0০017116115 ৮৮ তাফসীরে ইব্ন কাছীর আলোচ্য আয়াতেও অর্থ-ব্যয় সম্পর্কিত বিষয় বর্ণিত হইয়াছে । দান্তিক ও অহংকারী ব্যক্তিদের অন্যতম বৈশিষ্ট্য কৃপণতার উল্লেখের পর আল্লাহ তা'আলা তাহাদের আরেকটি বৈশিষ্ট্য উল্লেখ করিতেছেন। তাহারা মানুষের নিকট হইতে সুনাম ও সুখ্যাতি কিনিবার জন্যে অর্থ ব্যয় করে এবং উহা দ্বারা আল্লাহর সন্তোষ লাভ করিবার উদ্দেশ্য তাহাদের অন্তরে থাকে না। এই প্রসঙ্গে হাদীসে আসিয়াছে যে, তিন শ্রেণীর লোক দোযখে সর্ব প্রথম প্রবিষ্ট হইবে । তাহারা হইতেছে ঃ ১. আলিম, ২. মুজাহিদ ও ৩. দাতা । অর্থাৎ যাহারা লোককে দেখাইবার . এবং তাহাদের নিকট হইতে সুনাম ও সুখ্যাতি পাইবার উদ্দেশ্যে জ্ঞান অর্জন করিয়াছে কিংবা ধর্মযুদ্ধ করিয়াছে অথবা অর্থ-ব্যয় করিয়াছে, তাহারা জাহান্নামী । তখন দাতা ব্যক্তি বলিবে, হে আল্লাহ! তুমি আমার যে অর্থ তোমার পথে ব্যয়িত দেখিতে চাহিয়াছ, উহা তোমার পথে ব্যয় করিয়াছি। আল্লাহ বলিবেন, মিথ্যা বলিয়াছ। তুমি তো শুধু চাহিয়াছ যে, লোকে বলিবে, তুমি বড় দানশীল । উহা তো বলাই হইয়াছে। পবিত্র হাদীসে আরো আসিয়াছে যে, হযরত নবী করীম (সা) হাতিম তাঈর পুত্র আদীকে বলিয়াছিলেন ঃ দান-সাখাওয়াত দ্বারা তোমার পিতার একটি উদ্দেশ্য ছিল এবং তিনি তো উহা (সুখ্যাতি) পাইয়াছেনই। হাদীসে আরো বর্ণিত আছে যে, জাহিলী যুগের দানশীল আবদুল্লাহ্ ইবৃন জুদআন সম্পর্কে একদা আল্লাহর রাসূল (সা)-কে জিজ্ঞাসা করা হইল, তাহার দানশীলতা ও দাস মুক্ত করা কি তাহার কোন উপকারে আসিবে ? তিনি বলিলেন ঃ না; সে জীবনে একদিনও বলে নাই, হে আমার প্রতিপালক প্রভু! বিচারের দিনে ইহার বিনিময়ে আমার ক্রটি-বিচ্যুতি ক্ষমা করিও। মূলত যাহারা লোককে দেখাইবার জন্যে অর্থ ব্যয় করে, আল্লাহ ও পরকালের বিশ্বাস যে তাহাদিগকে উক্ত কার্ষে অনুপ্রাণিত করে না, উহা জ্ঞাত করাইবার উদ্দেশ্যে আল্লাহ বলিতেছেন £ ১৯১1 75207 ১৩. 41101 ১৬৮০১৪ 3 'আর যাহারা না আল্লাহতে বিশ্বাস রাখে, আর না পরকালে বিশ্বাস রাখে ।” অর্থাৎ আল্লাহর সন্তোষ লাভের উদ্দেশ্যে অর্থ ব্যয় করিবার পরিবর্তে লোকের নিকট হইতে সুখ্যাতি পাইবার উদ্দেশ্যে অর্থ ব্যয় করিতে শয়তানই তাহাদিগকে প্ররোচিত করিয়াছে । শয়তান তাহাদিগকে প্রতারিত করিয়াছে, মিথ্যা আশা দিয়াছে এবং তাহার সহচর ও বন্ধু সাজিয়াছে। যাহার ফলে অন্যায় তাহাদের সৃষ্টিতে সুন্দর ও লোভনীয় বলিয়া প্রতিভাত হইয়াছে। শয়তানের উক্ত প্ররোচনার কথাই আয়াতের নিম্ন অংশে বিবৃত হইয়াছে 8 02870 29৪ 4 ১৮৭ ১০৭ “আর শয়তান কাহারও বন্ধু হইলে সে বড় জঘন্য বন্ধু হয়।' কবি বলিয়াছেন £ ০৪১১৪০০১৮৮১ ০৪৪ 4৪ 4১৪ ০০ ০৩ ০০০ ১০11 ০০ “কোন ব্যক্তির চরিত্র কিরূপ তাহা জানিবার জন্যে সরাসরি তাহার চরিত্র সম্বন্ধে জিজ্ঞাসার প্রয়োজন নাই; বরং তাহার সহচর ও বন্ধুর চরিত্র সম্বন্ধে জিজ্ঞাসা করিলেই চলিবে । কারণ প্রত্যেক সহচর ও বন্ধই তাহার সহচর ও বন্ধুকে অনুসরণ করিয়া চলে ।"
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।