Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আন'আম ্‌ ১৩৩ আলোচ্য ৯,৫০১ ৫০405 আয়াতাংশের মর্ম হইল, আল্লাহ্‌ তা'আলা এই আয়াত দ্বারা পাপী লোকদিগকে একদিকে সতর্ক করিয়াছেন, অপর দিকে এই বলিয়া কঠোর ধমক দিয়াছেন যে, যাহারা আল্লাহ্‌র নাফরমানী ও বিরোধিতা করিবে, তাহাদের হিসাব-নিকাশ ও শাস্তি প্রদানে আল্লাহ্‌ শিথিলতা প্রদর্শন করিবেন না; বরং দ্রুত হিসাব নিবেন এবং শাস্তি দিবেন। আলোচ্য? ৮, আয়াতাংশের তাৎপর্য হইল, যাহারা আল্লাহ্‌ তা'আলার সাথে বন্ধুত্ব স্থাপন করিয়াছে এবং তাহার রাসূলের আনুগত্য করিয়া সৎ ও ভাল কাজ করিয়াছে, আল্লাহ্‌ তাহাদের প্রতিই ক্ষমাশীল ও দয়ালু হন। মুহাম্মদ ইবৃন ইসহাক রে) বলিয়াছেন : উহার অর্থ হইল, আল্লাহ্‌ তাহার বান্দাগণের গুনাহ ও অপরাধের ব্যাপারে ক্ষমাশীল ও দয়ালু । ইহার বর্ণনাকারী হইলেন ইব্‌ন আবু হাতিম রে)। আল্লাহ্‌ তা'আলার এইগুণ দুইটি অর্থাৎ ক্ষমাশীলতা এবং শাস্তি প্রদান করার কথা কুরআন পাকে বহুস্থানে একত্রে বিবৃত হইয়াছে। যেমন আল্লাহ্‌ পাক বলেন : : ৮৬৩। 42554 4৩) 99 ১164৬ ০ ০০৩০ ৮০৪৮ 5০৫91 “নিশ্চয় তোমার প্রতিপালক মানুষের জন্য তাহাদের জুলুমের (গুনাহ্‌র) ব্যাপারে ক্ষমাশীল। আর তোমার প্রতিপালক কঠোর শাস্তিদাতাও বটে (১৩ : ৬)। : পিিখি] ৮0 ৬৯ ৩9 | রা ০ 1 91: ০ ৬১৩ “হে নবী ! আমার বান্দাগণকে বলিয়া দাও যে, আমি ক্ষমাশীল ও দয়ালু । আর আমার শাস্তিও নিঃসন্দেহে কষ্টদায়ক শাস্তি (১৫ : ৪৯)। ইহা ছাড়া আল্লাহ্‌র ক্ষমা ও দয়ার প্রতি উৎসাহব্যঞ্জক এবং শাস্তির ভয়ভীতি ও কঠোর হুশিয়ারী সম্বলিত বহু ঘোষণাই কুরআন পাকে উল্লেখ রহিয়াছে । কখনো আল্লাহ্‌ পাক তাহার বান্দাগণকে ইবাদত করার আহ্বান জানাইয়া বেহেশতের চিরসুখময় জীবনের বিবরণ দিয়া তাহাদিগকে লালায়িত করিয়া থাকেন । আবার কখনো পাপ হইতে বিরত থাকার আহ্বান জানাইয়া দোযখ ও কিয়ামতের বিভীষিকাময় অবস্থার বিবরণ দিয়া কঠোর শাস্তি প্রদানের ধমক ও ভয় দেখাইয়া সতর্ক করিয়া থাকেন। আবার অবস্থা ভেদে উভয় দ্বিবিধ আহ্বান ও বিবরণ একই সময় একই আয়াতে তুলিয়া ধরেন। আল্লাহ্‌ তা'আলা আমাদিগকে তাহার বিধানের আনুগত্য করার তাওফীক দিন এবং পাপ ও নিষিদ্ধ কাজ পরিহার করার ক্ষমতা দান করুন পরস্তু তাহার দেওয়া সংবাদকে বিশ্বাস করার মত মন ও অন্তঃকরণ দান করুন । তিনি বান্দার প্রার্থনা কবৃলকারী ও শ্রবণকারী এবং দানশীল ও ক্ষমাশীল । ইমাম আহমদ (র) বলিয়াছেন : আবদুর রহমান (র) ... মারফু' সনদে আবু হুরায়রা রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, মহানবী (সা) বলিয়াছেন : মু'মিন বান্দাগণ যদি'আন্লাহ্র শাস্তির কঠোরতা অবহিত হইতে পারিত, তবে তাহাদের কেহই জান্নাতের আশা পোষণ করিত না এবং উহার জন্য লালায়িত হইত না। শাস্তি হইতে নিফৃতি পাওয়াকেই যথেষ্ট ভাবিত । তেমনি কাফিরগণ যদি আল্লাহ্র রহমত ও পুরফ্কারের কথা অবহিত হইত, তবে জান্নাতের ব্যাপারে নিরাশ হইত না। আল্লাহ্‌ পাক তাহার রহমতকে একশতভাগে বিভক্ত করিয়া সৃষ্টি করিয়াছেন । উহার একটি ভাগকে তাহার সমস্ত সৃষ্টিকুলের মধ্যে বিতরণ করিয়াছেন ।

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।