Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আন'আম ১১৭ (আর এক হাদীস) ইহা আবদুল্লাহ্‌ ইবন আমর, আবদুর রহমান ইব্ন আউফ এবং মুআবিয়া ইবৃন আবু সুফিয়ান (রা) হইতে বর্ণিত হইয়াছে । ইমাম আহমদ (রে) বলেন : হাকাম ইব্‌ন নাফি' (র) অন্যান্য বর্ণনাকারীর সূত্রে ইব্‌ন সাদী (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, মহানবী (সা) বলিয়াছেন : “শক্র যতদিন যুদ্ধ অব্যাহত রাখে, ততদিন হিজরত বন্ধ হইবে না।” অতঃপর মুআবিয়া, আবদুর রহমান ইবৃন আউফ এবং আবদুল্লাহ্‌ ইবৃন আমর ইবনুল আস (রা) বলেন : মহানবী (সা) বলিয়াছেন : হিজরত দুই প্রকার। পহেলা হিজরত হইল পাপের কাজ পরিত্যাগ করা । আর দ্বিতীয় হিজরত হইল আল্লাহ্‌ তা'আলা এবং তাহার রাসূলের দিকে হিজরত করা । তওবা কবুল হওয়া পর্যন্ত হিজরত বন্ধ হইবে না। তবে পশ্চিম দিক হইতে সূর্যোদয় না হওয়া পর্যন্ত সর্বদা তওবা কবুল হইতে থাকিবে । তাই সেদিকে যখন সূর্য উদিত হইবে, তখন সমস্ত মানুষের যাহার মধ্যে কিছু ঈমান ও আমল রহিয়াছে তাহা মোহর করিয়া দেওয়া হইবে এবং উহাই তাহার জন্যে নির্দিষ্ট থাকিবে । এই হাদীসটি “হাসান' সনদে বর্ণিত বটে। কিন্তু সিহাহ্‌ সিত্তাহ্র কিতাবের কোন সংকলকই ইহাকে গ্রহণ করেন নাই । (আর এক হাদীস) ইহা ইবন মাসউদ (রা) হইতে বর্ণিত হইয়াছে। আল-আরাবী ইব্‌ন সিরীনের সূত্রে আবূ উবায়দা হইতে বর্ণনা করেন যে, ইব্‌ন মাসউদ (রা) বলিয়াছেন, কিয়ামতের যে সব লক্ষণের কথা উল্লেখ করা হইয়াছে উহা প্রায়ই পাওয়া গিয়াছে। মাত্র চারিটি লক্ষণ এখনও অবশিষ্ট । উহা হইল পশ্চিম দিক হইতে সূর্যোদয় হওয়া, দাজ্জালের আবির্ভাব হওয়া, দাব্বাতুল আরদ বাহির হওয়া এবং ইয়াজুজ মাজুজ বাহির হওয়া । অতঃপর তিনি বলেন : তবে যে লক্ষণটির দরুন আমলনামা মোহর করা হইবে, তাহা হইল পশ্চিম দিক হইতে সূর্যোদয় হওয়া । তোমরা কি আন্নাহ্‌ তা'আলার এই আয়াতের প্রতি লক্ষ কর নাই যে, তিনি বলিয়াছেন & %) ৩1০: 57.752 (যেদিন তোমার প্রতিপালকের কোন নিদর্শন আসিবে) অর্থাৎ পশ্চিম দিক হইতে সূর্যোদয় হইবে। ইবৃন আব্বাস (রা)-এর বর্ণিত একটি হাদীসকে আবু বকর ইব্‌ন মারদুবিয়া তদীয় তাফসীরে মারফু' সনদে বর্ণনা করিয়া দীর্ঘ বর্ণনার এ হাদীসকে গরীব ও মুনকার নামে অভিহিত করিয়াছেন ! হাদীসের বিবরণ হইল এই : সেই দিন চন্দ্র-সূর্য একত্রে পশ্চিম দিক হইতে উদয় হইবে । আকাশের মধ্যস্থানে আসিবার পর আবার পশ্চিম আকাশে অন্তমিত হইবে । অতঃপর পূর্ববৎ তাহার উদয়স্থল পূর্বাকাশ হইতে নিয়মিত উদয় হইতে থাকিবে । এই হাদীসটি সনদের দিক দিয়া শুধু 'গরীবই' নয় বরং মুনকার ও মাওজ্ু বটে । হাদীসটিকে মারফু' দাবী করা হইলেও উহা ইব্‌ন আব্বাস (রা) অথবা ওয়াহাব ইবৃন মুনাব্বিহ্র বক্তব্য । ফলে উহার মারফৃ'" রূপে পরিবর্তন করা হইয়াছে। আল্লাহ্‌ই সর্বজ্ঞ । সুফিয়ান (রু) মানসুর ও আমিরের সূত্রে আয়িশা (রা) হইতে বর্ণনা করেন যে,.তিনি বলেন: কিয়ামতের পহেলা লক্ষণ প্রকাশ হইলে আমলনামা বন্ধ হইবে এবং.কিরামান কাতিবীন ফেরেশতাদ্বয়ের দায়িত্‌ শেষ হইবে । এই হাদীসকে ইবৃন জারীরও বর্ণনা করিয়াছেন । আর আলোচ্য 1:5০ ০৫০ ১7 ৩ ৬৪ 5৫:৩9 আয়াতাংশের মর্ম হইল, সেদিন আল্লাহ্‌র কথার বাস্তব প্রমাণ পাইয়া কাফিরগণ তীহার প্রতি ঈমান আনিবে। কিন্তু তাহাদের

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।