Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৯২ তাফসীরে ইবৃন কাছীর তবে, দোযখ হইতে কখনো তাহাকে মুক্তি দেওয়া হইবে না। নিম্নের সহীহ হাদীসটিকে কেহ কেহ উপরিউক্ত অভিমতের সমর্থনে পেশ করেন ঃ একদা হযরত আব্বাস (রা) মহানবী (সা)-কে জিজ্ঞাসা করিলেন, হে আল্লাহর রাসূল! আপনার পিতৃব্য আবূ তালিব আপনার পৃষ্ঠপোষকতা করিতেন এবং আপনাকে সাহায্য করিতেন। আপনি কি তাহার কোন উপকার করিতে পারিয়াছেন ? আল্লাহর রাসূল বলিলেন ঃ হ্যা। তিনি সামান্য আগুনের মধ্যে আছেন। আমি তাহার কোন উপকার করিতে না পারিলে তিনি দোযখের নিম্নতম স্তরে থাকিতেন। কাফিরের সৎকার্য যে আখিরাতে তাহার কোনরূপ উপকার সাধন করিতে পারে, এইরূপ সুযোগ সম্ভবত শুধু আবু তালিবের ক্ষেত্রে সীমাবদ্ধ । অন্য কোন কফিরকে তাহার সকার্য কিয়ামতে কোন উপকার প্রদান করিতে পারিবে না। কারণ সহীহ হাদীসে কিয়ামতের দিনে কাফিরের কোন নেকী না থাকিবার কথাই বর্ণিত. হইয়াছে। ইমাম আবূ দাউদ আত-তায়ালিসী (র).....হুযরত আনাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূলে করীম (সা) বলিয়াছেন £ নিশ্চয়ই আল্লাহ মু'মিনের প্রতি অবিচার করেন না। তাহার সৎকর্ষের প্রতিদানে দুনিয়াতে তাহাকে রিষ্‌্ক দেওয়া হয়। অতঃপর উহারই প্রতিদানে আখিরাতে তাহাকে পুরস্কার প্রদান করা হইবে। পক্ষান্তরে কাফিরকে তাহার সৎকার্ষের প্রতিদানে ইহজগতে আহার প্রদান করা হয়; পরকালে তাহার নিকট কোন সৎকার্য থাকিবে না।” ইমাম আবু দাউদ তায়ালিসী (র) তাহার' “মুসনাদ'-এ উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন । “আর নিজের নিকট হইতে বিপুল পুরস্কার প্রদান করিবেন ।' এই আয়াতাংশের ব্যাখ্যায় হযরত আবু হুরায়রা (রা), ইকরামা, সাঈদ ইবৃন জুবায়র, হাসান, কাতাদা ও যাহহাক (র) বলেন £ মরা রায়ের পরেনরানেরারিযাজিনা? দাানারনজপানিররির তাহার সন্তোষ ও জান্নাত প্রার্থনা করি। ইমাম আহমদ (র)...... আবু উসমান হইতে বর্ণনা করিয়াছেন যে, আবু আবু উসমান বলেন £ একদা হযরত আবু হুরায়রা (রা) হইতে আমার নিকট এই বর্ণনাটি পৌছিল যে, তিনি বলিয়াছেন, আমার নিকট এরূপ বর্ণনা পৌছিয়াছে যে, আন্নাহ তা'আলা মুমিন বান্দাকে তাহার একটি নেককাজের পরিবর্তে দশ লক্ষ নেকী প্রদান করেন। আবু উসমান বলেন, আমি ভাবিলাম, অন্য যে কোন ব্যক্তি অপেক্ষা আমি হযরত আবু হুরায়রা (রা)-এর অধিকতর সাহচর্য লাভ করিয়াছি । তাহার নিকট হইতে তো এই হাদীস শুনি নাই। অতঃপর আমি তীহার সহিত সাক্ষাত করিতে গেলাম । জানিতে পারিলাম, তিনি হজ্জে গমন করিয়াছেন । হাদীসটি যাচাই করিবার উদ্দেশ্যে আমিও হজ্জে গমন করিলাম । হযরত আবূ হুরায়রা (রা)-এর সহিত সাক্ষাত করিয়া জিজ্ঞাসা করিলাম, বসরার অধিবাসীগণ আপনার নিকট হইতে যে হাদীসটি বর্ণনা করে, উহা কি সত্য ? তিনি জিজ্ঞাসা করিলেন, কি সেই হাদীসটি ? আমি বলিলাম, তাহারা বলে যে, আপনি বলিয়া বেড়ান, নিশ্চয়ই আল্লাহ একটি নেকীকে বৃদ্ধি করিয়া দশ লক্ষ নেকীতে পরিণত করিয়া দেন। তিনি বলিলেন, হে আবু উসমান! ইহাতে আশ্চর্যাবিত হইতেছে ? অথচ আল্লাহ বলেন ঃ 1০১88192440 15455 105 ৮১5 2111 5১8 115

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।