0০011191115 ১৩৪ ৰ | তাফসীরে ইবৃন কাছীর এই কারণেই সৃষ্টিকুল একে অপরের প্রতি দয়া প্রকাশ করিয়া থাকে । অবশিষ্ট নিরানব্বই ভাগ তাহার নিজের কাছে রহিয়াছে। ইমাম তিরমিযী এই হাদীসকে কুতায়বা ()-এর মাধ্যমে আবদুল আযীয দাওয়ারদীর রর) সুত্রে আলা রে) হইতে বর্ণনা করিয়া ইহাকে “হাসান” হাদীস নামে আখ্যায়িত করিয়াছেন। ইমাম মুসলিম (র) ইয়াহ্ইয়া ইব্ন ইয়াহ্ইয়া, কুতায়বা, আলী ইব্ন হুজর ইহারা সকলে ইসমাঈল ইব্ন জাফর সূত্রে আলা (র) হইতে এই হাদীস বর্ণনা করিয়াছেন । আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত আর এক হাদীসে মহানবী (সা) বলিয়াছেন : “আল্লাহ্ তা'আলা তাহার সৃষ্টিকুল সৃষ্টি করিবার সময় আরশের উপর সংরক্ষিত গ্রন্থে এই কথা লিখিয়া দিয়াছেন যে, আমার রহমত আমার গযব ও শাস্তির উপর প্রাধান্য লাভ করিবে ।” আবূ হুরায়রা (রা) বলেন : আমি মহানবী (সা)-কে বলিতে শুনিয়াছি যে, আল্লাহ্ তা“আলা তাহার রহমতকে একশত অংশে বিভক্ত করিয়াছেন। তিনি নিজের নিকট রাখিয়া দিয়াছেন নিরানব্বই অংশ এবং একাংশ অবতীর্ণ করিয়াছেন ভূপৃষ্ঠে । এই একাংশের. কল্যাণেই সৃষ্টিকুল একে অপরের প্রতি দয়াশীল হয় ও অনুগ্রহ প্রকাশ করিয়া থাকে । এমনকি জীবকুল তাহাদের শিশুদের দুঃখ-কষ্টের আশংকায় নিম্নদেশ হইতে কোলে তুলিয়া লয়।” এই হাদীসকেও ইমাম মুসলিম বর্ণনা করিয়াছেন। | সূরা আন'আমের তাফসীর সমাপ্ত সকল প্রশংসা ও কৃতজ্ঞতা একমাত্র তাহার উদ্দেশ্যেই নিবেদিত।
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।