0০011191115 সূরা নিসা ৯৩ “এমন কে আছে যে আল্লাহকে লাভজনক খণ-প্রদান করিবে ? ফলে তিনি তাহার জন্যে উহা বহুগুণে বৃদ্ধি করিয়া দিবেন ।' তিনি আরো বলেন ঃ 10541 ৪১৯১1 ১৪৪ নি ৯৬১৯। 0০০০5 অর্থাৎ “পরকালীন জীবনের সম্পদের তুলনায় পার্থিব জীবনের সম্পদ একেবারে তুচ্ছ।' হযরত আবূ হুরায়রা (রো) আরো বলেন ঃ যাহার হস্তে আমার প্রাণ রহিয়াছে, সেই আল্লাহ্র শপথ! নিশ্চয়ই আমি আল্লাহর নবী (সো)-কে বলিতে শুনিয়াছি ঃ নিশ্চয়ই আল্লাহ নেকীকে বৃদ্ধি করিয়া বিশ লক্ষে পরিণত করিয়া দেন। ' ইমাম আহমদ (র) উপরোন্নেখিত হাদীসকে “গরীব' আখ্যায়িত করিয়াছেন । তিনি আরো হাদীস রহিয়াছে। ইমাম আহমদ নিম্নে বর্ণিত ভিন্ন সনদে উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। ইমাম আহমদ (র).....আবু উসমান আন-নাহদী হইতে বর্ণনা করিয়াছেন যে, আবু উসমান আন-নাহদী বলেন £ আমি একদা হযরত আবূ হুরায়রা রো)-এর নিকট আগমন করিয়া বলিলাম, আমি জানিতে পারিয়াছি যে, আপনি বলেন, নিশ্চয়ই একটি নেকীর কাজকে বাড়াইয়া দশ লক্ষ গুণে পরিণত হরা হয়। তিনি বলিলেন, ইহাতে আশ্চর্যাঘিত হইতেছ ? আল্লাহ্র শপথ! আমি আল্লাহর রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি যে, নিশ্চয়ই আল্লাহ নেকীর কাজকে বাড়াইয়া বিশ লক্ষ গুণে পরিণত করিয়া দেন। ইবৃন আবূ হাতিম (র) উক্ত হাদীসটি নিম্নোক্ত ভিন্ন সনদে বর্ণনা করিয়াছেন £ ইব্ন আবূ হাতিম (র)......আবূ উসমান আন-নাহদী হইতে বর্ণনা করিয়াছেন যে, আবূ উসমান বলেন £ হযরত আবু হুরায়রা (রা)-এর সাহচর্য আমার চাইতে অধিকতর পরিমাণে অন্য কেহই লাভ করে নাই৷ বসরার অধিবাসীগণ তাহার নিকট হইতে বর্ণনা করিতেছিল যে, তিনি বলিয়াছেন, আমি আল্লাহর রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি ঃ নিশ্চয়ই আল্লাহ নেকীকে বৃদ্ধি করিয়া দশ লক্ষ গুণে পরিণত করিয়া দেন। আমি বলিলাম, আবু হুরায়রা (রা)-এর সাহচর্য আমিই অন্য লোকের চাইতে বেশি পরিমাণে লাভ করিয়াছি। তাহার নিকট হইতে এই হাদীস তো শুনি নাই। অতঃপর আমি তাহার সহিত সাক্ষাত করিতে মনস্থ করিলাম । জানিতে পারিলাম, তিনি হজ্জে চলিয়া গিয়াছেন। উক্ত হাদীস যাচাই করিবার নিমিত্ত আমিও হজ্জে গমন করিলাম। ইব্ন আবূ হাতিম ভিন্ন সনদে উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। যথা ৪ আবূ উসমান (র) হইতে ইব্ন আবূ হাতিম রে) বর্ণনা করেন যে, আবূ উসমান (র) বলেন £ আমি বলিলাম, হে আবু হুরায়রা! বসরায় আমার বন্ধুদের নিকট হইতে শুনিতে পাইয়াছি যে, তাহারা বলে, আপনি নাকি বলেন, আমি আন্রাহর রাসূল (সা)-কে বলিতে শুনিয়াছি, নিশ্চয়ই আন্মাহ নেকীর পুরস্কার উহার দশ লক্ষ গুণ দান করেন। তদুত্তরে আবু হুরায়রা (রা) বলিলেন, বরং আমি নবী করীম (সা)-কে বলিতে শুনিয়াছি, নিশ্চয়ই আল্লাহ নেককাজের পুরঙ্কার বিশ লক্ষ গুণ. প্রদান করেন। অতঃপর তিনি এই আয়াত তিলাওয়াত করিলেন £
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।