Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 04
/ ৬৮৬
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা আন'আম ১০৩ ১৫৩. আর এই পথই আমার সরল পথ । অতএব ইহাই অনুসরণ কর এবং অন্যান্য পথের অনুসারী হইও না। অন্যান্য পথ তোমাদিগকে তাহার পথ হইতে বিচ্ছিন্ন করিয়া ফেলিবে । আল্লাহ্‌ তোমাদিগকে এইরূপ নির্দেশ দিলেন যেন তোমরা সতর্ক হও । তাফসীর : আলোচ্য 4. ০০৫ 3৮529 01 ৮০ % আয়াতাংশ এবং [51 4৪ (5০52 ৭) 52| আয়াতাংশসহ আল-কুরআনের এই ধরনের অন্যান্য আয়াত প্রসঙ্গে আলী ইব্‌ন আবূ তালহা (রে) ইব্‌ন আব্বাস (রা) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেন : আল্লাহ্‌ তা'আলা মু'মিনগণকে এক্যবদ্ধভাবে এক জামাআতে থাকার জন্য নির্দেশ দিয়াছেন এবং তাহাদিগকে মতদ্বৈধতা, অনৈক্য ও বিচ্ছিন্নতা অবলম্বন করিতে নিষেধ করিয়াছেন । পরন্তু তাহাদিগকে অবহিত করিয়াছেন যে, তাহাদের পূর্বেকার লোকেরা পরস্পর ঝগড়া বিবাদ এবং দীনের ব্যাপারে মতানৈক্য করার দরুন ধ্বংস হইয়াছে। মুজাহিদ প্রমুখ এইরূপ অভিমত ব্যক্ত করিয়াছেন । ইমাম আহমদ ইব্‌ন হাম্বল (র) বলেন : আসওয়াদ ইবন আমির (র) ...... আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (রা) হইতে নিম্ন হাদীস বর্ণনা করিয়াছেন । ইব্‌ন মাসউদ (রা) বলেন : মহানবী (সা) স্বীয় হস্ত দ্বারা একটি রেখা আঁকিলেন। অতঃপর বলিলেন : এই হইতেছে আল্লাহ্র সরল পথ । তারপর উক্ত রেখার ডানদিকে ও বামদিকে আরও রেখা আঁকিলেন। অতঃপর বলিলেন : “এই রেখাগুলি হইতেছে এমন যে, উহার প্রত্যেকটির অগ্রভাগে শয়তান বসিয়া রহিয়াছে এবং মানুষকে উহার দিকে আহ্বান জানাইতেছে। অতঃপর মহানবী (সা) এই আয়াত পাঠ করিলেন : . ৮৮৩০ ১ 358 এনা ডিও এ ১৯১৩ শি ৪৮০5৯ 99 এই হাদীসটি হাকিমও (র) আবূ বকর ইবৃন আইয়াশ হইতে বর্ণনা করার পর বলিয়াছেন : হাদীসটি বিশুদ্ধ, কিন্তু ইমাম বুখারী ও মুসলিম ইহাকে বর্ণনা করেন নাই । এমনিভাবে আবূ জাফর রাযী, ওরাকা ও আমর ইবৃন আবূ কায়েস (রা) আসেম ও আবু ওয়ায়েলের সূত্রে ইব্ন মাসউদ (রা) হইতে “মারফৃ* সনদে বর্ণনা করিয়াছেন । অনুরূপভাবে ইয়াীদ ইব্‌ন হারূন, মুসাদ্দাদ, নাসাঈ (র) ইব্‌ন মাসউদ (রা) হইতে উহা বর্ণনা করিয়াছেন । ইব্‌ন জারীর (র) . .. হাম্মাদ ইবৃন যায়েদ (র) হইতে অনুরূপ হাদীস বর্ণনা করিয়াছেন । : ৯০33 ৯০-২০-৬৪৮০ শিস ৮০ তনি হাদীসটিকে বিশুদ্ধ বলিয়াছেন । তবে ইমাম বুখারী ও মুসলিম উহা বর্ণনা করেন নাই। এই হাদীসটিকে ইমাম নাসাঈ ও হাকিম (র) মারফু সনদে আহমদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্ন ইউনুস (র) .... আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন তেমনি আবূ বকর ইবৃন মারদুবিয়া (র) ইয়াহ্‌ইয়া হিম্মানীর রে) সূত্রে ইব্ন মাসউদ হইতে মারফু সনদে বর্ণনা করিয়াছেন । এই হাদীসের দুইটি সনদের ব্যাপারে হাকিম বিশুদ্ধ বলিয়াছেন । সম্ভবত এই হাদীসটি আছিম ইব্ন আন নজুদ (র) যির এবং আবু ওয়ায়েল শকীক ইব্‌ন সালমা (র) উভয় সূত্রে ইবৃন মাসউদ (রা) হইতে বর্ণনা করিয়াছেন । আল্লাহ্‌ই সর্বজ্ঞ । হাকিম বলিয়াছেন যে, শাবী (র) কর্তৃক জাবির (রা) হইতে অনির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হাদীসটি উহার অনুকূলে সাক্ষী বিশেষ । তেমনি ইমাম আহমদ ও আবদ:ইবৃন হুমাইদ বর্ণিত হাদীসও ইহার প্রতি ইংগিত প্রদান করিতেছে। ইমাম আহমদ বর্ণিত হাদীস নিম্নরূপ ।

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।