Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ১১৪ তফসীরে ইব্‌ন কাছীর অন্তমিত হইলে কোথায় যায় তাহা কি তুমি জান ? আমি বলিলাম : না, আমি জানি না। মহানবী (সা) বলিলেন : সে আরশের সম্মুখে গিয়া সিজদাবনত হইয়া পড়ে । যখন তাহাকে প্রত্যাবর্তন করার কথা বলা হয়, তখন সে সিজদা হইতে উঠে। হে আবু যার! যে দিন সূর্যকে বলা হইবে, যেখানে অন্তমিত হইয়াছে তথা হইতে উদয় হও; সেই দিন পূর্বে ঈমান না আনিয়া থাকিলে ঈমান আনায় আর কোন উপকার হইবে না। (আর এক হাদীস) হুযায়ফা ইব্‌ন উসায়েদ ইব্‌ন আবৃ শুরায়হা গিফারী (রা) হইতে ইহা বর্ণিত হইয়াছে । ইমাম আহমদ ইবৃন হাম্বল (র) বলেন : সুফিয়ান ফুরাত ও আবু তুফায়েলের সূত্রে হুযায়ফা ইবৃন উসায়েদ গিফারী (রা) হইতে বর্ণনা করেন যে, মহানবী (সা) কক্ষ হইতে বাহির হইয়া আমাদের নিকট আসিলেন। আমরা কিয়ামতের লক্ষণ সম্পর্কে পরস্পর আলোচনা করিতেছিলাম। মহানবী (সা) আমাদের আলোচনা শুনিয়া বলিলেন : তোমরা দশটি লক্ষণ প্রত্যক্ষ না করা পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হইবে না। সেই লক্ষণ হইল পশ্চিম দিক হইতে সূর্যোদয় হওয়া, ধুয়ায় ভূপৃষ্ঠ আচ্ছন্ন হইয়া যাওয়া, এক ধরনের অদ্ভুত জীবের প্রকাশ হওয়া, ইয়াজুজ মাজুজের আবির্ভাব হওয়া, ঈসা ইবৃন মারয়ামের শুভাগমন হওয়া, দাজ্জাল বাহির হওয়া, তিনটি ভূমিধস হওয়া__একটি পূর্বদিকে, পশ্চিম দিকে একটি, একটি আবর উপদ্বীপে এবং আদন (এডেন) ভূগর্ভ হইতে অগ্নি স্ুলিঙ্গ বাহির হইয়া সর্বত্র ছড়াইয়া পড়া । উহা সমস্ত মানুষকে হাকাইয়া নিবে অথবা একত্র করিবে । যেখানে তাহারা রাত্রি যাপন করিতে চাহিবে সেখানে আগুনও সমুপস্থিত এবং যেখানে তাহারা দুপুরে বিশ্রাম করিবে আগুনও তাহাদের সঙ্গে থাকিবে । ইমাম মুসলিমও অনুরূপভাবে এই হাদীস বর্ণনা করিয়াছেন । চারিটি সুনান কিতাবের সংকলকগণও এই হাদীসকে ফুরাতুল কাজ্জাজের সূত্রে হুযায়ফা ইব্‌ন আসীদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন। তিরমিধী এই হাদীসকে হাসান" ও “সহীহ্‌* বলিয়া অভিমত প্রকাশ করিয়াছেন । (আর একটি হাদীস) ইহা হুযায়ফা ইবনুল ইয়ামান রো) হইতে বর্ণিত হইয়াছে । সাওরী রে) হুযায়ফা রো) হইতে বর্ণনা করেন যে, তিনি বলেন : মহানবী (সা)-কে আমি জিজ্ঞাসা করিলাম, হে আল্লাহ্‌র রাসূল ! পশ্চিম দিক হইতে সূর্যোদয় হওয়ার লক্ষণ কি ? মহানবী (সা) জওয়াব দিলেন : সেই রাত্রিটি পবিত্র ৷ যাহারা রাত্রে তাহাজ্জুদ নামায পড়ে তাহারা জাগরিত হইয়া পূর্বের ন্যায় নামায ও অন্যান্য ইবাদত করিতে থাকিবে । আকাশের নক্ষত্র পরিদৃষ্ট হইবে না; ইতিপূর্বে উহা অস্তমিত হইয়াছে । অতঃপর নক্ষত্র উদয় হইলে তাহারা আবার জাগরিত হইয়া নামাযে দণ্ডায়মান হইবে । অতঃপর নিদ্রায় যাইয়া আবার জাগরিত হইয়া নামাযে দণ্ডায়মান হইবে । এমনভাবে শয়ন করিতে করিতে উহাদের নিতম্ব ও পাজরদেশ অবশ হইয়া পড়িবে এবং রাত্রি খুব লঙ্কা ও দীর্ঘকায় হইবে । সমগ্র মানুষ ভীত-সন্তরত্নর হইয়া পড়িবে । কিন্তু রাত্রি প্রভাত হইবে না। সকল মানুষ পূর্ব দিক হইতে সূর্যোদয়ের জন্য অপেক্ষা করিতে থাকিবে। কিন্তু হঠাৎ সূর্য পশ্চিমদিক হইতে উদয় হইবে । সকল মানুষ পশ্চিম দিক হইতে সুর্যোদয় অবলোকন করিয়া আল্লাহ্‌ তা'আলা এবং তাহার রাসূল ও দীনের প্রতি ঈমান আনিবে। কিন্তু তখনকার ঈমান আনায় উহাদের কোনই উপকার হইবে না। ইবৃন মারদুবিয়াও এই হাদীস বর্ণনা করিয়াছেন। কিন্তু এই ধরনের হাদীস সিহাহ্‌ সিত্তাহ্র কোন কিতাবে উল্লেখ নাই । (আর এক হাদীস) ইহা আবূ সাঈদ খুদরী (রা) হইতে বর্ণিত হইয়াছে। তাহার পূর্ণ নাম হইল সা'দ ইবৃন মালিক ইবন সিনান (রা)। ইমাম আহমদ (র) বলেন : ওয়াকী ইব্‌ন আবু

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।