00171917115 সূরা নিসা ৭৫ মধ্য হইতে একজন বিশ্বস্ত ব্যক্তিকে এবং স্বামীর আতীয়দের মধ্য হইতে একজন বিশ্বস্ত ব্যক্তিকে নিযুক্ত করিবেন । তাহারা একত্রে সংশ্লিষ্ট দম্পতির বিরোধের বিষয়টি গভীরভাবে সমীক্ষা করিয়া নিজেদের বিবেক অনুযায়ী উভয়ের মধ্যে মিলন অথবা বিচ্ছেদের ব্যবস্থা করিবেন । তবে মনে রাখিতে হইবে, শরীআত বিচ্ছেদের পরিবর্তে মিলনকে উৎসাহিত করিয়াছে । অতএব সালিসদ্বয় বিচ্ছেদের পথ যথাসম্ভব এড়াইয়া উভয়ের মধ্যে মিলনের ব্যবস্থা করিতে চেষ্টা করিবেন । মূলত কিনি নানিসানা রিারিনকার অব্যবহিত পরে বলিতেছেন ঃ নী পরত “বিচারকদ্বয় মিলনের ৮ কব আনিয়া দিবেন।' আলী ইব্ন আবু তালহা (র)......হযরত ইব্ন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন ঃ এই আয়াতে আল্লাহ তা'আলা নির্দেশ দিতেছেন যে, সমাজের নেতৃবৃন্দ স্বামী ও স্ত্রী উভয়ের পক্ষ হইতে একজন করিয়া যোগ্য ব্যক্তিকে নিযুক্ত করিবেন। তাহারা দেখিবেন, দম্পতির মধ্য হইতে কে তাহাদের পারস্পরিক সম্পর্কের তিক্ততার জন্যে দায়ী। স্বামী দায়ী হইলে সমাজের নেতৃবৃন্দ স্ত্রীর সানিধ্য ও সংস্পর্শ হইতে স্বামীকে বঞ্চিত রাখিবেন এবং তাহার আচরণ সংশোধিত না হওয়া পর্যন্ত এই অবস্থায় স্ত্রীর ভরণ-পোষণের খরচ বহন করিতে স্বামীকে বাধ্য করিবেন। পক্ষান্তরে সম্পর্কের তিক্ততার জন্যে স্ত্রী দায়ী হইলে তাহারা স্বামীর সান্নিধ্য ও সংস্পর্শে থাকিতে স্ত্রীকে বাধ্য করিবেন এবং তাহাকে ভরণ-পোষণের আলাদা খরচ হইতে বঞ্চিত রাখিবেন। সালিসদ্বয় দম্পতির মধ্যে মিলন বা বিচ্ছেদ যাহাই ঘটানো সঠিক মনে করেন, তাহাই করিতে পারেন। তাহারা উভয়ের মধ্যে মিলন ঘটাইবার সিদ্ধান্ত করিবার পর যদি দম্পত্তির একজন উহাতে সম্মত এবং অন্যজন অসম্মত থাকে এবং এই অবস্থায়ই একজনের মৃত্যু ঘটে, তবে দেখিতে হইবে মিলনে সম্মত ও অসম্মত দুইজনের কাহার মৃত্যু ঘটিয়াছে। মিলনে অসম্মত সদস্যের মৃত্যু ঘটিলে অপর সদস্য তাহার সম্পত্তির উত্তরাধিকারী হইবে । পক্ষান্তরে মিলনে সম্মত সদস্যের মৃত্যু ঘটিলে অপর সদস্য তাহার সম্পত্তির উত্তরাধিকারী হইবে না। ইবন আবু হাতিম এবং ইব্ন জারীর (র) হযরত ইব্ন আব্বাস (রা)-এর উপরোক্ত ব্যাখ্যা বর্ণনা করিয়াছেন। আবদুর রাযযাক (র).......হযরত ইবৃন আব্বাস (রা) হইতে বর্ণনা করিয়াছেন যে, হযরত ইবৃন আব্বাস (রা) বলেন ঃ একদা মুআবিয়া ও আমি সালিস নিযুক্ত হইয়া প্রেরিত হই। সনদের অন্যতম রাবী মুআম্মার বলেন £ আমি জানিতে পারিয়াছি যে, হযরত উসমান (রা) তাহাদিগকে সালিস নিযুক্ত করিয়া পাঠাইয়াছিলেন এবং তাহাদিগকে বলিয়া দিয়াছিলেন, তোমরা দম্পতির মধ্যে মিলন অথবা বিচ্ছেদ যাহাই মুনাসিব মনে কর, করিতে পার। ইব্ন জারীর ও আবদুর রাযযাক রে)......ইব্ন আবূ মুলায়কা হইতে বর্ণনা করিয়াছেন $ আকীল ইবৃন আবূ তালিব (রা) ফাতিমা বিনতে উতবা ইব্ন রবীআ নাম্মী জনৈকা মহিলাকে বিবাহ করিলেন। ফাতিমা আকীলকে বলিলেন, আপনি আমার নিকট গমন করিবেন আর আমি আপনার খরচ বহন করিব। অতঃপর আকীল তাহার নিকট গমন করিলে তিনি তাহার নিকট
— পৃষ্ঠা ৭৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।