Tafsire Ibn Kasir (Bangla) : Islamic Foundation Bangladesh — Tafsir Ibn Kathir IFB 03
/ ৮৬৮
📝 লেখা 📖 পিডিএফ

0০011191115 সূরা নিসা ৭৭ তাহারা বলেন, আয়াতে সন্ধি ও মিলনের কথা উল্লেখিত হইয়াছে; কিন্তু উহাতে বিচ্ছেদ ও তালাকের কথা উন্লেখিত হয় নাই। তবে ইহাও ঠিক কথা যে, সালিসদ্বয় শাসনকর্তা কর্তৃক নিযুক্ত না হইয়া যদি বিবদমান দম্পতি কর্তৃক নিযুক্ত হন, তবে তাহারা যে মিলন ও বিচ্ছেদ যে কোনটি ঘটাইবার অধিকারী, সে সম্পর্কে ফকীহগণ এঁকমত্য পোষণ করেন। সালিসদ্বয় কাহার দ্বারা নিযুক্ত হইবেন এবং তাহাদের দায়িত্বের পরিধি কতদূর পর্যন্ত, সে সম্পর্কে ফকীহগণের মধ্যে মতভেদ রহিয়াছে । অধিকাংশ ফকীহ বলেন, সালিসদ্বয় শাসনকর্তা কর্তৃক নিযুক্ত হইবেন এবং বিবদমান দম্পতির সম্মতি থাকুক অথবা না থাকুক, তাহারা মিলন অথবা বিচ্ছেদ যে কোনটির পক্ষে রায় দিবার অধিকারী । ইমাম শাফিঈর সর্বশেষ অভিমত ইহাই । ইমাম আবু হানীফা (র) এবং তাহার সঙ্গীগণের নানান রনির রায়ান নাজির করান? পরল তত প্পক কত টিারারদারটারির ররাগারারলিঞ জারির তাহারা বলেন, আয়াতে বিবদমান দম্পতির বিবাদ মীমাংসার উদ্দেশ্যে বিচারক প্রেরণের নির্দেশ প্রদত্ত হইয়াছে । বিচারকের বৈশিষ্ট্য এই যে, তিনি বাদী-বিবাদীর সম্মতি ব্যতিরেকেই রায় দিতে পারেন এবং তাহার রায় কার্যকর হইবে । আয়াতের বাহ্য অর্থ ইহাই। কোন কোন ফকীহ বলেন, সালিসদ্বয় বিবদমান দম্পতি কর্তৃক নিযুক্ত হইবেন এবং তাহারা যে কোন রায় দিবার অধিকারী । তাহাদের প্রমাণ হইতেছে হযরত আলী (রা)-এর উপরোল্লেখিত ঘটনা । উক্ত ঘটনায় বর্ণিত হইয়াছে যে, বিবদমান স্বামী “আমি কিন্তু বিচ্ছেদে সম্মত নহি' বলিলে হযরত আলী (রা) তাহাকে বলিয়াছিলেন, “তুমি ভুল বলিয়াছ। মহিলাটি যেরূপে মিলন বা বিচ্ছেদ যে কোনরূপ মীমাংসাই প্রদত্ত হউক, উহাতে সম্মত রহিয়াছে, তোমাকেও সেইরূপ উহাতে সম্মত থাকিতে হইবে ।' উপরোক্ত অভিমত. পোষণকারী ফকীহগণ বলেন, “আলোচ্য ঘটনায় জানা যায়, হযরত আলী (রা) বিবদমান স্বামীর নিকট হইতে যে কোন বিচারক হইলে হযরত আলী (রা) যে কোন মীমাংসা মানিয়া লইবার ব্যাপারে বিবদমান স্বামীর নিকট হইতে সম্মতি আদায় করিয়া লইবার প্রয়োজন বোধ করিতেন না। আল্লাহই সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। শায়খ আবু উমর ইব্ন আবদুল বার (র) বলিয়াছেন, “ফকীহগণ এ সম্পর্কে একমত্য পোষণ করেন যে, মিলন ও বিচ্ছেদের ব্যাপারে সালিসদ্বয়ের মধ্যে মতভেদ দেখা দিলে বিচ্ছেদের রায় অগ্রাহ্য বলিয়া বিবেচিত হইবে । তাহারা এ ব্যাপারেও এঁকমত্য পোষণ করেন যে, মিলনের কাজ করিবার উদ্দেশ্যে বিবদমান পক্ষদ্বয় সালিসদ্বয়ের প্রতি ক্ষমতা অর্পণ না করিলেও তাহারা মিলনের পক্ষে রায় দিলে উহা কার্যকর হইবে । বিচ্ছেদের পক্ষে তাহাদের রায় কার্যকর হইবে কিনা, সে সম্পর্কে ফকীহগণের মধ্যে মতভেদ রহিয়াছে । অধিকাংশ ফকীহর অভিমত এই যে, বিবদমান দম্পতি বিচ্ছেদের ফয়সালা দিবার ক্ষমতা তাহাদিগকে না দিলেও . তাহাদের সেইরূপ ফয়সালাও মিলনের ফয়সালার ন্যায় কার্যকর হইবে ।"

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।