিয়াটি উহার মূল অর্থ বহন করিতেছে। সে মতে আয়াতের অর্থ হইতেছে, “যখন আমি তোমাকে আদেশ করিলাম, তখন কীসে তোমাকে বিরত ব্লাখিল ও সিজদা না করিতে প্ররোচিত করিল ?' ইবৃন জারীর (র)-এর উপরোক্ত অর্থকরণ যুক্তির দিক দিয়া শক্তিশালী ও সুসংগত । আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ জ্ঞানী | অভিশপ্ত ইবলীসের উত্তর £:% * ? 0 (আমি তাহা হইতে শ্রেষ্ঠতর) তাহার সিজদা না করিবার অপরাধের চাইতে অধিকতর জঘন্য কৈফিয়ত । সে বলিতে চাহিতেছে যে, সে যেহেতু আদম হইতে মর্যাদায় শ্রেষ্ঠতর, আর যেহেতু নিশ্নতর মর্যাদার অধিকারী ব্যক্তিকে সিজদা করিবার জন্যে উচ্চতর মর্যাদার অধিকারী ব্যক্তিকে আদেশ দেওয়া যাইতে পারে না, তাই সে আদমকে সিজদা করা হইতে বিরত রহিয়াছে। অধিকত্তু, সে আন্রাহ্‌ তা'আলার বিরুদ্ধে অভিযোগ তুলিয়া বলিতে চাহিতেছে যে, তিনি কীরূপে আদমকে সিজদা করিবার জন্যে তাহার প্রতি আদেশ দিলেন? অতঃপর ইবলীস আদমের উপর তাহার শ্রেষ্ঠত্রে কারণ উল্লেখ করিতেছে । সে বলিতেছে, আমাকে আগুন হইতে এবং তাহাকে মাটি হইতে সৃষ্টি করিয়াছ; আগুন মাটি হইতে শ্রেষ্ঠতর। অতএব, আমি আদম হইতে শ্রেষ্ঠতর। ইবলীস তাহার কৃত কর্মের পক্ষে যুক্তি প্রদর্শন করিতে গিয়া উভয়ের সৃষ্টির উপাদানকে গুরুত্‌ ও প্রাধান্য দিল। সে দেখিল না, আদমকে আন্লাহ্‌ তা'আলা স্বহস্তে সৃষ্টি করিয়া এবং বৈশিষ্ট্য-মণ্তিত রূহ উহাতে সঞ্তার করিয়া তাহাকে কত মর্যাদা প্রদান করিয়াছেন। অধিকন্তু সে আল্লাহ্‌ তা'আলার সুস্পষ্ট আদেশের বিরুদ্ধে কুযুক্তি খাটাইল। ফলে সে আল্লাহ্‌ তা'আলার রহমত হইতে নিরাশ ও ফেরেশতাদের দল হইতে বহিষ্কৃত হইল । 'ইবলীস" শব্দের অর্থও হইতেছে 'নিরাশ* | পাপাত্মা ইবলীসের পেশকৃত যুক্তিটি তাত্বিক দিক. দিয়াও অন্তঃসারশূন্য । কারণ, মাটির মধ্যে ধৈর্য, স্থিরতা, দৃঢ়তা ইত্যাদি গুণ রহিয়াছে। এতদ্যতীত ইহার মধ্যে রহিয়াছে উৎপাদন, পরিবর্ধন ও সংশোধনের গুণ । পক্ষান্তরে, আগুনের মধ্যে প্রজুলন, ধ্বংস, ক্রোধ ও অস্থিরতার দোষ রহিয়াছে। তাই দেখা গিয়াছে, ইবলীসের উপাদান আগুন ও উহার বৈশিষ্ট্যসমূহ তাহাকে প্রতারিত করিয়াছে, তাহাকে আল্লাহ্‌ তা'আলার অবাধ্য করিয়াছে এবং তাহার গযবে তাহাকে পতিত করিয়াছে । অপর পক্ষে আদমের উপাদান মাটি ও উহার বৈশিষ্ট্যসমূহ তাহাকে উপকৃত করিয়াছে। তিনি আল্লাহ্‌র নিকট প্রত্যাবৃত্ত, বিনয়ী, ক্রটি স্বীকারকারী, ক্ষমাপ্রার্থী ও আত্মসমর্পণকারী হইয়াছেন। মুসলিম শরীফে আয়িশা (রা) হইতে বর্ণিত হইয়াছে যে, তিনি বলেন : হুযুর (সা) বলিয়াছেন, ফেরেশতাগণকে নূর হইতে ও ইবলীসকে বিশুদ্ধ অগ্নি হইতে সৃষ্টি করা হইয়াছে এবং আদমকে সৃষ্টি করা হইয়াছে যাহার বর্ণনা তিনি তোমাদিগকে প্রদান করিয়াছেন, তাহা হইতে । মুসলিম শরীফের বর্ণনার ভাষ্য উপরোক্তরূপ।

— পৃষ্ঠা ১৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।