0০011191115 গ্রন্থকার পরিচিতি কারশী আল-বাসরী রে) ৭০০ হিজরী মুতাবিক ১৩০০ খিষ্টাব্দে সিরিয়ার বসরা শহরে এক সন্ত্ান্ত শিক্ষিত পরিবারে জন্ুগ্রহণ করেন। তাহার পিতা শায়খ আবূ হাফস শিহাবুদ্দীন উমর (রে) সেখানকার খতীবে আযম পদে অধিষ্ঠিত ছিলেন। তাহার জ্যেষ্ঠ ভ্রাতা শায়খ আবদুল ওহাব (রে) সমসাময়িককালে একজন খ্যাতনামা আলিম, হাদীসবেস্তা ও তাফসীরকার ছিলেন । তাহার দুই পুত্র যয়নুদ্দীন ও বদরুদ্দীন সেই যুগের প্রখ্যাত হাদীসবেত্তা ছিলেন । মোট কথা, তাহার গোটা পরিবারই ছিল সেকালের জ্ঞান-জগতের উজ্জ্বল জ্যোতিষ্ব স্বরূপ । মাত্র তিন বৎসর বয়সে ৭০৩ হিজরীতে তিনি পিতৃহারা হন। তখন তাহার অগ্রজ শায়খ আবদুল ওহাব তাহার অভিভাবকের দায়িতে অধিষ্ঠিত হন। ৭০৬ হিজরীতে তাহার অগ্রজের সহিত বিদ্যার্জনের জন্য তিনি তৎকালীন শ্রেষ্ঠতম শিক্ষাকেন্্র বাগদাদে উপনীত হন। তাহার প্রাথমিক শিক্ষাপর্ব জ্যেষ্ঠ ভ্রাতা শায়খ আবদুল ওহাবের কাছেই সম্পন্ন হয়। অতঃপর .তিনি শায়খ বুরহানুদ্দীন ইবৃন আবদুর রহমান ফাযারী ও শায়খ কামালুদ্দীন ইবৃন কাষী শাহবার কাছে ফিকহশান্ত্র অধ্যয়ন সমাপ্ত করেন। ইত্যবসরে তিনি শায়খ আবু ইসহাক সিরাজীর 'আত-তাম্বীহ ফী ফুরূইশ-শাফিঈয়া' ও আল্লামা ইবৃন হাজিব মালিকীর 'মুখতাসার' নামক গ্রন্থদ্বয় আদ্যোপান্ত কণ্ঠস্থ করেন। ইহা হইতেই তাহার অসাধারণ স্মৃতিশক্তির পরিচয় পাওয়া যায়। কাছে তিনি হাদীসশাসন্ত্র অধ্যয়ন করেন। হাদীসশান্ত্রে তাহার অন্যান্য ওস্তাদ হইতেছেন £ যাহবী ও আল্লামা ইমাদুদ্দীন মুহাম্মদ ইবনুস্ সিরাজী । তন্মধ্যে তিনি সর্বাধিক শিক্ষালাভ করেন আবদুর রহমান মিযবী আশ-শাফিঈ (র) হইতে । পরবতীকালে তীহারই কন্যার সহিত তিনি পরিণয়সূত্রে আবদ্ধ হন। অতঃপর বেশ কিছুকাল তিনি শ্বশুরের সান্িধ্যে থাকিয়া তাহার রচিত “তাহযীবুল কামাল" ও অন্যান্য হাদীস সংকলন অত্যন্ত নিষ্ঠার সহিত গভীরভাবে অধ্যয়ন করেন । ফলে হাদীসশান্ত্ের প্রতিটি ক্ষেত্রে তাহার অগাধ পাপ্তিত্য অর্জিত হয়। শায়খুল ইসলাম ইমাম ইব্ন তায়মিয়া (র)-এর সান্লিধ্যেও তিনি বেশ কিছুকাল অধ্যয়নরত ছিলেন। তাহার নিকট তিনি বিভিন্ন জ্ঞানে ব্যুৎপত্তি অর্জন করেন। তাহা ছাড়া মিসরের ইমাম আবুল ফাতাহ দাবুসী, ইমাম আলী ওয়ানী ও ইমাম ইউসুফ খুতনী তীহাকে মুহাদ্দিস হিসাবে স্বীকৃতি দান পূর্বক হাদীসশান্ত্র অধ্যাপনার অনুমতি প্রদান করেন।
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।