Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১৪২ তাফসীরে ইব্‌ন কাছীর ইমাম তিরমিযী রে) এই মর্মে একটি হাদীস বর্ণনা করিয়াছেন এবং উহাকে “সহীহ” নামে অভিহিত করিয়াছেন । কেহ কেহ বলেন : কিয়ামতের দিনে মীযানে আমলের অধিকারীকে ওজন করা হইবে। হাদীসে বর্ণিত হইয়াছে যে, রাসূল (সা) বলেন : “কিয়ামতের দিনে বিশাল দেহের অধিকারী একটা লোককে উপস্থিত করা হইবে। কিন্তু, মৌযানে) তাহার ওজন মশার ডানার ওজনের সমানও হইবে না। তারপর রাসূলুল্লাহ সো) 9 253011৮৫549 আয়াতটি তিলাওয়াত করিয়া শুনাইলেন। অর্থাৎ অতএব আমি তাহাদের জন্যে কোনরূপ পরিমাপের ব্যবস্থা করিব না। | আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা)-এর প্রশংসায় হুযূর আকরাম (সো) ফরমাইয়াছেন : “তোমরা কি তাহার আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদের) দুই হাটুর নলার কৃশতা দেখিয়া বিস্ময়বোধ করিয়া থাকো ? যাহার হস্তে আমার জান রহিয়াছে, তাহার শপথ, নিশ্চিত ভাবে উহারা মীযানে উহুদ পাহাড় হইতে অধিকতর ভারী হইবে ।” উপরোল্লেখিত হাদীসসমূহের মধ্যে এইরূপ সামঞ্জস্য বিধান করা যায় যে, সকল হাদীসই সহীহ্‌; কিয়ামতের দিনে মীযানে কখনো আমলকে, কখনো আমলনামকে আবার কখনো আমলের অধিকারী ব্যক্তিকে ওজন করা হইবে । আল্লাহই সর্বজ্ঞ। ১০৯৩৩ ও 2৩ ৮ ০9] ও ৪০০ তর 50১7) ২০১2৩ ৩ ১০, আমি তো তোমাদিগকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করিয়াছি এবং উহাতে তোমাদের জীবিকার ব্যবস্থাও করিয়াছি; তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা জ্ঞাপন কর । তাফসীর : আন্রাহ্‌ তা'আলা তাহার বান্দাদের জন্যে এই পৃথিবীতে জীবন-যাপনের প্রয়োজনীয় নানাবিধ উপকরণ সৃষ্টি করিয়াছেন। অত্র আয়াতে তিনি ইহা মানুষকে স্মরণ চাহিতেছেন। তিনি পৃথিবীকে মানুষের বাসের উপযোগী করিয়াছেন; ইহাতে পর্বত ও নদী-নালা সৃষ্টি করিয়াছেন; উহাতে তাহাদের জন্যে বিশ্রামালয় ও ঘর-বাড়ি (এর উপাদান) সৃষ্টি করিয়াছেন। উহাতে উপকারী বস্তুসমূহ তাহাদের জন্যে হালাল করিয়াছেন; আকাশের মেঘকে তাহাদের কার্ষে নিযুক্ত করিয়াছেন; উহা দ্বারা তাহাদের জন্যে রিযিক উৎপন্ন করেন এবং তাহাদের জন্যে জীবন ধারণের ও জীবিকা উপার্জনের বহুবিধ উপায় ও উপকরণ সৃষ্টি করিয়াছেন। কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতার গুণ হইতে বঞ্চিত। তাহারা এই সকল নিয়ামতের শোকর-গুযারী করেনা: ০০০ স্পা রা চো বিজি 1 ৩ হা রাত গার কা ফা উহাদিগকে গণনা করিয়া শেষ করিতে পারিবে না। কিন্তু মানুষ বড়ই অবিবেচক ও বড়ই অকৃতজ্ঞ (১৪ : ৩৪)।

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।