0০01116115 সূরা আন“আম ১২১ ইমাম বুখারী, মুসলিম ও নাসাঈ (র) আবু উসমানের সূত্রে হাদীসটি বর্ণনা করিয়াছেন । ইমাম আহমদ (র) আরও বলিয়াছেন : আবূ মুআবিয়া (র) ... আবূ যার (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, মহানবী (সা) বলিয়াছেন : আল্লাহ্ পাক বলেন : যেলোক সৎ কাজ করিবে সে উহার দশগুণ ও আরও বেশি প্রতিফল লাভ করিবে । আর কোন লোক পাপ কাজ করিলে সে উহার সম পরিমাণ প্রতিফল পাইবে অথবা ক্ষমা করিয়া দেওয়া হইবে । কোন লোক আমার সাথে শরীক না করিয়া যদি দুনিয়াভর পাপ করিয়াও আমার কাছে আসে, তাহা হইলেও আমি ততো পরিমাণ তাহাকে ক্ষমা করিব। কোন লোক আমার দিকে এক বিঘত আগাইয়া আসিলে আমি তাহার দিকে এক হাত আগাইয়া আসি। কোন লোক আমার দিকে এক হাত আগাইয়া আসিলে আমি তাহার দিকে দুই হাত আগাইয়া আসি । আমার দিকে কোন লোক পদব্রজে আসিলে আমি তাহার দিকে দৌড়াইয়া আসি। ইমাম মুসলিম (র) এই হাদীসটিকে আবু কুরাইবের সূত্রে আবূ মুআবিয়া হইতে এবং আবু বকর ইবৃন আবু শায়বা রে)ও ওয়াকীর রি) সূত্রে আ“মাশ (র) হইতে বর্ণনা করিয়াছেন । ইমাম ইব্ন মাজা (র) ইহা বর্ণনা করিয়াছেন আলী ইব্ন মুহাম্মদ তানাফিসীর সূত্রে ওয়াকী (র) হইতে । হাফিজ আবু ইয়ালা মুসলী বলিয়াছেন : শায়বান হাম্মাদ ও সাবিতের সূত্রে আনাস ইব্ন মালিক (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, মহানবী বলিয়াছেন : কোন লোক সৎকাজ করার ইচ্ছা করিল, কিন্তু সে উহা কার্যকরী করিল না, তাহার জন্য আমলনামায় একটি নেকী লিখা হয়। আর উহা কার্যকরী করিলে তাহার জন্য দশটি নেকী লিখা হয়। পক্ষান্তরে কোন লোক পাপ কাজ করার ইচ্ছা করিয়া উহা কার্যকরী না করিলে কিছুই লেখা হয় না। যদি কার্যকরী করে তাহার আমলনামায় একটি পাপের কথাই লিখা হয়। এখানে ম্মরণ রাখা উচিত যে, পাপ কাজ করার ইচ্ছা করিয়াও উহা পরিহার করা তিন শ্রেণীতে বিভক্ত । ১. কখনো আল্লাহকে ভয় করিয়া তাহার নৈকট্য লাভের উদ্দেশ্যে পরিহার করা হয়। এহেন লোকের জন্য একটি নেকী লিখা হয়। ইহা আমল ও নিয়্যতের উপর নির্ভরশীল । আর এই জন্যই তাহার আমলনামায় নেকী লিখা হয়। যেমন কোন এক সহীহ্ হাদীসে বর্ণিত হইয়াছে যে, আল্লাহ্ বলেন : এই পাপের কাজ একমাত্র আমাকে ভয় করিয়া বা আমার কারণেই পরিহার করা হইয়াছে । ২. কখনো এইরূপ হয় যে, পাপ করার ইচ্ছা করা সত্তেও ভুলবশত উহা করা হয় না। এহেন ব্যক্তির জন্য নেকী বা গুনাহ্ কিছুই নাই । কেননা সে ভাল উদ্দেশ্যে যেমন তাহা পরিহার করে নাই, তেমনি সে খারাপ কাজও করে নাই। সুতরাং তাহার জন্য কিছুই নাই। ৩. কখনও এমনও হয় যে পাপকাজ কার্যকরী করার জন্য প্রচেষ্টা চালায় উহার কার্যকারণসমূহও সমুপস্থিত করে । কিন্তু উহা করিতে ব্যর্থ হয়। এ লোক পাপ না করিলেও পাপকারীর স্থানে শামিল । যেমন হাদীস শরীফে বর্ণিত হইয়াছে, মহানবী (সা) বলিয়াছেন : দুইজন মুসলমান পরস্পর তরবারি দ্বারা লড়াই করিয়া একজনকে হত্যা করিলে উহারা উভয়ই দোযখী হইবে । সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন : হে আল্লাহ্র রাসূল ! হত্যাকারী দোযখী হওয়া যুক্তিযুক্ত। কিন্তু যাহাকে হত্যা করা হইয়াছে সে দোযখী হইবে কি কারণে ? মহানবী (সা) জবাব দিলেন : সে স্থীয় প্রতিদ্বন্্ীকে হত্যা করার জন্য লালায়িত ছিল । ইবনে কাছীর ৪র্থ__ ১৬
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।