0০011191115 ১১৬ তফসীরে ইব্ন কাছীর বলিয়াছেন, কিয়ামতের বড় লক্ষণসমূহের মধ্যে পহেলা লক্ষণ হইল পশ্চিম দিক হইতে সূর্যোদয় হওয়া । অতঃপর দাব্বাতুল আরদের (এক প্রকার অদ্ভুদ জন্তু) প্রকাশ হওয়া । এই দুইটির একটি পূর্বে হইবে অপরটি তাহার পরপর হইবে। অতঃপর ইবৃন উমর (রা) বলেন : আমি মনে করি কিয়ামতের বড় লক্ষণগুলির মধ্যে পহেলা লক্ষণ হইল পশ্চিম দিক হইতে সূর্যোদয় হওয়া । আর এই সূর্য যখনই অন্তমিত হয়, তখনই আরশের নিম্নদেশে উপস্থিত হইয়া সিজদাবনত হয় । অতঃপর পূর্ববৎ যথাস্থানে প্রত্যাবর্তন করার জন্য অনুমতি প্রার্থনা করে । সুতরাং তাহাকে প্রত্যাবর্তন করার অনুমতি দেওয়া হয়। এভাবে পশ্চিম দিক হইতে উদয় না হওয়া পর্যন্ত আল্লাহ্ তা'আলা অনুমতি দিতে থাকেন। সুতরাং সে যেরূপ কাজ করিত সেইরূপ করিতে থাকে । এভাবে একদিন আসিয়া সিজদা করিয়া প্রত্যাবর্তনের জন্য অনুমতি প্রার্থনা করিবে। কিন্তু তাহার উপর কোন হুকুম জারি হইবে না। আবার প্রত্যাবর্তনের অনুমতি প্রার্থনা করা হইবে, কিন্তু তাহার উপর কোন হুকুম জারি হইবে না। এমনিভাবে আল্লাহ্র ইচ্ছায় একটি রাত্রির অবসান হইলে সে বুঝিতে পারিবে যে, যখন তাহাকে প্রত্যাবর্তনের অনুমতি দেওয়া হইবে; তখন সে পূর্ব দিকে উপনীত হইতে পারিবে না। ফলে সূর্য তখন বলিবে হে আমার প্রতিপালক ! আমার হইতে মানুষ পর্যন্ত পূর্বদিককে খুব বেশি দূরত্ করিও না। এমনিভাবে শেষ পর্যন্ত আকাশের দিগন্ত উন্মুক্ত হইবে । মনে হইবে যেন উহার প্রত্যাবর্তনের অনুমতি আবেদনটি সেখানে ঝুলন্ত অবস্থায় রহিয়াছে । অতএব তাহাকে বলা হইবে তুমি তোমার স্থানে চলিয়া যাও এবং উদয় হও । সুতরাং সে পশ্চিম দিক হইতে উদয় হইয়া মানুষের নিকট আত্মপ্রকাশ করিবে। আবদুল্লাহ্ (রা) এই আয়াতটি পাঠ করিলেন : ০৮ ইমাম মুসলিমও এই হাদীস তদীয় কিতাবে উল্লেখ করিয়াছেন। আবু দাউদ, ইব্ন মাজা তাহাদের সুনান কিতাবদ্ধয়েও এই হাদীসকে আবূ হাইয়ান তাইমী, যাহার পূর্ণ নাম হইল ইয়াহইয়া ইবৃন সাঈদ ইবৃন হাইয়ান (র) আবৃ যাররাহ্ ইবৃন আমর ইবৃন জারীরের সূত্রে উদ্ধৃত করিয়াছেন । (আর এইকটি হাদীস) ইহা আবদুল্লাহ্ ইবৃন আমর ইবনুল “আস হইতে বর্ণিত হইয়াছে। তাবারানী রে) বলেন : আহমদ ইব্ন ইয়াহইয়া ইবৃন খালিদ ইবৃন হাইয়ান আরবকী (র) ... আবদুল্লাহ্ ইবৃন আমর ইবৃন “আস (রা) হইতে বর্ণনা করিয়াছেন, আদুল্লাহ্ বলেন : “মহানবী (সা) বলিয়াছেন : পশ্চিম দিক হইতে সূর্যোদয় হইলে ইবলীস সিজদাবনত হইয়া প্রার্থনা করিতে থাকিবে, হে আমার প্রভু ! তুমি আমাকে যে কোন লোককে সিজদা করার জন্য নির্দেশ দাও। তখন তাহার প্রহরিগণ সমবেত হইয়া বলিবে, এই অনুনয়-বিনয় কেন ? তখন ইবলীস বলিবে : আমি আমার প্রতিপালকের নিকট একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দেওয়ার প্রার্থনা করিয়াছিলাম । সেই নির্দিষ্ট সময়টি এই। বর্ণনাকারী বলেন : অতঃপর দাব্বাতুল আরুদ সাফা পাহাড়ের বিদারণ হইতে বাহির হইবে। সর্বপ্রথম সে এন্টিয়কে পা রাখিবে। অতঃপর ইবলীস আসিয়া উহাকে চড় মারিবে। এই হাদীসটি গরীব । ইহার সনদ খুব দুর্বল। হয়ত ইবনুল “আস এই হাদীসটি সেই সহচরদ্বয় হইতে গ্রহণ করিয়াছেন যাহাদিগকে ইয়ারমুকের হাদীসটি মুনকার হাদীস (আল্লাহই মহাজ্ঞানী)।
— পৃষ্ঠা ১১৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।