Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

00171917115 সূরা নিসা ৮১ প্রতিবেশীর ঘরে চুরি করিবার চাইতে অপ্রতিবেশীর দশটি ঘরে চুরি করা নিশ্চয়ই মানুষের জন্য ক্ষুদ্রতর পাপের কাজ। উক্ত হাদীস শুধু ইমাম আহমদ বর্ণনা করিয়াছেন। বুখারী ও মুসলিমে হযরত ইবৃন মাসউদ (রা) হইতে উক্ত হাদীসের সমর্থনসূচক নিম্নোক্ত হাদীসটি বর্ণিত হইয়াছে ঃ হযরত ইবৃন মাসউদ (রা) বলেন, একদা আমি রাসূলুল্লাহ সো)-এর নিকট আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ! জঘন্যতম গুনাহ কোনটি ? রাসূলুল্লাহ (সা) বলিলেন $ জঘন্যতম গুনাহ এই যে, আল্লাহ তোমাকে সৃষ্টি করিয়াছেন, অথচ তাহার সহিত কাহাকেও শরীক ঠাওরাইবে। আমি আরয করিলাম, অতঃপর জঘন্যতম গুনাহ কোনটি ? রাসূলুন্রাহ (সা) বলিলেন £ অতঃপর জঘন্যতম গুনাহ এই যে, তোমার সন্তান তোমার খাদ্যে ভাগ বসাইবে এই ভয়ে তুমি তাহাকে হত্যা করিবে । আমি আরয করিলাম, অতঃপর জঘন্যতম গুনাহ কোনটি ? রাসূলুল্লাহ (সা) বলিলেন ঃ অতঃপর জঘন্যতম গুনাহ এই যে, স্বীয় প্রতিবেশীর স্ত্রীর সহিত ব্যাভিচার করিবে। ষষ্ঠ হাদীস ইমাম আহমদ (র).......জনৈক আনসার সাহাবী হইতে বর্ণনা করিয়াছেন যে, উক্ত আনসার সাহাবী বলেন ঃ একদা রাসূলুল্লাহ (সা)-এর সহিত সাক্ষাত করিবার উদ্দেশ্যে আমি বাড়ি হইতে বাহির হইলাম । দেখিলাম, রাসূলুল্লাহ (সা) একস্থানে দন্ডায়মান রহিয়াছেন। তাহার সহিত একটি লোক তাহার দিকে মুখ করিয়া দীড়াইয়া রহিয়াছে । আমি ভাবিলাম, উভয়ের মধ্যে হয়ত কোন জরুরী আলাপ হইতেছে। রাসূলুল্লাহ (সা) এত দীর্ঘক্ষণ দীড়াইয়া রহিলেন যে, তীহার ক্লান্তির জন্যে আমি উদ্বিগ্ন হইয়া পড়িলাম। তিনি ফিরিয়া আসিলে আমি আরয করিলাম, ইয়া রাসূলাল্লাহ! সেই ব্যক্তি আপনার সহিত এত দীর্ঘক্ষণ দীড়াইয়া রহিয়াছিল যে, আপনার ক্লান্তির জন্য আমি উদ্িগ্ন হইয়া পড়িয়াছিলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন $ তুমি কি তাহাকে দেখিয়াছ ? আমি আরয করিলাম ৫ হ্যা। তিনি পুনরায় আমাকে জিজ্ঞাসা করিলেন £ তিনি কে তাহা কি তুমি জানো ? আমি আরয করিলাম, না। তিনি বলিলেন ঃ তিনি হইতেছেন হযরত জিবরাঈল (আ)। তিনি প্রতিবেশীর প্রতি কর্তব্য পালন করিবার বিষয়ে আমাকে এইরূপে তাকীদ দিতেছিলেন যে, আমার মনে ধারণা জন্মিয়াছিল, শীঘ্বই তিনি প্রতিবেশীকে সম্পত্তির উত্তরাধিকারী বলিয়া ঘোষণা করিবেন। অতঃপর রাসূলুল্লাহ (সা) বলিলেন ৪ তুমি তাহাকে সালাম দিলে তিনি নিশ্চয়ই তোমার সালামের উত্তর দিতেন। সপ্তম হাদীস _ আবদৃ ইব্‌ন হুমাইদ (র).......হযরত জাবির ইব্‌ন আবদুল্লাহ (রা) হইতে বর্ণনা করেন ঃ একদা মদীনার শহরতলী হইতে জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ (সা)-এর খিদমতে আগমন করিল । রসূলুন্নাহ (সা) ও জিবরাঈল (আ) তখন জানাযার নামায পড়িবার স্থানে নামায আদায় করিতেছিলেন। রাসূলুল্লাহ (সা) সেখানে হইতে ফিরিয়া আসিলে লোকটি আরয করিল, ইয়া রাসূলাল্লাহ! যে লোকটিকে আপনার সহিত নামায পড়িতে দেখিলাম, তিনি কে ? রাসূলুল্লাহ (সা) বলিলেন £ তুমি কি তাহাকে দেখিয়াছ ? লোকটি বলিল, হ্যা । রাসূলুল্লাহ বলিলেন ঃ তুমি অনেক কল্যাণের বিষয় দেখিয়াছ। ইনি জিবরাঈল । প্রতিবেশীর প্রতি কর্তব্য পালন করিবার কাছীর-_-৩/১১

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।