Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আন“আম ১১৫ লামামা আতিয়াতুল আনবারি সূত্রে আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণনা করেন যে, মহানবী (সা) উপরোক্ত (০ ৮০ ০এ এ) ৩০ ০এখু-আয়াতাংশ প্রসঙ্গে বলিয়াছেন যে, এ দিনটি হইল সেই দিন, যে দিন পশ্চিম দিক হইতে সূর্যোদয় হইবে। ইমাম তিরমিযী (র) এই হাদীস বর্ণনা করিয়া উহাকে “গরীব' হাদীস নামে আখ্যায়িত করিয়াছেন। আরও এক লোকে এই হাদীস বর্ণনা করিয়াছেন বটে কিন্তু 'মারফৃ' সনদে নহে। তালুত ইবৃন আব্বাস (রা) আবূ উমামা সুদাই ইব্ন আজলার (রো) বর্ণনা করেন যে, মহানবী (সা) বলিয়াছেন : কিয়ামতের লক্ষণ হইল পশ্চিম দিক হইতে সূর্যোদয় হওয়া । আদিম ইবৃন নাজুদ (র) সাফ্ওয়ান ইবৃন আসাল (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : আমি মহানবী (সা)-কে বলিতে শুনয়াছি যে, আল্লাহ্‌ তা“আলা পশ্চিম দিকে বিরাট একটি দরজা তাওবার জন্য খুলিয়া রাখিয়া দিয়াছেন! দরজাটি সত্তর বৎসরের দৃরেত্র ব্যবধানের ন্যায় প্রশস্ত । সেই দরজাটি পশ্চিম দিক হইতে সূর্যোদয় না হওয়া পর্যন্ত বন্ধ হইবে না। এই হাদীসটি ইমাম তিরমিযীও বর্ণনা করিয়াছেন এবং ইমাম নাসাঈ ইহাকে সহীহ্‌ হাদীস বলিয়া আখ্যায়িত করিয়াছেন । ইব্‌ন মাজা এই হাদীসকে দীর্ঘ হাদীসে লিপিবদ্ধ করিয়াছেন । (আর এক হাদীস) ইহা আবদুল্লাহ্‌ ইব্ন আবূ আওফা (রা) হইতে বর্ণিত হইয়াছে। ইব্‌ন মারদুবিয়া (র) বলেন : মুহাম্মদ ইব্‌ন দুহাইম (রা) আবদুল্লাহ্‌ ইব্‌ন আবূ আওফা (রা) হইতে বর্ণনা করেন যে তিনি বলেন : আমি মহানবী (সা)-কে বলিতে শুনিয়াছি যে, মানুষের নিকট এমন একটি রাত্রির আগমন হইবে যাহা তোমাদের এই রাব্রিগুলির তিনটি রাত্রির সমান। এই রাত্রির আগমন হইলে তাহাজ্জুদ আদায়কারী লোকেরা উহা চিনিতে পারিবে । উহারা গাত্রোথান করিয়া নামায পড়িবে এবং ওযীফা আদায় করিবে । অতঃপর নিদ্রায় যাইবে । আবার জাগিয়া নামাযে দণ্ডায়মান হইবে এবং ওযীফা আদায় করিয়া নিদ্রায় যাইবে । এহেন মুহুর্তে চতুর্দিক হইতে চিৎকার শুরু হইবে এবং পরম্পর পরস্পরকে বলিবে, ইহা কি অবস্থা ! অতঃপর উহারা . ভীত হইয়া মসজিদে গিয়া আশ্রয় নিবে । তখন হঠাৎ করিয়া পশ্চিম দিক হইতে সূর্যোদয় হইবে। সূর্য আকাশের মধ্যস্থান পর্যন্ত আসিয়া আবার পশ্চিমে অস্তমিত হইবে এবং তাহার উদয়স্থল পূর্বপ্রান্ত হইতে যথারীতি উদয় হইতে থাকিবে । মহানবী বলেন : এই সময় কোন ব্যক্তি ঈমান আনিলে কোন ফল হইবে না। এই হাদীসটি এই সনদ অনুযায়ী গরীব । সিহাহ্‌ সিত্তাহ্র কোন কিতাবে ইহার উল্লেখ নাই। (আর এক হাদীস) ইহা আবদুল্লাহ্‌ ইবৃন উম্নর (রা) হইতে বর্ণিত হইয়াছে । ইমাম আহমদ (র) বলেন : ইসমাঈল ইবৃন ইবরাহীম (র) আমর ইবৃন জাবীর হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : তিনজন মুসলমান মদীনায় মারওয়ানের নিকট এমন সময় গিয়াছিল যখন সে কিয়ামতের লক্ষণ সম্পর্কে হাদীস বর্ণনা করিতেছিল। তাহারা এই বলিতে শুনিল যে, কিয়ামতের পহেলা লক্ষণ হইল দাজ্জাল বাহির হওয়া । ইবৃন জারীর বলেন, উহারা তথা হইতে আবদুল্লাহ্‌ ইবৃন উমরের নিকট গিয়া মারওয়ানের নিকট কিয়ামতের লক্ষণ সম্পর্কে যাহা শুনিয়াছিলেন তাহা বর্ণনা করিলেন। তিনি ইহা শুনিয়া জওয়াব দিলেন : মারওয়ান কিয়ামতের লক্ষণের কিছুই বলে নাই । আমি মহানবী (সা) হইতে ইহা শুনিয়া সংরক্ষণ করিয়া রাখিয়াছি যে, তিনি

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।