Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 ৮৪ তাফসীরে ইবৃন কাছীর আয়াতের এই অংশে যেই দাস-দাসীদের প্রতি সদাচার করিবার নির্দেশ প্রদত্ত হইয়াছে, তাহারা মালিকের অধীন হইয়া থাকে । জীবন ধারণের জন্যে প্রয়োজনীয় উপায়-উপকরণ তাহাদের নাগালের বাহিরে অবস্থান করে । এই কারণেই আল্লাহর রাসূল (সা) মৃত্যুশয্যায় স্বীয় উম্মতকে এই সম্পর্কে একাধিকবার তাকীদ দিয়াছেন। মৃত্যুশষ্যায় শায়িত অবস্থায় তিনি একাধিকবার বলিয়াছেন ৪ “নামায! নামায! আর তোমাদের দক্ষিণ হস্ত যাহার অধিকারী হইয়াছে টার বোর রিনি ওরাই রধররনি নাসা রাসিন রর উচ্চারিত হইতেছিল। ইমাম আহমদ (র)....... মিকদাম ইবন মা'দীকারিব (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, ই আন্মাহর রাসূল (সো) বলিয়াছেন £ তুমি নিজেকে যাহা খাওয়াও, তাহাও তোমার দান। স্বীয় সন্তান-সম্তুতিকে যাহা খাওয়াও, তাহাও তোমার দান আর যাহা স্বীয় খাদিমকে খাওয়াও, তাহাও তোমার দান। ইমাম নাসাঈও উপরিউক্ত হাদীস উপরোন্নেখিত রাবী বাকিয়া সূত্রে বর্ণনা করিয়াছেন । তাহার সনদ সহীহ । সকল প্রশংসা আন্রাহর প্রাপ্য । হযরত আবদুল্লাহ ইব্ন আমর (রো) সন্বন্ধে বর্ণিত আছে যে, একদা তিনি তাহার নিযুক্ত জনৈক তত্বাবধায়ককে জিজ্ঞাসা করিলেন, দাস-দাসীকে কি তাহাদের প্রাপ্য খাদ্য দিয়াছ? তত্ত্বাবধায়ক নেতিবাচক উত্তর দিল। তিনি নির্দেশ দিলেন, যাও; তাহাদিগকে তাহাদের খাদ্য দাও। কারণ আন্লাহর রাসূল (সা) বলিয়াছেন ঃ কোন ব্যক্তির স্বীয় দাস-দাসীকে তাহাদের প্রাপ্য খাদ্য হইতে বঞ্চিত রাখাই তাহার গুনাহগার হইবার জন্যে যথেষ্ট । ইমাম মুসলিম উক্ত হাদীস বর্ণনা করিয়াছেন। হযরত আবু হুরায়রা (রা) হইতে বর্ণিত রহিয়াছে যে, রাসূল করীম (সো) বলিয়াছেন £ দাস বা দাসীর জন্যে প্রয়োজনীয় খাদ্য ও পরিধেয় তাহার প্রাপ্য । সে যে কাজ করিতে পারে, তাহার দ্বারা শুধু সেই কাজই লওয়া যাইবে । এই হাদীসটিও ইমাম মুসলিম (র) বর্ণনা করিয়াছেন । হযরত আবূ হুরায়রা (রা) হইতে আরো বর্ণিত রহিয়াছে যে, আল্লাহর রাসূল (সা) বলিয়াছেন ঃ তোমাদের কাহারও নিকট যখন তাহার সেবক তাহার খাদ্য লইয়া আসে, তখন সে যদি সেবককে নিজের সঙ্গে বসাইয়া না-ও খাওয়ায়, তবে অন্তত যেন তাহাকে উক্ত খাদ্য হইতে দুই-এক গ্রাস প্রদান করে। কারণ সে-ই তো উক্ত খাদ্য পাকাইবার তাপ ও অন্যান্য কষ্ট সহিয়াছে। ..... এই হাদীসটি ইমাম বুখারী ও ইমাম মুসলিম (€র) বর্ণনা করিয়াছেন। তবে উপরোন্লেখিত শব্দে উহা শুধু ইমাম বুখারী (র)-ই বর্ণনা করিয়াছেন। ইমাম মুসলিম (€র) কর্তৃক বর্ণিত ' হাদীসের ভাষ্য হইতেছে এই £ তবে যেন সে তাহাকে সঙ্গে বসাইয়া খাওয়ায় । আর যদি পরিবেশিত খাদ্য পরিমাণে কম হয়, তবে অন্তত যেন তাহার হাতে দুই-এক লোকমা খাদ্য লেয়। হযরত আবূ যর (রো) হইতে বর্ণিত রহিয়াছে যে, রাসূলুল্লাহ (সা) বলিয়াছেন ৪ তাহারা দোসগণ) তোমাদের ভাই ও তোমাদের খাদিম। আল্লাহ তাহাদিগকে তোমাদের অধীন করিয়া

— পৃষ্ঠা ৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।