0০011191115 ৯৬ তাফসীরে ইব্ন কাছীর আপতিত ভীষণতম শাস্তি প্রত্যক্ষ করিয়া কামনা করিবে, পৃথিবী যদি বিদীর্ণ হইয়া তাহাদিগকে গিলিয়া ফেলিত !' | অনুরূপভাবে অন্যত্র তিনি বলিয়াছেন ঃ 1005০8 ভেন ও এ 0 এ ৩০৫০ চেন সত অর্থাৎ “যেদিন মানুষ কৃতকর্মের ফলাফল প্রত্যক্ষ করিবে এবং কাফির বলিবে, হায়! যদি আমি মাটি হইয়া যাইতাম।” বে ন্িসিন্রিটসিরিতর রনির াজ রারালেরজিনিল স্বীকার করিতে বাধ্য হইবে এবং আল্লাহর নিকট হইতে কোন বিষয়কেই গোপন রাখিতে পারিবে না।' ইবৃন জারীর (র)......সাঈদ ইব্ন যুবায়র রে) হইতে বর্ণনা করিয়াছেন যে, সাঈদ ইব্ন যুবায়র রে) বলেন £ একদা জনৈক ব্যক্তি হযরত ইব্ন আব্বাস রো)-এর নিকট আসিয়া বলিল, আল্লাহ কুরআন মাজীদের এক স্থানে বলিতেছেন £ ১১০০০০৪০৫৪০ ৭০ “মুশরিকগণ কিয়ামতের দিন বলিবে, “আমাদের প্রতিপালক আল্লাহর শপথ! আমরা মুশরিক ছিলাম না।' পক্ষান্তরে অন্যত্র তিনি বলিতেছেন ঃ | ০4৯ খু] ০১০5 %ও “আর, তাহারা আল্লাহ্র নিকট হইতে কোন বিষয়কেই গোপন রাখিতে পারিবে না।” হযরত ইবৃন আববাস (রা) বলিলেন £ “কাফিরগণ যখন দেখিবে যে, মুসলিম ব্যতীত অন্য কেহই জান্নাতে প্রবেশ করিতে পারিবে না, তখন তাহারা পরস্পরকে বলিবে, আস; আমরা পৃথিবীতে কুফরী করিবার কথা অস্বীকার করি । অতঃপর তাহারা বলিবে, আমাদের প্রতিপালক আল্লাহ শপথ! আমরা মুশরিক ছিলাম না। তখন আল্লাহ তাহাদের মুখ বন্ধ করিয়া দিবেন এবং তাহাদের হাত ও তাহাদের পা কথা বলিবে। এই অবস্থায় আর তাহারা আল্লাহর নিকট হইতে কোন বিষয়কেই গোপন রাখিতে পারিবে না। আবদুর রাযযাক রে).....সাঈদ ইব্ন জুবায়র (র) হইতে বর্ণনা করিয়াছেন যে, সাঈদ ইব্ন জুবায়র (র) বলেন £ একদা জনৈক ব্যক্তি হযরত ইবৃন আব্বাস (রা)-এর নিকট আসিয়া বলিল, কুরআন মাজীদের কতগুলি বিষয় আমার নিকট পরস্পর-বিরোধী বলিয়া প্রতীয়মান হয় । হযরত ইবন আব্বাস (রা) জিজ্ঞাসা করিলেন, তবে কি কুরআন মাজীদ সম্বন্ধে তোমার মনে কোনরূপ সন্দেহ রহিয়াছে ? লোকটি বলিল, উহা সন্দেহ নহে; তবে পরস্পর 'বিরোধিতা। হযরত ইব্ন আব্বাস (রা) বলিলেন, কুরআন মাজীদের যে যে বিষয় তোমার নিকট পরস্পর-বিরোধী বলিয়া প্রতীয়মান হয়, উহা বিবৃত কর। লোকটি বলিল, আল্লাহ তা'আলা এক স্থানে বলিতেছেন ঃ
— صفحة ٩٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.