Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৮৬ তাফসীরে ইব্‌ন কাছীর ইবৃনে আবূ হাতিম (র).......বনু হুজাইম গোত্রের জনৈক সাহাবী হইতে বর্ণনা করিয়াছেন যে, উক্ত অজ্ঞাতনামা সাহাবী (রা) বলেন ঃ একদা আমি নবী করীম (সা)-এর নিকট নিবেদন করিলাম, হে আল্লাহর রাসূল । আমাকে উপদেশ দিন। তিনি ইরশাদ করিলেন ঃ সাবধান ! পরিধেয় বন্ত্রকে টাখনুর নিম্নে ছাড়িয়া দিও না। কারণ, টাখনুর নিম্নে পরিধেয় বন্ত্রকে ছাড়িয়া দেওয়া দান্তিকতা, আর আল্লাহ দাণ্তিককে ভালবাসেন না। 322)1491066462 ০545 4055 9৮৬ এ ঢা) ১৫566028065 545 92405 400 45487555585) (১%58 05883 0905 0) এগ উিউিডিট৫০1 2898৭ 71944 (5) ৩৭. “যাহারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় ও আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদিগকে যাহা দিয়াছেন, তাহা গোপন করে, আল্লাহ তাহাদিগকে ভালবাসেন না। সত্য প্রত্যাখ্যানকারীদের জন্যে লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি।” ৩৮. “এবং যাহারা মানুষকে দেখাইবার জন্যে তাহাদের ধন-সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও শেষদিনে বিশ্বাস করে না, আল্লাহ তাহাদিগকে ভালবাসেন নাঃ এবং শয়তান কাহারও সঙ্গী হইলে সেই সঙ্গী কতই মন্দ !” ৩৯. “তাহারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করিলে এবং আল্লাহ তাহাদিগকে যাহা প্রদান করিয়াছেন, তাহা হইতে ব্যয় করিলে তাহাদের কি ক্ষতি হইত? আল্লাহ তাহাদিগকে ভালভাবে জানেন ।” | তাফসীর ঃ পূর্ব আয়াতে উন্নেখিত অহংকারী ও দান্তিক ব্যক্তিদের অহংকার ও দন্তের আনুসংগিক বৈশিষ্ট্যের পরিচয় দিতে গিয়া আল্লাহ তা“আলা বলিতেছেন, অহংকারী ও দান্তিক ব্যক্তি হইতেছে সেই সকল লোক, যাহারা পূর্ব আয়াতে উল্লেখিত মাতাপিতার প্রতি সদাচার ও অন্যান্য সৎকার্ষে সম্পদ ব্যয় করিতে কার্পণ্য করে এবং স্বীয় সম্পদে নিহিত আল্লাহর হক তাহাকে প্রদান করে না। অধিকন্তু অপর মানুষকে কৃপণতার আদেশ দেয়। কৃপণতা সম্পর্কে হাদীসে আসিয়াছে যে, কৃপণতা হইতে অধিকতর মারাত্মক রোগ আর আছে কি ? অনুরূপভাবে নবী করীম (সা) অন্যত্র বলিয়াছেন ঃ সাবধান! কৃপণতা হইতে দূরে থাকো । কারণ, উহা তোমাদের পূর্ববর্তী লোকদিগকে ধ্বংস করিয়া দিয়াছে। উহা তাহাদিগকে রক্ত-সম্পর্ক ছিন্ন করিতে বলিয়াছে আর তাহারা উহা করিয়াছে। উহা তাহাদিগকে অন্যায়- অনাচার করিতে নির্দেশ দিয়াছে আর তাহারা অন্যায়-অনাচার করিয়াছে ।

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।