Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১২২ তফসীরে ইবৃন কাছীর ইমাম আবূ ইয়ালা মুসিলী (র) বলিয়াছেন : মুজাহিদ ইবৃন মুসা (র) ... আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, মহানবী (সা) বলিয়াছেন : যে লোক নেক কাজ করার ইচ্ছা করে আল্লাহ্‌ তাহার জন্য নেকী লিখিয়া দেন । সে কাজ করা হইলে তাহার জন্য দশগুণ নেকী লিখিয়া থাকেন । পক্ষান্তরে কোন লোক পাপ কাজ করার ইচ্ছা করিলে উহা না করা পর্যন্ত কিছুই লেখেন না। যদি কাজটি করা হয়, তবে একটি পাপ লিখেন। উহা না করিলে একটি নেকী তাহার আমলনামায় লিখেন । আর আল্লাহ্‌ তা“আলা বলেন, বান্দা আমার ভয়ে এ কাজ পরিহার করিয়াছে। ইহা হইতেছে মুজাহিদ ইবৃন মুসা রে) বর্ণিত হাদীস। ইমাম আহমদ রে) বলেন : আবদুর রহমান ইব্‌ন মাহদী (র) ... খুরাইম ইব্‌ন ফাতেক আসাদী (রা) হইতে বর্ণনা করেন যে, মহানবী (সা) বলিয়াছেন : মানুষ চারি শ্রেণীতে বিভক্ত এবং আমল বিভক্ত ছয় শ্রেণীতে । প্রথম শ্রেণীর মানুষ ইহকাল ও পরকালে খুব ভাগ্যবান হইবে । দ্বিতীয় শ্রেণীর মানুষ ইহকালে খুব ভাগ্যবান হইবে কিন্তু পরকালে হইবে ভাগ্যহীন ও সম্বলহীন। তৃতীয় শ্রেণীর মানুষ ইহকালে হইবে ভাগ্যহীন ও সহায়-সম্বলহীন, কিন্তু পরকালে তাহাদের ভাগ্য হইবে খুব প্রসন্ন ও সমৃদ্ধ । চতুর্থ শ্রেণীর লোকেরা ইহকাল ও পরকাল উভয় জগতেই ভাগ্যহীন ও সহায়-সম্বলহীন হইবে । আমল ছয় প্রকার এই : ওয়াজিবকারী দুই প্রকার ৷ দুই প্রকার সমপরিমাণের যোগ্য । এক প্রকার হইল প্রতিদান দশগুণ হইবে । এক প্রকারের প্রতিদান সাতশতগুণ পর্যন্ত দেওয়া হইবে। ওয়াজিবকারী আমল দুইটি হইল এই যে, কোন লোক মুসলিম ও মু'মিন অবস্থায় মৃত্যুবরণ করিল এবং সে আল্লাহ্র সহিত কাহাকেও শরীক করে নাই, তাহার জান্নাত ওয়াজিব (অনিবার্ষ) হইয়া যায়। যে লোক কুফরী অবস্থায় মৃত্যুবরণ করে তাহার জন্য ওয়াজিব হয় জাহান্নাম । তেমনি যে লোক ভাল কাজ করার ইচ্ছা করিয়াও ইহা করিতে পারিল না এবং আল্লাহ্‌ তা'আলা খুব ভালই ওয়াকিফহাল যে, তাহার মন এই কাজ করার জন্য লালায়িত ছিল। সুতরাং তাহার জন্য একটি নেকী লিখা হয়। যে লোক পাপ কাজ করার ইচ্ছা করে অথচ উহা করে না। তাহার জন্য কোন কিছু লিখা হয় না। তবে উক্ত পাপাকাজ কিন্তু করিলে একটি পাপই তাহার আমলনামায় লিখা হয়, ইহার অধিক লিখা হয় না। কোন লোক নেক কাজ করিলে তাহাকে উহার দশগুণ নেকী দেওয়া হয়। আর যাহারা আল্লাহ্র পথে ব্যয় করে তাহাদিগকে (নিয়ত মাফিক) সাতশতগুণ নেকী প্রদান করা হয়। ইমাম তিরমিযী ও ইমাম নাসাঈ (র) এই হাদীসের কিছু অংশ রুকাইন ইব্‌ন রবী ... খুরাইম ইবৃন ফাতিক (র) হইতে বর্ণনা করিয়াছেন। আল্লাহ্‌ ভাল জানেন । ইবৃন আবৃ হাতিম বলেন : আবু যুরআ বিভিন্ন বর্ণনাকারীর সূত্রে আমর ইবৃন শুয়াইবের দাদা হইতে বর্ণনা করিয়াছেন যে, মহানবী (সা) বলিয়াছেন : “জুমুআর দিন তিন ধরনের লোক জুমুআর নামাযে উপস্থিত হয়। এক ধরনের লোক অমনোযোগী হইয়া উপস্থিত হয়, তাহার জন্য উহা নিরর্থক হয়। এক ধরনের লোক উপস্থিত হয় কিছু প্রার্থনা করার জন্য । সে আল্লাহ্‌ তা'আলার নিকট প্রার্থনা করিতে থাকে । আল্লাহ্র ইচ্ছা হইলে তাহার প্রার্থনা পূরণ করেন অথবা করেন না। অপর এক ধরনের লোক উপস্থিত

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।