৮২ | তাফসীরে ইব্ন কাছীর ব্যাপারে আমাকে এইরূপ তাকীদ দিতেছিলেন যে, আমার" ধারণা জন্মিয়াছিল, শীঘ্বই তিনি প্রতিবেশীকে সম্পদের উত্তরাধিকারী করিবেন। আবদ্ ইব্ন হুমাইদ তাহার সংকলিত মুসনাদ গ্রন্থে উপরোক্ত হাদীসটি বর্ণনা করিয়াছেন। উল্লেখিত সনদে একমাত্র তিনিই উহা বর্ণনা করিয়াছেন। আলোচ্য হাদীসটি পূর্বতন হাদীসের বক্তব্যকে সমর্থন করে। অষ্টম হাদীস আবূ বকর আল-বাযযার (র).......হযরত জাবির ইবন আবদুল্লাহ (রো) হইতে বর্ণনা করিয়াছেন যে, রাসূল করীম (সা) বলিয়াছেন ঃ প্রতিবেশী তিন শ্রেণীর হইয়া থাকে । প্রথম শ্রেণীর হইতেছে সেই প্রতিবেশী, যাহার একটামাত্র হক প্রাপ্য থাকে। এই শ্রেণীর প্রতিবেশী তাহার প্রাপ্য হকের দিক দিয়া ক্ষুদ্রতম প্রতিবেশী । দ্বিতীয় শ্রেণীর প্রতিবেশী হইতেছে সেই প্রতিবেশী, যাহার দুইটা হক প্রাপ্য থাকে । তৃতীয় শ্রেণীর প্রতিবেশী হইতেছে সেই প্রতিবেশী, যাহার তিনটা হক প্রাপ্য থাকে। এই শ্রেণীর প্রতিবেশী তাহার প্রাপ্য হকের দিক দিয়া বৃহত্তম প্রতিবেশী । যে প্রতিবেশীর একটি মাত্র হক প্রাপ্য থাকে, সে হইতেছে রক্ত সম্পর্কহীন মুশরিক প্রতিবেশী । তাহার শুধু প্রতিবেশীত্রে হক প্রাপ্য থাকে । যে প্রতিবেশীর দুইটি হক প্রাপ্য থাকে, সে হইতেছে মুসলিম প্রতিবেশী । মুসলিম হইবার হক এবং প্রতিবেশীত্বেরে হক-এই দুইটি হক তাহার প্রাপ্য থাকে । যে প্রতিবেশীর তিনটি হক প্রাপ্য থাকে, সে হইতেছে রক্ত-সম্পর্কিত মুসলিম প্রতিবেশী । প্রতিবেশীত্রে হক, মুসলিম হইবার হক এবং রক্ত-সম্পর্কের “হক'-এই তিনটি হক তাহার প্রাপ্য থাকে। অন্যতম রাবী আবদুর রহমান ইবৃনুল ফযল হইতে ইব্ন আবূ ফুদাইক ভিন্ন অন্য কোন রাবী এই হাদীস বর্ণনা করিয়াছেন বলিয়া আমার জানা নাই নবম হাদীস | ইমাম আহমদ রে)........ হযরত আয়েশা (রা) হইতে বর্ণনা করেন £ একদা হযরত আয়েশা (রো) নবী করীম (সা)-এর নিকট জিজ্ঞাসা করিলেন, আমার দুজন প্রতিবেশী আছে। তাহাদের কোনজনকে উপটৌকন দিব ? নবী করীম (সা) বলিলেন ঃ তোমার দুয়ার হইতে স্বল্পতম দূরত্বে বসবাসকারী প্রতিবেশীকে । ইমাম বুখারী (রে) উপরিউক্ত হাদীস শূবা রে)-এর সূত্রে বর্ণনা করিয়াছেন। দশম হাদীস ইমাম তাবাবানী ও আবু নুআইম (র) বর্ণনা করিয়াছেন যে, জনৈক সাহাবী রাবী বলেন ঃ একদা নবী করীম (সা) উযু করিলেন। সাহাবীগণ তাহার উযুর পানি গায়ে মাথিতে লাগিলেন। নবী করীম (সা) জিজ্ঞাসা করিলেন, কেন তোমরা এইরূপ করিতেছ ? সাহাবীগণ আরয করিলেন, আন্রাহ ও তাহার রাসূল (সা)-এর প্রতি ভালবাসার কারণে আমরা এইরূপ করিতেছি । নবী করীম (সো) বলিলেন £ আল্লাহ ও তাহার রাসূল (সা)-এর প্রতি ভালবাসা যাহাকে আনন্দ
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।